ICC CWC 2023 Updates: ভারত-বাংলাদেশ দ্বৈরথের স্কোর ও টাটকা তথ্য, সঙ্গে বিশ্বকাপের যাবতীয় খুঁটিনাটি

ICC CWC 2023 Updates: আইসিসি বিশ্বকাপের দ্বৈরথে আজ পুনেতে মুখোমুখি ভারত-বাংলাদেশ। অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও পাকিস্তানকে হারিয়ে ছুটছে রোহিত শর্মার দলের অশ্বমেধের ঘোড়া।

২০০৭ সালের পর বিশ্বকাপের আসরে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। আজকের ম্যাচের স্কোর, নিউজ আপডেট-সহ বিশ্বকাপের যাবতীয় খুঁটিনাটি খবরের জন্য চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

ICC CWC 2023 Updates: ভারত-বাংলাদেশ দ্বৈরথের স্কোর ও টাটকা তথ্য

Oct 19, 2023, 9:29 pm IST

বিরাট কোহলির শতরানে ভারতের জয়

বিরাট কোহলির ৪৮তম ওডিআই শতরান। ভারত হারিয়ে দিল বাংলাদেশকে। ৫১ বল বাকি থাকতে ৭ উইকেটে জয়।
Oct 19, 2023, 8:38 pm IST

ভারতের তৃতীয় উইকেটের পতন

ভারতের তৃতীয় উইকেটের পতন। ২৫ বলে ১৯ রান করে মেহিদি হাসান মিরাজের শিকার শ্রেয়স আইয়ার।
Oct 19, 2023, 8:24 pm IST

বিরাট কোহলির অর্ধশতরান

দুরন্ত ফর্ম অব্যাহত রেখে বাংলাদেশের বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে অর্ধশতরান ৪৮ বলে।
Oct 19, 2023, 7:54 pm IST

ভারতের দ্বিতীয় উইকেটের পতন

ভারতের দ্বিতীয় উইকেটের পতন। পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে শুভমান গিল ৫৫ বলে ৫৩ রান করে মেহিদি হাসান মিরাজের শিকার। ভারত ১৯.২ ওভারে ২ উইকেটে ১৩২।
Oct 19, 2023, 7:48 pm IST

শুভমান গিলের অর্ধশতরান

৫২ বলে অর্ধশতরান করলেন শুভমান গিল। তাঁর ইনিংসে রয়েছে ৫টি চার ও ২টি ছয়।
Oct 19, 2023, 7:21 pm IST

ভারতের প্রথম উইকেটের পতন

২ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া রোহিত শর্মার। ৭টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪০ বলে ৪৮ রান করলেন ভারত অধিনায়ক। উইকেট নিলেন হাসান মাহমুদ। ভারত ১২.৪ ওভারে ১ উইকেটে ৮৮।
Oct 19, 2023, 7:07 pm IST

পাওয়ারপ্লে-তে সমান-সমান

আজকের ম্যাচে প্রথম ১০ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ছিল বিনা উইকেটে ৬৩। ভারতও ১০ ওভারের শেষে তুলেছে বিনা উইকেটে ৬৩। রোহিত শর্মা ৩৩ বলে ৩৭ ও শুভমান গিল ২৭ বলে ২৬ রানে ব্যাট করছেন।
Oct 19, 2023, 6:00 pm IST

ভারতের টার্গেট ২৫৭

বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান তুলল। মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা নিলেন ২টি করে উইকেট। কুলদীপ যাদব ও শার্দুল ঠাকুর পেলেন ১টি করে উইকেট।
Oct 19, 2023, 5:56 pm IST

বাংলাদেশের অষ্টম উইকেটের পতন

৪৯.২ ওভারে ২৪৮ রানের মাথায় বাংলাদেশের অষ্টম উইকেট পড়ল। ৩৬ বলে ৪৬ রান করে বোল্ড মাহমুদুল্লাহ।
Oct 19, 2023, 5:39 pm IST

বাংলাদেশের সপ্তম উইকেটের পতন

বাংলাদেশের সপ্তম উইকেটের পতন। ৪৬.৫ ওভারে বাংলাদেশ ৭ উইকেটে ২৩৩। নাসুম আহমেদ ১৮ বলে ১৪ রান করে মহম্মদ সিরাজের শিকার।
Oct 19, 2023, 5:17 pm IST

বাংলাদেশের ষষ্ঠ উইকেট

৪২.৩ ওভারে ২০১ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ। মুশফিকুর রহিম ৪৬ বলে ৩৮ রান করলেন। জসপ্রীত বুমরাহর বলে দুরন্ত ক্য়াচ ধরলেন রবীন্দ্র জাদেজা।
Oct 19, 2023, 4:10 pm IST

বাংলাদেশের চতুর্থ, জাদেজার দ্বিতীয় উইকেট

বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন। ২৭.৪ ওভারে ৪ উইকেটে বাংলাদেশের স্কোর ১৩৭। সাতটি চারের সাহায্যে লিটন দাস ৮২ বলে ৬৬ রান করে রবীন্দ্র জাদেজার শিকার।
Oct 19, 2023, 3:56 pm IST

বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন

বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন। ১৩ বলে ৩ রান করে মহম্মদ সিরাজের বলে কট বিহাইন্ড মেহিদি হাসান মিরাজ। বাংলাদেশ ২৪.১ ওভারে ৩ উইকেটে ১২৯।
Oct 19, 2023, 3:49 pm IST

হার্দিক ফিল্ডিং করবেন না

হার্দিক পাণ্ডিয়া আজকের ম্যাচে ফিল্ডিং করবেন না। ব্যাট করার সম্ভাবনাও ক্ষীণ। হার্দিককে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছে।
Oct 19, 2023, 3:44 pm IST

লিটন দাসের অর্ধশতরান

তানজিদ হাসানের পর অর্ধশতরান পূর্ণ করলেন অপর ওপেনার লিটন দাস। পাঁচটি চারের সাহায্যে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৬২ বলে।
Oct 19, 2023, 3:43 pm IST

বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন

বাংলাদেশের দ্বিতীয় উইকেটটি তুলে নিলেন রবীন্দ্র জাদেজা। ১৭ বলে ৮ রান করে ফিরলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ২০ ওভারে ২ উইকেটে ১১০।
Oct 19, 2023, 3:42 pm IST

প্রথম উইকেটটি নেন কুলদীপ

বাংলাদেশ ইনিংসে প্রথম আঘাতটি হানেন কুলদীপ যাদব। পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৩ বলে ৫১ রান করে লেগ বিফোর হন তানজিদ হাসান। বাংলাদেশের ওপেনিং জুটিতে ওঠে ১৪.৪ ওভারে ৯৩ রান।
Oct 19, 2023, 2:56 pm IST

ভালো শুরু বাংলাদেশের

১০ ওভারের শেষে বাংলাদেশ বিনা উইকেটে ৬৩। তানজিদ হাসান ৩০ বলে ৪০ এবং লিটন দাস ৩০ বলে ২১ রানে ক্রিজে রয়েছেন।
Oct 19, 2023, 2:45 pm IST

চোট পেলেন হার্দিক

নবম ওভারে বল করতে গিয়ে গোড়ালিতে চোট পেলেন হার্দিক। তার আগে এই ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর দুটি চার মারেন লিটন দাস।
Oct 19, 2023, 2:44 pm IST

সাবধানী শুরু বাংলাদেশের

বাংলাদেশের ওপেনাররা পাওয়ারপ্লেতে সাবধানেই ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন। ৮.৩ ওভারে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৪৫।
Oct 19, 2023, 2:04 pm IST

পুনের স্টেডিয়ামের গ্যালারিও ভরল না

পুনের স্টেডিয়ামের গ্যালারিও ভরল না
পুনেতে ২৭ বছর পর বিশ্বকাপের ম্যাচ হচ্ছে। ভারতীয় দল দারুণ ছন্দে। তবু এমসিএ স্টেডিয়ামে প্রচুর দর্শকাসন ফাঁকা।
Oct 19, 2023, 1:38 pm IST

বাংলাদেশ দলে পরিবর্তন

বাংলাদেশ- লিটন দাস, তানজিদ হাসান, মেহিদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।
Oct 19, 2023, 1:35 pm IST

ভারতের একাদশ অপরিবর্তিত

ভারতের প্রথম একাদশ অপরিবর্তিত। ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ
Oct 19, 2023, 1:34 pm IST

টস হারায় অসুবিধা নেই রোহিতের

টস হারায় অসুবিধা নেই। বুঝিয়ে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানালেন, টস জিতলে বোলিংই নিতেন।
Oct 19, 2023, 1:33 pm IST

টস জিতল বাংলাদেশ

ভারতের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নিল বাংলাদেশ। বড় রান তোলাই লক্ষ্য বলে জানালেন শান্ত।
Oct 19, 2023, 1:31 pm IST

শাকিব খেলছেন না

পুনের এমসিএ স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে খেলছেন না বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। শাকিবের জায়গায় দলে এলেন নাসুম আহমেদ।
Oct 19, 2023, 1:10 pm IST

২৭ বছর পর পুনেতে বিশ্বকাপের ম্যাচ

২৭ বছর পর পুনেতে বিশ্বকাপের ম্যাচ হচ্ছে। ১৯৯৬ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ-কেনিয়া ম্যাচ হয়েছিল পুনের নেহরু স্টেডিয়ামে। এমসিএ স্টেডিয়ামে এই প্রথম বিশ্বকাপের ম্যাচ হচ্ছে।
Oct 19, 2023, 10:40 am IST

২৫ বছর পর

২৫ বছর পর ভারতের মাটিতে একদিনের আন্তর্জাতিক খেলছে বাংলাদেশ। শেষবার খেলেছিল ১৯৯৮ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
Oct 19, 2023, 10:38 am IST

সৌরভ কাকে এগিয়ে রাখছেন?

ভারত-বাংলাদেশ দ্বৈরথে রোহিত শর্মাদের এগিয়ে রাখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানালেন কারণও। ভারতীয় দল এখন যে ছন্দে রয়েছে তাতে তাদের হারানো যে বেশ কঠিন, তা মনে করিয়ে দেন মহারাজ।
Oct 19, 2023, 10:36 am IST

পুনেতে ভারত-বাংলাদেশ

চলতি বিশ্বকাপে টানা চতুর্থ জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে আজ পুনের এমসিএ স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ মুখোমুখি। দুই দলের শেষ পাঁচটি ওডিআই দ্বৈরথে বাংলাদেশ এগিয়ে ৩-২ ব্যবধানে। তবে বিশ্বকাপের আসরে ২০০৭ সালের পর ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+