ICC World Cup 2023: শামি-বুমরাহ-কুলদীপের ঝাঁঝেই বিদায় ইংল্যান্ডের, ছয়ে ছয় করে বিশ্বকাপের শেষ চারে ভারত

ICC World Cup 2023: ছয়ে ছয় সেরে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলল ভারত। চলতি বিশ্বকাপে এই প্রথম রানের পুঁজি সফলভাবেই রক্ষা করল রোহিত শর্মার ভারত। যার ফলে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

ইংল্যান্ড ইনিংসে প্রাথমিক ধাক্কা দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। তাও জোড়া ঝটকা পরপর দুই বলে। এরপর খেলবে কী? মহম্মদ শামি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজাদের ঝাঁঝেই মরে গেল ইংরেজরা। লজ্জাজনক হারে আরও লজ্জাজনকভাবে বিদায় বিশ্বচ্যাম্পিয়নদের।

ICC World Cup 2023: শামি-বুমরাহ-কুলদীপের ঝাঁঝেই বিদায় ইংল্যান্ডের

জয়ের জন্য দরকার ছিল ২৩০ রান। পঞ্চম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে ৩০ রানের মাথায় ডেভিড মালান (১৭ বলে ১৬) ও জো রুটকে (১ বলে ০) সাজঘরে ফেরান জসপ্রীত বুমরাহ। সেখান থেকে ১৫.১ ওভারে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৫২। ৩৩ রানে তৃতীয়, ৩৯ রানে চতুর্থ, ৫২ রানে পঞ্চম, ৮১ রানে ষষ্ঠ, ৯৮ রানে সপ্তম ও অষ্টম উইকেট পড়ে।

ICC World Cup 2023: শামি-বুমরাহ-কুলদীপের ঝাঁঝেই বিদায় ইংল্যান্ডের

বেন স্টোকস ১০ বলে ০, জস বাটলার ২৩ বলে ১০, মঈন আলি ৩১ বলে ১৫, লিয়াম লিভিংস্টোন ৪৬ বলে ২৭, ক্রিস ওকস ২০ বলে ১০ রানে আউট হন। ৩৪ ওভারের শেষ বলে ১২২ রানে পড়ে নবম উইকেট। আদিল রশিদ ২০ বলে ১৩ রান করে মহম্মদ শামির শিকার। ইংল্যান্ডের ৬ জন ব্যাটার বোল্ড হয়েছেন।

৩৪.৫ ওভারে ১২৯ রানেই ইংল্যান্ডের ইনিংসে যবনিকা পতন হয় জসপ্রীত বুমরাহর বলে মার্ক উড (১ বলে ০) বোল্ড হতেই। ফলে ৯৯ রানের মধ্যে ইংল্যান্ডের ১০ উইকেট পড়ল। ভারত ম্যাচ জিতল ১০০ রানে। মহম্মদ শামি ২টি মেডেন-সহ ৭ ওভারে ২২ রান দিয়ে চার উইকেট নেন। বুমরাহ ১টি মেডেন-সহ ৬.৫ ওভারে ৩২ রানের বিনিময়ে নেন ৩ উইকেট।

কুলদীপ যাদব ৮ ওভারে ২৪ রান দুটি এবং রবীন্দ্র জাদেজা ১টি মেডেন-সহ ৭ ওভারে ১৬ রান খরচ করে ১টি উইকেট নেন। এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। রোহিত শর্মার ৮৭, সূর্যকুমার যাদবের ৪৯ ও লোকেশ রাহুলের ৩৯ রানে ভর করে ভারত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৯ রান তোলে। ডেভিড উইলি তিনটি, ক্রিস ওকস ও আদিল রশিদ ২টি করে এবং মার্ক উড ১টি উইকেট পান।

ভারত ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ফের পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল। নেট রান রেট ১.৪০৫। ইংল্যান্ড ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দশম স্থানেই রইল। পরের তিনটি ম্যাচে জিতলেও ইংল্যান্ডের শেষ চারে যাওয়ার আর কোনও আশাই রইল না। দক্ষিণ আফ্রিকার রয়েছে ৬ ম্যাচে ১০ পয়েন্ট।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ৬টি করে ম্যাচ খেলে তিন ও চারে রয়েছে ৮ পয়েন্ট নিয়ে। শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও নেদারল্যান্ডসের ঝুলিতে রয়েছে ৪ পয়েন্ট করে। শ্রীলঙ্কা ও আফগানিস্তান ৫টি করে ম্যাচ খেলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+