ICC World Cup 2023: ভারত-নিউজিল্যান্ড ম্যাচে হতে পারে একাধিক নজির, কারা কোন মাইলস্টোনের অপেক্ষায়?

ICC World Cup 2023: আজ ধরমশালায় মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। রোহিত শর্মার নেতৃত্বাধীন বিশ্বের ১ নম্বর দল আজ জিতলেই পৌঁছে যাবে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে। দুই দলই চারটি করে ম্যাচ খেলেছে। পয়েন্ট সমান। নেট রান রেটে এগিয়ে কিউয়িরা।

আজকের ম্যাচ বৃষ্টিতে ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পুরো ম্যাচ হতে অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। দুই দলের একাধিক ক্রিকেটারের সামনেই রয়েছে নজিরের হাতছানি।

ICC World Cup 2023: ভারত-নিউজিল্যান্ড ম্যাচ হতে পারে একাধিক নজির

শুভমান গিল আর ১৪ রান করলেই একদিনের আন্তর্জাতিকে ২ হাজার রান পূর্ণ করে ফেলবেন। একদিনের আন্তর্জাতিকে আড়াই হাজার রান করতে লোকেশ রাহুলের প্রয়োজন ৫৯ রান। একই সঙ্গে আজ একটিবাউন্ডারি মারলেই আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ৭০০টি চার মারার মাইলস্টোন স্পর্শ করবেন কেএল।

রোহিত শর্মা রয়েছেন দারুণ ফর্মে। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান পূর্ণ করতে রোহিতের দরকার ৯৩ রান। তিনি যদি আজ শতরান পূর্ণ করে ১১১ রানে পৌঁছন, তাহলে ওডিআইয়ে কিউয়িদের বিরুদ্ধে রোহিতের ১ হাজার রান হয়ে যাবে। ঈশান কিষাণ আজ প্রথম একাদশে থাকলে এবং ৬৭ রান করলে ওডিআইয়ে তাঁর ১ হাজার রান হবে।

বিরাট কোহলি ২টি ক্যাচ তালুবন্দি করলে একদিনের আন্তর্জাতিকে দেড়শোটি ক্যাচ ধরার নজির গড়বেন। তিনি যদি ৬৭ রান করেন তাহলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইয়ে বিরাটের দেড় হাজার রান হবে। চারটি ছক্কা মারলে একদিনের আন্তর্জাতিকে ১৫০টি ছক্কা মারার মাইলস্টোন স্পর্শ করবেন কিং কোহলি।

একদিনের আন্তর্জাতিকে ২ হাজার রান করতে শ্রেয়স আইয়ারের প্রয়োজন ১০২ রান। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ ছক্কার নজির স্পর্শে তাঁর দরকার চারটি ওভার বাউন্ডারি। কুলদীপ যাদব আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০তম শিকার থেকে ছয় কদম দূরে রয়েছেন। রবীন্দ্র জাদেজা ৮টি চার মারলে ওডিআইয়ে তাঁর চারের সংখ্যা হবে ২০০।

নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল আজ ৯টি চার মারলে ওডিআইয়ে ১০০টি চারের নজির স্পর্শ করবেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩ হাজার রান থেকে জিমি নিশাম ৩০ রান দূরে। একদিনের আন্তর্জাতিকে ৪ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতে টম লাথামের প্রয়োজন ৮২ রান। ১২৯ রান করলে ভারতের বিরুদ্ধে ওডিআইয়ে তাঁর ১ হাজার রান হবে।

ICC World Cup 2023: ভারত-নিউজিল্যান্ড ম্যাচ হতে পারে একাধিক নজির

লাথাম আর ৮ রান করলে ভারতের বিরুদ্ধে সব ফরম্যাট মিলিয়ে ১ হাজার রানের মাইলস্টোন ছোঁবেন। ৫৮ রান করলে উইল ইয়ংয়ের ওডিআইয়ে ১ হাজার রান পূর্ণ হবে। ৫টি ছয় মারলে ওডিআইয়ে তাঁর ওভার বাউন্ডারির সংখ্যা হবে ১০০। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০ শিকারের জন্য মিচেল স্যান্টনারের প্রয়োজন ৭ উইকেট।

ভারতের বিরুদ্ধে সব ফরম্যাট মিলিয়ে ৫০ উইকেট দখলের জন্য তিন শিকার প্রয়োজন স্যান্টনারের। তিনি চলতি বিশ্বকাপে ১১টি উইকেট নিয়ে যুগ্ম সর্বাধিক উইকেটশিকারী। আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেট থেকে ট্রেন্ট বোল্ট ৭ উইকেট দূরে। লকি ফার্গুসন পাঁচ উইকেট নিলে ওডিআইয়ে তাঁর ১০০টি শিকার সুনিশ্চিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+