ICC World Cup 2023: প্রস্তুতি ম্যাচেও কঠিন প্রতিপক্ষ রোহিতদের, কোন মাঠগুলিতে হবে ওয়ার্ম আপ ম্যাচ?
২০১১ সালের পর আবার ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ খেলতে নামছে টিম ইন্ডিয়া। পাহাড় প্রমাণ প্রত্যাশা ভারতীয় দলকে নিয়ে। বিগত ১ দশকের বেশি সময় ধরে কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি টিম ইন্ডিয়া। কাপ জয়ের জন্য দরকারা ভালো প্রস্তুতি। বিশ্বকাপের মূল পর্বের আগে ঘা ঘামিয়ে নেওয়ার সুযোগ পাবেন টিম ইন্ডিয়ার সদস্যরা।
বিশ্বকাপের আগে হবে প্রস্তুতি ম্যাচও। ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই প্রস্তুতি ম্যাচগুলি হবে। বিশ্বকাপের আগে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে রোহিত শর্মার দল।

চলতি বছরের বিশ্বকাপ হবে ২০১৯ সালের মতো হবে। দশটি দল একে অপরের সঙ্গে একবার লিগ পর্বে খেলবে। তারপর শীর্ষ চারটি দল সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে। ভারত আয়োজক হিসাবে বিশ্বকাপের জন্য জন্য সরাসরি যোগ্যতা অর্জন করেছে।

২০১১ সালের পর কেটে গিয়েছে ১২ বছর। দুটি একদিনের বিশ্বকাপ গিয়েছে, পেরিয়েছে তিনটি টি টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু ভারতের প্রাপ্তির ভাড়ার শূণ্যই থেকেছে। ঘরের মাঠে বিশ্বকাপ প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে রোহিত বলেন, 'ঘরের মাঠে বিশ্বকাপ খেলার জন্য আমি মুখিয়ে আছি। এক দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। ১২ বছর আগে এখানেই তো টিম ইন্ডিয়া কাপ জিতেছিল। এবারও ভক্তরা সেই মুহূর্ত ফিরে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।'













Click it and Unblock the Notifications