ICC World Cup 2023: বিশ্বকাপ-বিমুখ পুনে! ভারত-বাংলাদেশ ম্যাচেও ফাঁকা গ্যালারি মুখ পোড়াল জয় শাহদের

ICC World Cup 2023: পুনের এমসিএ স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ ম্যাচ। চলতি বিশ্বকাপে টানা চতুর্থ জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে নেমেছে রোহিত শর্মার ভারত। টস জিতে ব্যাট করছে বাংলাদেশ।

কিন্তু আজকের ম্যাচেও ভরল না পুনের গ্যালারি। পুনেতে বিশ্বকাপের ম্যাচ হচ্ছে ২৭ বছর পর। শেষবার হয়েছিল ১৯৯৬ বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজ-কেনিয়া দ্বৈরথ। এবার ভারতের ম্যাচ থেকেও মুখ ফেরালেন পুনের ক্রিকেটপ্রেমীরা।

ICC World Cup 2023: বিশ্বকাপ-বিমুখ পুনে!

২০২১ সালে শেষবার পুনেতে একদিনের আন্তর্জাতিক হয়েছিল। করোনা পরিস্থিতির মধ্যেই তিন ম্যাচের সিরিজটি হয়েছিল দর্শকশূন্য স্টেডিয়ামে। সেবার প্রথম ম্যাচে ভারত জেতে ৬৬ রানে, দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ড জেতে ৬ উইকেটে, তৃতীয় ম্যাচ ৭ রানে জিতে ভারত সিরিজ পকেটে পুরেছিল। দুই বছর আগে মার্চের পর ফের আজ ওডিআই হচ্ছে এমসিএ স্টেডিয়ামে।

ভারত যে ম্যাচে খেলছে না সেই ম্যাচগুলিতে স্টেডিয়াম ভর্তি না হওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু একে বিশ্বকাপে ভারত দারুণ ফর্মে, তার উপর অনলাইনে প্রথম যখন টিকিট বিক্রি শুরু হয়, তখন কয়েক মিনিটের মধ্যে সোল্ড আউট বোর্ড দেখে হতাশ হতে হয় ক্রিকেটপ্রেমীদের। এরপর ভারতের ম্যাচের টিকিটও অনলাইনে ফের বিক্রি হয়েছে।

ICC World Cup 2023: বিশ্বকাপ-বিমুখ পুনে!

আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে হাহাকারের মেকি পরিবেশ তৈরির পর দুই দফায় ফের টিকিট বিক্রি করেও মাঠ ভরাতে পারেননি জয় শাহরা। আমেদাবাদের ম্যাচের টিকিট শেষবার যখন অনলাইনে বিক্রি শুরু হয়, তখন পুনে ম্যাচের টিকিটও ছাড়া হয়েছিল। তার পরেও আজ সিংহভাগ দর্শকাসন ফাঁকা।

স্বাভাবিকভাবেই এদিনও ফের প্রশ্ন উঠে গেল টিকিট বিক্রির স্বচ্ছতা নিয়ে। কত টিকিট বিক্রি করা হচ্ছে তার স্পষ্ট তথ্য আইসিসি বা বিসিসিআই প্রকাশ করছে না অজ্ঞাত কারণে। ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের কালোবাজারিও হয়েছে। সবমিলিয়ে অনেকেরই দাবি, চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় কেলেঙ্কারিটি হচ্ছে টিকিট বিক্রি নিয়েই।

এদিকে, পুনের এই স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচ হয়। বাউন্ডারির সীমানা ছোট। সে কথা মাথায় রাখছে ভারতীয় দল। শুভমান গিল, উইকেট ভালো। মাঠ ছোট। মাঝের ওভারগুলিতে ভালো ব্যাটিং করতে হবে। উইকেট ধরে রাখলে বড় রান তুলতে অসুবিধা হবে না। পাকিস্তান ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিষেকে খুশি গিল। উপভোগ করছেন রোহিত শর্মার সঙ্গে ওপেনিংও। জয়ের ধারাবাহিকতা বজায় রাখার উপর জোর দিলেন গিল। অন্যান্য ম্যাচের মতো একই প্রস্তুতি নিয়ে বাংলাদেশের চ্যালেঞ্জ সামলাতে মুখিয়ে তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+