ICC World Cup 2023: হার্দিকের চোটের পর চিন্তা জাদেজাকে নিয়েও, ভারত-নিউজিল্যান্ড ম্যাচে কেমন হবে একাদশ?

ICC World Cup 2023: কাল বিশ্বকাপের ম্যাচে কম্বিনেশন বদলেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামতে হচ্ছে ভারতকে। ধরমশালায় যেমন নিউজিল্যান্ড পাচ্ছে না অধিনায়ক কেন উইলিয়ামসনকে, তেমনই ভারত পাচ্ছে না হার্দিক পাণ্ডিয়াকেও।

হার্দিক গোড়ালির চোটের কারণে ছিটকে গিয়েছেন। এরই মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হাঁটুতে আইসপ্যাক লাগিয়ে বসে থাকতে দেখা গিয়েছিল রবীন্দ্র জাদেজাকে। ওই ম্যাচে তিনি দুরন্ত বোলিং করেন, দর্শনীয় ক্যাচও ধরেন। তবে তারপর তাঁর হাঁটুর চোট নিয়ে জল্পনা জোরালো হয়।

ICC World Cup 2023: হার্দিকের চোটের পর চিন্তা জাদেজাকে নিয়েও

হাঁটুতে অস্ত্রোপচারের পর কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল জাড্ডুকে। এখন তিনি দারুণ ফর্মে রয়েছেন। তাঁর চোট খুব গুরুতর না হলেও মাঝেমধ্যে বিশ্রাম দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। একে হার্দিক নেই, সেই সঙ্গে কিউয়িদের বিরুদ্ধে জাদেজাকে বিশ্রাম দেওয়ার বিলাসিতাও দেখানো কঠিন।

তবে জাদেজাকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর পরিকল্পনা রয়েছে বলে দাবি করা হয়েছে ইনসাইডস্পোর্টের প্রতিবেদনে। হার্দিকের বিকল্প হিসেবে কাকে দলে নেওয়া হবে সে ব্যাপারে আজও ধোঁয়াশা বজায় রেখেছেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। তবে তাঁর কথায় ইঙ্গিত মিলেছে সূর্যকুমার যাদবকে ঈশান কিষাণের চেয়ে এগিয়ে রাখার।

দ্রাবিড়ের কথায়, ঈশান ভালো খেলছেন, তিনি বাঁহাতিও। কিন্তু সূর্যকুমারও ভালো খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে। তিনি যে কোনও ধরনের স্পিন ভালো খেলতে পারেন। মাঝের ওভারগুলিতেও কার্যকরী ভূমিকা নিতে পারেন।

লোয়ার মিডল অর্ডারে নেমেও ঝোড়ো ইনিংস খেলতে পারেন বলেই এগিয়ে সূর্য। কেন না ব্যাটিং লাইন আপের উপরের দিকে ব্যাটাররা যে ফর্মে রয়েছেন তাতে ঈশান কিষাণের জায়গা পাওয়া কঠিন। উইকেটকিপারের ভূমিকায় লোকেশ রাহুলেরও প্রশংসা করেছেন রাহুল দ্রাবিড়। তিনি নিজেও একটা সময় কিপিং করেছেন। চোট সারিয়ে ফিরে যেভাবে রাহুল কিপিং ও ব্যাটিং করছেন তা চ্যালেঞ্জিং বলেউ উপলব্ধি দ্রাবিড়ের।

ICC World Cup 2023: হার্দিকের চোটের পর চিন্তা জাদেজাকে নিয়েও

অন্যদিকে, নিউজিল্যান্ডও বেশ আত্মবিশ্বাসী। আইসিসি ইভেন্টে পারফরম্যান্সের নিরিখে ভারতের চেয়ে এগিয়ে রাখার পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছেন না টম লাথাম। দুই দলই ভালো ক্রিকেট খেলছে। একে অপরের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল। ফলে জোর টক্কর হবে বলেই ধারণা লাথামের।

নিউজিল্যান্ডের পেস ব্যাটারিকে সামলানোর চ্যালেঞ্জ তো আছেই। তারই সঙ্গে সামলাতে হবে মিচেল স্যান্টনারকে। যিনি এই মুহূর্তে বিশ্বকাপে যুগ্ম সর্বাধিক উইকেটশিকারী। শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কার সঙ্গে স্যান্টনার ১১টি উইকেট নিয়েছেন। ভারতে আইপিএল খেলার অভিজ্ঞতাতেই স্যান্টনারের সুবিধা হচ্ছে বলে দাবি লাথামের। ধরমশালার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত কিউয়িরা।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, সূর্যকুমার যাদব, শার্দুল ঠাকুর বা মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, টম লাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+