মধ্যগগনে একদিনের বিশ্বকাপ। গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে সব দলগুলিরই।এমনকি বেশিরভাগ দলের পাঁচটি ম্যাচও খেলা হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ভারত।রোহিত শর্মাদের ৫ ম্যাচে ১০ পয়েন্ট, নেট রান রেট ১.৩৫৩।আপাতত ১ নম্বরে আছে ভারতীয় দল। তবে কী ভারতীয় দলের সেমিফাইনালের স্থান নিশ্চিত?
২০১৯ সালের মতোই ২০২৩ সালের বিশ্বকাপও হচ্ছে রাউন্ড রবিন ফর্ম্যাটে। অর্থ্যাতে বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দল প্রত্যেকে প্রত্যেকের সঙ্গেই খেলবে। প্রতিটি দল গ্রুপ পর্বে খেলবে ৯টি করে ম্যাচ। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চার দলই সেমিফাইনালে জায়গা করে নেবে। তবে শেষ চারে জায়গা পেতে হলে কত পয়েন্ট পেতে হবে দলগুলি? জেনে নিন বিশ্বকাপ সেমিফাইনালের অঙ্ক।
ছবি- আইএএনএস
বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে হলে ১৫, ১৪, ১২ অথবা ১১ পয়েন্ট পেতে হবে সংশিষ্ট দলকে। কিন্তু অঙ্ক এত সহজ নয়। ২০১৯ সালে দেখা গিয়েছিল ৬টি ম্যাচ জেতার পরই বিশ্বকাপের সেমিতে স্থান নিশ্চিত হয়ে গিয়েছিল। ২০১৯ সালে ভারত সাত ম্যাচে জয় পেয়েছিল সঙ্গে নিউজিল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ায় অতিরিক্ত ১ পয়েন্ট পায়। অস্ট্রেলিয়াও সাত ম্যাচেই জয় পায়। ইংল্যান্ড ছয় ম্যাচ জিতে সেমির টিকিট নিশ্চিত করে।
তবে লড়াই হয়েছিল মূলত নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে। দুই দলই পাঁচ ম্যাচে জয় পায়, দুই দলেরই একটি করে ম্যাচে ভেস্তে যায়। ফলে ১১ পয়েন্ট পায় দুই দলই। কিন্তু নেট রান রেটে পাকিস্তানকে টেক্কা দেয় নিউজিল্যান্ড।
ছবি- আইএএনএস
এতো গেল ২০১৯ সালের হিসাব। ২০২৩ সালে কী হবে। ভারত এখনও পর্যন্ত ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেঅন্যদিকে এখনও পর্যন্ত নেদারল্যান্ডসের কাছে হার ছাড়া সব ম্যাচ জিতল প্রোটিয়ারা। ৫ ম্যাচ খেলে তাঁদের পয়েন্ট ৮। দক্ষিণ আফ্রিকা আছে দুই নম্বরে। নিউজিল্যান্ডের ৫ ম্যাচে ৮ পয়েন্ট, নেট রান রেট ১.৪৮১।
ছবি- আইএএনএস
রোহিতরা শীর্ষে থাকলে এখনও সেমির স্থান নিশ্চিত নয়। কারণ সাত ম্যাচে জয় পেলে কোনও রকম অঙ্কের হিসাবে না গিয়ে সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে ভারত। না হলে অন্তত ৬টি ম্যাচ জিততেই হবে। এখনও পর্যন্ত ভারত নিউজিল্যান্ডই শেষ চারের দৌড়ে এগিয়ে আছে। তবে লড়াইয়ে প্রবল ভাবেই আছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াও। বিশ্বকাপের সেমির লড়াইয়ে ফটোফিনিশ করে কোন দলগুলি সেটাই দেখার।