ICC World Cup 2023: বিশ্বকাপে অর্ধশতরানের শীর্ষে সচিন, আইকনের রেকর্ড ভাঙতে কতগুলি হাফসেঞ্চুরি দরকার বিরাটের?
ক্রমশই শেষ লগ্নে দিকে এগোচ্ছে আইসিসি বিশ্বকাপ। গ্রুপ পর্বের বেশিরভাগ ম্যাচই সমাপ্ত হয়েছে। বিশ্বকাপ মানে শুধু জয় পরাজয় নয় একইসঙ্গে জড়িয়ে থাকে নানান রেকর্ড-পরিসংখ্যানের মতো বিষয়গুলিও। প্রতিটি বিশ্বকাপেই একাধিক রেকর্ড সৃষ্টি হয় আবার পুরানো রেকর্ড ভেঙে যায়। বিষয়টি দলগত এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।
বিশ্বকাপে শতরানের নিরিখে শীর্ষে আছেন রোহিত শর্মা। তাঁর সেঞ্চুরির সংখ্যা ৭। তবে অর্ধশতরানের নিরিখে শীর্ষে আছেন কে? এই তালিকায় আছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি থেকে রোহিত শর্মা প্রত্যেকেই আছেন এই তালিকায়। কিন্তু সবথেকে বেশি অর্ধশতরান আছে কোন ক্রিকেটারের ঝুলিতেই। সেই পরিসংখ্যানই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

একদিনের ক্রিকেটে শতরানের নিরিখে সচিনের সংখ্যা ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছেন কোহলি। উভয়েরই বর্তমানে শতরানের সংখ্যা ৪৯। ইতিমধ্যেই সচিনের একাধিক রেকর্ডো ভেঙেছেন বিরাট। তবে বিশ্বকাপে অর্ধ শতরানের নিরিখে সচিন অনেকটাই এগিয়ে রয়েছেন বাকিদের থেকে। এখনও পর্যন্ত ছয়টি বিশ্বকাপে ৪৫টি ম্যাচে ২১টি অর্ধশতরান করেছেন সচিন।
দ্বিতীয়স্থানে রয়েছেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত ৩৪ ম্যাচ খেলে বিরাটের নামের পাশে ১৪টি অর্ধশতরান। তাঁর রানের সংখ্যা ১৫৭৩।তালিকায় তিন নম্বরে আছেন শাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিরুদ্ধে অর্ধশতরান করে এই তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক। এখনও পর্যন্ত তাঁর হাফ সেঞ্চুরির সংখ্যা ১৩।
তালিকায় চতুর্থ স্থানে আছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপে সাতটি শতরান করলেও অর্ধশতরান করেছেন ১২টি। ২৫ ম্যাচ শেষে তাঁর রান সংখ্যা ১৪২০। তালিকায় পাঁচ নম্বরে আছেন কুমার সাঙ্গাকার। ৩৭ ম্যাচে তাঁর হাফসেঞ্চুরির সংখ্যা ১২। তাঁর ব্যাট থেকে এসেছে ১৫৩২ রান।
রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে কুমার সাঙ্গাকার দুটি রেকর্ড ভেঙেছেন বিরাট। বিশ্বকাপে ১৫৩২ রান ছিল শ্রীলঙ্কান প্রাক্তনীর। সেই রেকর্ড ভাঙলেন কোহলি।বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় ৩ নম্বরে উঠে এলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
একদিনে ক্রিকেটে এই নিয়ে ১১৯ বার ৫০-র এর বেশি রান করলেন কোহলি। টপকে গেলেন সাঙ্গাকারার ১১৮ বারের নজির। বিরাটের সামনে শুধু ১৪৫-এ থাকা সচিন।
অর্ধশতরানকারী তালিকাতে আছেন রিকি পন্টিংও। তাঁর একদিনের বিশ্বকাপ কেরিয়ারে হাফসেঞ্চুরির সংখ্যা ১১। এবি ডিভিলিয়ার্স আছেন এই তালিকাতে। প্রোটিয়া তারকা বিশ্বকাপে করেছেন ১০টি হাফসেঞ্চুরি।তবে সচিনের এই রেকর্ড ভাঙা অত্যন্ত কঠিন হবে বিরাটের জন্য। চলতি বিশ্বকাপে বাকি আর মাত্র ৩ ম্যাচ(ভারত যদি ফাইনাল খেলে)।












Click it and Unblock the Notifications