ICC World Cup 2023: মেঘাচ্ছন্ন গুয়াহাটির আকাশ, রোহিতদের প্রস্তুতি ম্যাচের আগে জেনে নিন আবহাওয়ার আপডেট

সরকারিভাবে না হলেও শনিবার থেকেই বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে ভারতের। গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। কিন্তু শনিবার সকাল থেকেই কলকাতায় প্রবল বৃষ্টি। ঘূর্ণাবর্তের জেরে শুক্রবার থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে। এই বৃষ্টির আঁচ এবার পরতে চলেছে ভারত-ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচেও।

এশিয়া কাপের প্রায় প্রতিটি ম্যাচেই বৃষ্টি কিছুটা হলেও বাধার সৃষ্টি করেছি‌ল। তাঁর পুনরাবৃত্তি হতে চলেছে বিশ্বকাপেও? হাওয়া অফিসের যা পূর্বাভাস তা কিন্তু স্বস্তিদায়ক নয় আয়োজক থেকে দর্শকদের জন্য। অসমের রাজধানী শহরে শনিবার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতার আকাশের মতোই মেঘাচ্ছন্ন গুয়াহাটিও। ফলে বেলা যত গড়াবে ততই বৃষ্টিপাতের সম্ভাবনাও বাড়বে।

রোহিত

হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে সকাল ১১ থেকে বিকেল ৪টে পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে গুয়াহাটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা ৪০ থেকে ৫০ শতাংশ। ম্যাচ পুরো পণ্ড হওয়ার আশঙ্কা না থাকলেও কয়েক ওভার খেলা থমকে যেতেই পারে।ফলে মাঠকর্মীদের কিন্তু এই ম্যাচে ব্যস্ত থাকতে হবে।

শনিবার সর্বাধিক তাপমাত্রা দিনের বেলা ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম ব্যাটসম্যানদের কাছে স্বর্গরাজ্য। উইকেটে যথেষ্ট বাউন্স রয়েছে। ফলে ব্যাট করা অনেকটাই সহজ হবে। তবে এই ম্যাচ যত এগোবে, স্পিনাররা ততই সুবিধা পাবেন। পূর্ব ভারতের এই শহরে ভারতের একটি ম্যাচই হবে, তাও সেটা মূল প্রতিযোগিতা শুরুর আগে।

বিরাট

বৃহস্পতিবারই গুয়াহাটি চলে এসেছে ভারতীয় দল। শুক্রবার ম্যাচের আগে অনুশীলনও করে টিম ইন্ডিয়া। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নিজেদের ঝালিয়ে ‌নেওয়ার সুযোগ পাবে টিম ইন্ডিয়া। এই ম্যাচে দুটো দলই যত বেশি সম্ভব নিজেদের দলের ক্রিকেটারদের যাচাই করে নিতে চাইবে। তবে একথাও সত্যি যে এই অনুশীলন ম্যাচে কোনও দলই নিজেদের মূল রণকৌশল প্রকাশ্যে আনতে চাইবে না।

গত কয়েক বছরে ক্রিকেটের তিনটে ফরম্যাটেই ইংল্যান্ড নিজেদের রণনীতির বদল এনেছে। ইতিমধ্যেই একদিনের এবং টি২০ উভয় ক্রিকেটে ব্রিটিশরাই বিশ্বসেরা। তাদের ব্যাটিং স্কোয়াড যথেষ্ট শক্তিশালী। ইংল্যান্ড ক্রিকেট দলে মূল কাণ্ডারী বেন স্টোকস। অলরাউন্ডার স্যাম কারেন আট নম্বরে এবং ক্রিস ওকস ৯ নম্বরে ব্যাট করার জন্য নামবেন।


প্রস্তুতি ম্যাচ হলেও ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ম্যাচকে একেবারেই হাল্কাভাবে নিচ্ছে না ভারতীয় দল। এমনিতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচ হারতে হয়েছে ভারতকে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতিটা ভাল মতন সেরে নিতে চাইছে টিম ইন্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+