ICC World Cup 2023: শাকিবের খেলা ‌নিয়ে ধোঁয়াশা অব্যাহত, বাংলাদেশের প্রথম একাদশে থাকছেন কারা?

বৃহস্পতিবার পুণেতে ভারতের বিরুদ্ধে খেলতে নামছে বাংলাদেশ। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে কঠিন ম্যাচে টাইগার শিবিরের ফোকাসে একজনই। তিনি শাকিব আল হাসান। এই ম্যাচে কি মাঠে ‌নামবেন বাংলাদেশের দলনেতা? এটাই সব থেকে বড় প্রশ্ন এখন। বয়স যতই বাড়ুক। শাবিক এখনও বাংলাদেশ শিবিরের অন্যতম চালিকা শক্তি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে অনিশ্চিত হয়ে পড়েছিলে‌ন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের স্বস্তি দিয়েছিলেন দলের নির্ভরযোগ্য এই অলরাউন্ডার। নেটে অনুশীলন শুরু করে দিলেন বঙ্গ ব্রিগেডের দলনেতা। মঙ্গলবার পুরো দমেই অনুশীলন করেন শাকিব।

ICC World Cup 2023

বাংলাদেশের কোচ হাতুরুসিংহ দলের সেরা তারকার খেলার প্রসঙ্গে বলেছেন, 'শাকিব নেটে অনেকক্ষণ ব্যাট করেছে। অল্প রানিং বিটুইন দ্য উইকেটস অনুশীলনও করেছে। বুধবার আবার ওর চোটের জায়গার স্ক্যান করানো হয়েছে। এমনিতে শাকিব ভালই আছে। তবে স্ক্যানের রিপোর্ট না দেখে কোনও সিদ্ধান্ত নেব না। বৃহস্পতিবার সকালে দেখতে হবে ওর ফিটনেস কেমন আছে।'

একইসঙ্গে বাংলাদেশ দলের কোচ উল্লেখ করেছেন, ''শাকিব অবশ্য মাঠে নামার জন্য উদগ্রীব হয়ে আছেন। সেই হিসাবে বলতে পারি ভারতের বিরুদ্ধে ওর খেলার সম্ভাবনা আছে। তবে শাকিবকে আমরা তেমন বোলিং করাইনি এখনও। ওর চোটের পরিস্থিতি ভাল করে খতিয়ে দেখতে হবে আমাদের। তার পর সিদ্ধান্ত নেওয়া সম্ভব। খেলার মতো অবস্থায় না থাকলে ঝুঁকি নেব না আমরা।'

ICC World Cup 2023

শুধু শাকিব আল হাসান নয়, এই ম্যাচে নজর থাকবে লিটন দাসের দিকেও। কেকেআর ব্যাটসম্যান বাংলাদেশ ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ। বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং-ই বড় ভাবনার জায়গা। পুনের ব্যাটিং-সহায়ক উইকেট লিটনের মতো টাইমিংয়ে ভালো ব্যাটসম্যানের জন্য হতে পারে আদর্শ। তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ছয় নম্বরে আছে বাংল‌াদেশ। শেষ দুই ম্যাচেই তারা হেরেছে।

ICC World Cup 2023

এই ম্যাচে বৃষ্টির আশঙ্কা থাকছে। সেই কারণে ভারতের এই ম্যাচ নিয়ে চিন্তাও থাকছে।মঙ্গলবার ধর্মশালাতে বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচ ৪৩ ওভারে খেলা হয়।একই ভাবে চিন্তা থাকছে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়েও। এ বারের বিশ্বকাপে পুণেতে আগে কোনও ম্যাচ হয়নি। বৃহস্পতিবারই সেখানে প্রথম ম্যাচ। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সেই ম্যাচের সময় বৃষ্টির আশঙ্কা রয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য প্রথম একাদশঃ তানজিদ হাসান, লিটন দাস, নাজমূ‌ল হাসান শান্ত, শাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ,শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+