ICC World Cup 2023: এটাই রোহিতের শেষ বিশ্বকাপ? সেমিফাইনালের আগের বড় বার্তা দিলেন ছোটবেলার কোচ
কপিল দেব, মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে একই তালিকাতে নিজের নাম অন্তর্ভুক্ত করার সুযোগ রোহিত শর্মার সামনে।একদিনের বিশ্বকাপে রোহিতের রেকর্ড রাজ। টানা নয় ম্যাচ জিতে অধিনায়ক হিসেবে যেমন নজির গড়েছেন তেমনই ব্যাট হাতেও একের পর এক মাইলস্টোন তৈরি করছেন হিটম্যান।কিন্তু এটাই কী রোহিতের শেষ বিশ্বকাপ? ইঙ্গিত দিলেন ছোটবেলার কোচ।
সম্প্রতি সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে রোহিত শর্মার ছোটবেলার কোচ ছাত্রের ক্রিকেটীয় ভবিষ্যত নিয়ে মুখ খুলেছেন? চলতি বিশ্বকাপের পর আর কোনও বড় ইভেন্টে খেলতে দেখা যাবে হিটম্যানকে। এই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন রোহিতের ছোটবেলার কোচ দীনেশ লাড।

একইসঙ্গে তিনি উল্লেখ করেছন, 'দেশের জন্য রোহিত এই বিশ্বকাপটাজিততে চাইবেন। কারণ ২০১১ সালে বিশ্বকাপ দলে ও ছিল না।আমি সবথেকে বেশি খুশি হব রোহিত বিশ্বকাপ জিতলে।'
দীনেশ রোহিতের শৈশবের কোচ। রোহিতের ক্রিকেটের হাতেখড়ি হয়েছে তাঁর কাছে। দীনেশ এ জন্য কখনো অর্থ নেননি তাঁর কাছ থেকে।বিশ্বকাপে বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। রোহিতের অধিনায়কত্বে লিগ পর্বে সব ম্যাচ (৯) জিতে সেমিফাইনালে উঠেছে ভারত।
বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহকের তালিকায় আছেন রোহিত। ৯ ম্যাচে ৫৫.৮৮ গড়ে ১ শতকসহ করেছেন ৫০৩ রান।ইতিমধ্যেই সৌরভের রেকর্ড ভেঙেছেন রোহিত। ২০০৩ বিশ্বকাপে সৌরভের ব্যাট থেকে এসেছিল ৪৬৫ রান। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেই রেকর্ড ভেঙে দিলেন হিটম্যান।রবিবার ডাচদের বিরুদ্ধে ৬১ রানের ইনিংসের সৌজন্যে নয় ম্যাচে শেষে রোহিতের রান সংখ্যা ৫০৩। একটি সেঞ্চুরি, তিনটি হাফসেঞ্চুরি করেছেন তিনি। এই নজির ভারতের পুরুষ এবং মহিলা ক্রিকেট মিলিয়ে কোনও অধিনায়কের নেই।












Click it and Unblock the Notifications