ICC World Cup 2023: সচিনের রোগ এবার কোহলির মধ্যেও! নার্ভাস ৯০-তে গিয়ে কতবার আউট হলেন বিরাট?

ক্রিকেটে একটা কথা প্রচলিত আছে নার্ভাস ৯০। অর্থ্যাত কোনও ব্যাটসম্যান ৯০-র ঘরে পৌঁছে গেলেই শতরানের চাপে অতিরিক্ত নার্ভাস হয়ে পড়েন। অনেকক্ষেত্রেই সেই চাপ মোবাকিলা করতে না পেরে সাজঘরে ফিরে যান ব্যাটসম্যান। ফলে নিশ্চিত শতরান হাতছাড়া হয় ব্যাটারদের। এই কথাটির প্রচলন শুরু হয়েছে সচিন তেন্ডুলকরের সময় থেকেই।

আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে মোট ২৭ বার ৯০-এর ঘরে গিয়ে আউট হয়েছে‌ন সচিন তেন্ডুলকর। এরমধ্যে একদিনের ম্যাচেই ৯০-র ঘরে গিয়ে আউট হয়েছেন ১৮ বার। সচিনের উত্তরসূরি কোহলি খুব একটা এই রোগে কাবু হননি এখনও। কিন্তু রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৯৫ রান করে আউট হওয়ার পর থেকে কোহলির নামের সঙ্গে নড়বড়ে নব্বইয়ের যোগ খুঁজে পাচ্ছেন অনেকে।

ICC World Cup 2023

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত সব ধরনের ক্রিকেটে ৯০-র ঘরে গিয়ে আউট হয়েছে‌ন বিরাট ১১ বার। কোহলি একদিনের ক্রিকেটে ৯০-এর ঘরে আটকেছেন মোট ৭ বার। তিনি ২০১৩ সালে বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একবার ৯৯ রানে আউট হন। এছাড়া কোহলি ওয়ান ডে ক্রিকেটে ৯১ রানে আউট হয়েছেন ২ বার। একবার করে আউট হয়েছেন ৯২, ৯৪ ও ৯৫ রানে। কোহলি একদিনের ক্রিকেটে ব্যক্তিগত ৯৬ রানে অপারজিত থাকেন একবার।

কোহলি ৯০-র ঘরে গিয়ে সাতবার আটকে না গেলে আগেই সচিনের একদিনের ক্রিকেটে শতরানের মাইলস্টোন টপকে যেতে পারতেন। এখনও পর্যন্ত কোহলির নামের পাশে একদিনের ক্রিকেটে ৪৮টি শতরান করেছেন।

ICC World Cup 2023

বিরাট কোহলি আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ৯০-এর ঘরে আটকেছেন মোট ২ বার। ২০১৬ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ম্যাচে ৯০ রান করে অপরাজিত থাকেন তিনি। ২০১৯ সালে হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ম্যাচে ৯৪ রান করে অপরাজিত থাকেন কোহলি।

এদিকে নিউজিল্যান্ড ম্যাচের পর ভিন্ন মেজাজে পাওয়া গেল কোহলিকে। আগামী ২৯ অক্টোবর ভারতের পরের। প্রতিপক্ষ ইংল্যান্ড। দুই ম্যাচের মাঝে হাতে সাতটা দিন রয়েছে।কিন্তু এখ‌নই উত্তরপ্রদেশের রাজধানী শহরে যাচ্ছে না ভারতীয় দল। মাঝে কিছুটা সময় হাতে রয়েছে, এই সময়ের দুই দিন বিশ্রামেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল।


তবে ক্রিকেটাররা বাড়ি ফিরছেন না, বিরাট-রোহিতরা থাকবেন ধরমশালাতেই। পাহাড়ী এই শহরে থেকেই ছুটি উপভোগ করবেন ভারতীয় দলের ক্রিকেটাররা।সোমবার কয়েকজন ভক্তের সঙ্গে ছবিও তুলতে দেখা যায় কোহলিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+