ICC World Cup 2023: বাবরদের হারিয়ে এল বিরাট সুখবর, ভারত-পাক ম্যাচে নতুন নজির, যা অতীতে হয়নি
বিশ্বকাপের ইতিহাসে অষ্টমবার পাকিস্তানকে হারাল ভারত। ১৯৯২ থেকে ২০২৩, একদিনের বিশ্বকাপের ইতিহাসে পাক দলের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রেখেছে টিম ইন্ডিয়া। শনিবার মোতেরাতে বাবরদের বিরুদ্ধে বিরাট জয়ের পরই টিম ইন্ডিয়ার সাজঘরে এল আরও একটা সুখবর। একদিনের ক্রম তালিকায় শীর্ষস্থান ধরে রাখল ভারতীয় দল।
বিশ্বকাপ শুরুর আগে থেকেই একদিনের ক্রিকেটে শীর্ষস্থান নিয়ে চলছে তীব্র লড়াই। পাকিস্তানের থেকে সিংহাসন ছিনিয়ে নেয় ভারত। এশিয়া কাপ জয় তার পরেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে জয়লাভের পরই আইসিসি ক্রম তালিকায় ১ নম্বর স্থানে চলে আসে ভারত। যদিও পয়েন্টের নিরিখে পাকিস্তানের সঙ্গে খুব একটা পার্থক্য ছিল না ভারতের।

কিন্তু শনিবারের ম্যাচে জয়ের পর আইসিসির একদিনের ক্রম তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের সঙ্গে তিন পয়েন্টের ব্যবধান গড়ে নিল ভারত। আইসিসির সদ্য প্রকাশিত তালিকা অনুসারে এক নম্বরে থাকা টিম ইন্ডিয়ার পয়েন্ট ১১৮, দুই নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্ট ১১৫। বর্তমানে তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।
শনিবারের ম্যাচ ১৯১ রানেই অল আউট হয়ে যায় পাক দল। জসপ্রীত বুমরাহ থেকে কুলদীপ যাদব প্রত্যেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন। ১৫২ রানে ২ উইকেট থাকা পাকিস্তানের ব্যাটিং ইনিংস শেষ ১৯১ রানে। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৮৬ রানের সৌজন্যে সহজহেই জয় তুলে নেয় ভারত। তবে অধিনায়ককে টেক্কা দিয়ে ম্যাচের সেরা হলেন জসপ্রীত বুমরাহ। এই ম্যাচে এমন একটি রেকর্ড হয়েছে যা বিগত সাতটি একদিনের বিশ্বকাপের ম্যাচে হয়নি।

এর আগে ২০১৯ সালের বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ হয়েছিল সব থেকে কম ওভারে।। চার বছর আগে বৃষ্টির জন্য ম্যাঞ্চেস্টারে সেই ম্যাচে খেলা হয়েছিল ৯০ ওভার। ওভারের হিসাবে বিশ্বকাপে ভারত-পাকিস্তান দীর্ঘতম ম্যাচ হয়েছিল ২০১১ বিশ্বকাপে। মোহালিতে আয়োজিত সেই সেমিফাইনালে দু'দল মিলিয়ে খেলেছিল মোট ৯৯.৫ ওভার।













Click it and Unblock the Notifications