ICC World Cup 2023: শতরানের হাফ সেঞ্চুরি বিরাটের, বিশ্বকাপের বছরগুলিতে কতগুলি করে সেঞ্চুরি আছে কোহলির?
শতরানের হাফসেঞ্চুরি বিরাট কোহলির। মাঝে একটানা খারাপ সময় চলেছিল তাঁর ব্যাটে। ৩ বছর তাঁর থেকে আসেনি কোনও সেঞ্চুরি। কিন্তু তিনি তো কিং কোহলি। তাই ফিরতে জানেন, ঘুড়ে দাঁড়িয়ে পারেন এক নতুন দৃষ্টান্ত স্থাপনের। ২০২২ সাল থেকেই ব্যাট হাতে ছন্দ ফিরে পাচ্ছিলেন। আর ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে রেকর্ডের আর এক নাম কোহলি।
কাপযুদ্ধের শুরু থেকেই তাঁর ব্যাট যেন কথা বলতে শুরু করেছিল। ইতিমধ্যেই চলতি বিশ্বকাপে করেছেন ৩টি শতরান। চলতি বছরে এখনও পর্যন্ত সংখ্যাটা ৬। তবে জানেন কী বিশ্বকাপের বছরগুলিতে বিরাট ব্যাট থেকে এসেছে কতগুলি করে শতরান? সেই পরিসংখ্যানই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০১৫ সালে দ্বিতীয় বিশ্বকাপ খেলতে নামেন বিরাট। সেই বছর একদিনের ক্রিকেটে মাত্র ২টি শতরান করেছিলেন কোহলি। একটি করেছিলেন অস্ট্রেলিয়াতে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে অন্যটি করেছিলেন প্রোটিয়াদের বিরুদ্ধে ঘরের মাঠে চেন্নাইয়ে।
২০১৯ সালে বিশ্বকাপে নেতৃত্বও দেন কোহলি। কিন্তু সেই বিশ্বকাপে একটিও সেঞ্চুরি করতে পারেননি কোহলি। তবে সারা বছরে করেছিলেন ৫টি। অজিদের বিরুদ্ধে তিনটি এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি সেঞ্চুরি করেন কোহলি।
এবার আসা যাক ২০২৩ সালের কথায়। চলতি বছরে কোহলি প্রথম একদিনের শতরান করেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ জানুয়ারি। ৫ দিন পর শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও একটি শতরান করেন । এরপর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেন। বিশ্বকাপের বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করে পৌঁছে গেলেন ৫০-এ।












Click it and Unblock the Notifications