ICC World Cup 2023: বিশ্বকাপের আগে ভারতীয় দলে পরিবর্তন, দলে ঢুকলেন ২০১১ বিশ্বকাপ জেতা ক্রিকেটার
জল্পনা কল্পনার অবসান। বিশ্বকাপে ভারতের দলে পরিবর্তন হল শেষ পর্যন্ত। চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল। তাঁর পরিবর্তে দলে এলেন রবিচন্দ্রন অশ্বিন। বৃহস্পতিবার সন্ধ্যায় আইসিসির পক্ষ থেকে ভারতীয় দলে পরিবর্তনেপর কথা ঘোষণা করা হল। সেখানেই সরকারিভাবে জানিয়ে দেওয়া হল অক্ষরের পরিবর্ত হিসাবে অশ্বিনের নাম।
অস্ট্রেলিয়া সিরিজে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল। বল হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। অক্ষর না ফিট হওয়ায় তিনিই ১৫ জনের দলে এলেন।

এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন অক্ষর। হাতের সেই চোট এখনও সারেনি বাঁহাতি স্পিনারের। বর্তমানে তাঁর এনসিএতে রিহ্যাব চলছে। সেই কারণে তাঁর জায়গায় ডানহাতি স্পিনার অশ্বিনকে নেওয়া হল। জাডেজা এবং কুলদীপও বাঁহাতি স্পিনার। অশ্বিন দলে আসায় বৈচিত্র বাড়ল ভারতীয় বোলিং আক্রমণের।
অক্ষরের ব্যাটিং গভীরতার কারণেই তাঁকে দলে রাখা হয়েছিল। কিন্তু এশিয়া কাপে চোট পেয়ে বতর্মানে অক্ষর বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন, বিসিসিআই তাঁর বদলি হিসেবে ওয়াশিংটন সুন্দরকে এশিয়া কাপের ফাইনালের দলে রেখেছিল। ফলে অশ্বিনের সঙ্গে চর্চায় ছিল সুন্দরের নামও। কিন্তু ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্যকেই ফের সুযোগ দিল নির্বাচক মণ্ডলী।শেষ মুহূর্তে ভাগ্যের শিকে ছিঁড়ল অশ্বিনের। ১৫ জনের দলে ঢুকে পড়লেন তারকা স্পিনার।

আইসিসি-র নিয়মানুযায়ী, দলগুলো বিশ্বকাপ স্কোয়াডে কোনও রকম বিধিনিষেধ ছাড়াই ২৮ সেপ্টেম্বরের মধ্যে পরিবর্তন করতে পারে। তবে ২৯ সেপ্টেম্বর থেকে দলে কোনও পরিবর্তনের জন্য আইসিসি-র সম্মতি লাগবে। যে কারণে ভারতও কোনও রকম ঝুঁকি না নিয়ে অক্ষরের পরিবর্ত হিসাবে বৃহস্পতিবারই অশ্বিনের নাম পাঠিয়ে দিল আইসিসি-র কাছে।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ।ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথদের বিরুদ্ধে ৮ অক্টোবর কাপ যুদ্ধের অভিযান শুরু করবে ভারত। এর আগে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে 'মেন ইন ব্লু' ব্রিগেড। ফলে এই দুটি ম্যাচে টিম কম্বিনেশন গড়ে নেওয়ার সুযোগ পাবেন কোচ দ্রাবিড়। আশ্বিন মাসে বিশ্বকাপের দলে অশ্বিনের আগমন টিম ইন্ডিয়াকে আরও শক্তিশালী করল।
🚨 BREAKING: India make late change to #CWC23 squad with all-rounder set to miss out due to injury!
— ICC (@ICC) September 28, 2023
Details 👇https://t.co/oa6htByQmz
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক) শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঈশান কিশন, হার্দিক পাণ্ডিয়া, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরাহ মহম্মদ সিরাজ।












Click it and Unblock the Notifications