ICC World Cup 2023: আইসিসি-বিসিসিআইয়ের আর্জি মানল পিসিবি, পাকিস্তানের একাধিক ম্যাচের দিন বদল
ICC World Cup 2023: বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের দিনক্ষণ নিয়ে চর্চা অব্যাহত। মহারণের দিন বদল যে হচ্ছে তা এক প্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে। এবার শুধু সরকারি সিলমোহর পড়ার অপেক্ষা। আইসিসি এবং বিসিসিআইয়ের আর্জি মেনে মেনে ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ তারিখ ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে সম্মত হয়েছে। পাশাপাশি পাক দলের আরও একটি ম্যাচের দিন বদল হচ্ছে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুসারে, ভারতের বিরুদ্ধে মেগা ম্যাচের আগে যাতে বাবর আজমরা পর্যাপ্ত প্রস্তুতির সময় পান সেই বিষয়টিও গুরুত্ব দিচ্ছে আইসিসি , বিসিসিআই। তাই শুধু ভারত পাক নয়, শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচেরও দিন বদল হতে চলেছে।

পিটিআইয়ের খবর অনুসারে , দু'টি ম্যাচের দিন বদলের সিদ্ধান্তের আর্জি জানিয়েছে পাকিস্তান। সূচি অনুসারে ১২ তারিখ শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ রয়েছে বাবর আজমদের। ফলে ১৪ তারিখ ভারতের বিরুদ্ধে তাঁদের খেলা কঠিন। ভারতীয় বোর্ড বা আইসিসি-র তরফে এখনও পর্যন্ত কোনও কিছু জানানো হয়নি।
নতুন সূচি অনুযায়ী, ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ম্যাচের আগে তিন দিনের ব্যবধান মেটাতে ১২ অক্টোবরের পরিবর্তে ১০ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। এর ফলে তিন দিন বিশ্রামের সময় পাবেন বাবর আজ়মেরা। এই দু'টি ম্যাচ ছাড়া আরও কিছু ম্যাচের দিন বদলে হতে পারে বলে জানা গিয়েছে।

নিরাপত্তাজনিত কারণেই একদিন এগিয়ে আনা হচ্ছে এই ম্যাচ। সেই সঙ্গে আরও বেশ কয়েকটি ম্যাচের দিনক্ষণ বদল হবে। চূড়ান্ত ঘোষণা হতে পারে সোমবারই।আইসিসি কোনও আসরের সূচি এইভাবে বদলে গিয়েছে এমন দৃষ্টান্ত নেই। তাও এত বড় ম্যাচে দিনবদল অতীতে দেখা যায়নি। কিন্তু গুজরাত ক্রিকেট সংস্থা জানিয়ে দিয়েছে তারা ১৫ অক্টোবর ম্যাচ দিয়ে ঝুঁকি নিতে রাজি নয়।
আইসিসি ও বিসিসিআই গত সপ্তাহে পিসিবির কাছে গ্রুপ পর্বের দুটি ম্যাচ পুনর্নির্ধারণের জন্য অনুরোধ করে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) খুব দ্রুতই নতুন সূচি প্রকাশ করতে পারে। যেখানে বাকী ম্যাচের কয়েকটি সূচিও পরিবর্তন করা হতে পারে।

৫ অক্টোবর থেকে শুরু হবে একদিনের বিশ্বকাপ । কিন্তু বিশ্বকাপের একাধিক ম্যাচের দিন পরিবর্তন হলে সমস্যায় পড়বেন দর্শকরা। কারণ, ইতিমধ্যেই ক্রিকেট প্রেমীরা যাবতীয় পরিকল্পনাও করে ফেলেছেন এই ম্যাচগুলিকে ঘিরে। হোটেল বুকিং, প্লেনের-ট্রেনের টিকিট বুকিং সবকিছুই প্রায় হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications