Ind vs Aus In CWC 2023 Final: ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে ফোকাসে পিচ, কেমন লাগল রোহিত ও কামিন্সের?
Ind vs Aus In CWC 2023 Final: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কাল বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। দুই অধিনায়কই ম্যাচের আগের দিন পরখ করে নিলেন উইকেট।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের সেমিফাইনাল ম্যাচের আগে পিচ বদলানো নিয়ে বিতর্ক হয়েছিল। যদিও হাই স্কোরিং জমজমাট দ্বৈরথ সমালোচকদের মুখে কালি মাখিয়ে দিয়েছে। আমেদাবাদেও ভারতকে উইকেট নিয়ে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়েছিল।

তবে ভারত অধিনায়ক রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স- দুজনেই উইকেট দেখে খুশি। এই পিচেই ভারত-পাকিস্তান ম্যাচটি হয়েছিল। চলতি বিশ্বকাপের দ্বিতীয় সপ্তাহে, বিশ্বকাপের ১৪তম ম্যাচ। পাকিস্তান ১৯১ রানে অল আউট হয়, ভারত ১১৭ বল বাকি থাকতে জিতেছিল ৭ উইকেটে। তবে ফাইনালের উইকেটে সামান্য ঘাস রয়েছে।
তবে কালকের ম্যাচ লো স্কোরিং হবে না বলেই দাবি কিউরেটরদের। দুই দলেই আক্রমণাত্মক ব্যাটার রয়েছেন। বোলিং শক্তিও যা রয়েছে তাতে ব্যাটে-বলে হাড্ডাহাড্ডি দ্বৈরথেরই সম্ভাবনা। বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রা ৩০ ডিগ্রির নীচেই থাকবে দুপুরে। শিশির যাতে ফ্যাক্টর না হয় সেজন্য ঘাসে রাসায়নিকও ছড়ানো হচ্ছে।
ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল শুষ্ক উইকেটে। ফাইনালের উইকেটে ইতিমধ্যেই হেভি রোলার চলেছে। জলও দেওয়া হয়েছে। কাল উইকেট দেখেই একাদশ চূড়ান্ত করবে দুই দল। তবে উইকেট মন্থর হবে বলে আঁচ করছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ডিউ কতটা ফ্যাক্টর হবে তা বুঝছেন না রোহিত। আজ অবশ্য ভারত নৈশালোকে অনুশীলন করে তা পরখ করে নেবে।
ভারত-পাকিস্তান ম্যাচ যখন হয়েছিল তার থেকে এখন তাপমাত্রাও কমেছে কিছুটা। রোহিত জানান, টস ফ্যাক্টর হবে না। রবিচন্দ্রন অশ্বিন চেন্নাইয়ে অজিদের বিরুদ্ধে খেলেছিলেন। কাল মন্থর ও স্পিন সহায়ক উইকেট হলে তাঁকে খেলানোর জল্পনা রয়েছে। রোহিত বলেছেন, আমি চাই ১৫ জন ফাইনালের জন্য তৈরি থাকুক। ১২-১৩ জনের মধ্যে থেকেই একাদশ বাছাই হবে।
ভারতে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে অস্ট্রেলিয়াও। সাহসী, নির্ভীক ক্রিকেট খেলার কথা শোনা গিয়েছে অজি অধিনায়ক কামিন্সের গলায়। বোলিংয়ে বৈচিত্র্য এনেই বাজিমাত করতে চাইছেন। পিচ দুই দলের কাছেই সমান। তবে দেশের মাটিতে খেলার হোম অ্যাডভান্টেজ থাকে, সেটা মানছেন কামিন্স।
কোনও দেশের ক্রিকেটাররা সেই দেশের পিচে খেলেই বড় হন। ফলে সেই অভিজ্ঞতা ভারতকে সুবিধা পাইয়ে দেবে। তবে এখানে খেলার অভিজ্ঞতা যে তাঁদের রয়েছে, তা জানাতে ভোলেননি কামিন্স। এমনকী তিনি বলেন, টসের ফলাফলকেও তাঁরা গুরুত্ব দিচ্ছেন না। যে কোনও পরিস্থিতিতেই পরিকল্পনামাফিক খেলতে চাইছে অস্ট্রেলিয়া।












Click it and Unblock the Notifications