ICC CWC 2023: নয়ে নয় সেরে অস্ট্রেলিয়ার রেকর্ড ছোঁয়ার সামনে রোহিতের ভারত, সেমির আগে বোলিং নিয়ে চিন্তা রইল?

ICC CWC 2023: বিশ্বকাপে টানা ম্যাচ জেতার নিরিখে ভারত এবার সর্বকালীন রেকর্ড গড়ল। চলতি বিশ্বকাপের লিগ পর্বের ৯টি ম্যাচের ৯টিতেই জিতল রোহিত শর্মার ভারত। আজ বেঙ্গালুরুতে হারাল নেদারল্যান্ডসকে।

২০০৩ ও ২০০৭ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল টানা ১১টি ম্যাচ জিতে। ২০০৩ সালের বিশ্বকাপে ভারত জিতেছিল টানা ৮টি ম্যাচ। ২০১৫ সালে নিউজিল্যান্ডও জেতে টানা ৮টি। এবার নবম জয় ছিনিয়ে নিয়ে ভারতের টার্গেট অজিদের রেকর্ড।

ICC CWC 2023: নয়ে নয় সেরে অস্ট্রেলিয়ার রেকর্ড ছোঁয়ার সামনে রোহিতের ভারত

আজ ভারত পয়েন্ট তালিকার সবার নীচে থাকা নেদারল্যান্ডসের বিরুদ্ধে সহজ জয় পেল। চিন্নাস্বামী হাই স্কোরিং গ্রাউন্ড। তবুও রানের পাহাড় মাথায় নিয়ে খেলতে নামা নেদারল্যান্ডস যেভাবে ব্যাটিং করল তাতে এই প্রথম ভারতীয় বোলিংকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হলো। বিশেষ করে ষষ্ঠ বোলারের জায়গাটি নিয়ে চিন্তা থাকবেই।

সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আজ যতই পাবলিক ডিমান্ড মেনে বিরাট কোহলির হাতে রোহিত শর্মার বল তুলে দিন, কিংবা দেখে নিন শুভমান গিল বা সূর্যকুমার যাদবকে, কেউই কিন্তু ভরসা দিতে পারলেন না। রোহিত নিজেও বল করলেন, যা নিঃসন্দেহে চমক। কিন্তু সব কিছুই করা গেল ভারত প্রথমে ব্যাট করে চারশো পার করায়।

নেদারল্যান্ডস পাওয়ারপ্লে-র প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৬২ তোলে। দ্বিতীয় পাওয়ারপ্লে-তে ওঠে ১২৮ রান, ৫ উইকেটের বিনিময়ে। রোহিত শর্মা ওডিআই কেরিয়ারে নবম উইকেট পেতেই ভারতের নয়ে নয় নিশ্চিত হয়ে যায়। নেদারল্যান্ডস গুটিয়ে যায় ৪৭.৫ ওভারে ২৫০ রানে।

এটা ঠিক, ভারত সেমিফাইনালের আগে সেরা ছন্দে থাকা বোলারদের কিছুটা স্বস্তিতে রাখতে চেয়েছিল। সেই সঙ্গে পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে নামলে কারা বল হাতে কার্যকরী ভূমিকা নিতে পারেন সেটাও দেখে নিল টিম ম্যানেজমেন্ট। খেলা শুরুর আগে রোহিত, বিরাট, শুভমানদের হাত ঘোরাতে দেখা যাচ্ছিল। ম্যাচেও ঘোরালেন।

ভারতের ৯ জন আজ বল করলেন। উইকেটকিপার লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার বাদে সকলেই। তেজা নিদামানুরু ৩৯ বলে ৫৪ রান করলেন। সিব্রান্ড এঙ্গেলব্রেখট ৪৫, কলিন একারম্যান ৩৫, ম্যাক্স ও'ডাউড ৩০ রান করলেন। জসপ্রীত বুমরাহ ১টি মেডেন-সহ ৯ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন। ১টি মেডেন-সহ ৬ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট পান মহম্মদ সিরাজ।

কুলদীপ যাদবের বলে বেশ কয়েকটি ক্যাচ পড়ল। তিনি ১টি মেডেন-সহ ১০ ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। ৯ ওভারে ৪৯ রান দিয়ে ২ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। বিরাট কোহলি ৩ ওভারে ১৩ ও রোহিত শর্মা ৫ বলে ৭ রান দিয়ে ১ উইকেট পেলেন। মহম্মদ শামি ৬ ওভারে ৪১, শুভমান গিল ২ ওভারে ১১, সূর্যকুমার যাদব ২ ওভারে ১৭ রান দিয়ে কোনও উইকেট পাননি।

ভারতের এদিনের জয় ১৬০ রানে। এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ভারত ৫০ ওভারে তুলেছিল ৪ উইকেটে ৪১০ রান। শ্রেয়স আইয়ার ১০টি চার ও ৫টি ছয়ের সাহায্যে ৯৪ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন। লোকেশ রাহুল ১১টি চার ও চারটি ছয় মেরে ৬৪ বলে ১০২ করেন। রোহিত শর্মা ৫৪ বলে ৬১, শুভমান গিল ৩২ বলে ৫১ ও বিরাট কোহলি ৫৬ বলে ৫১ রান করেন। বাস ডি লিড ২টি এবং পল ভ্যান মিকেরেন ও রোলফ ভ্যান ডার মারউই ২টি করে উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+