Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: ভারতীয়দের প্রতি কৃতজ্ঞতা আফগান অধিনায়কের, রশিদের জয়ে ফের নাচলেন পাঠান, সঙ্গী ভাজ্জিও

ICC World Cup 2023: ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের উঠে আসার পিছনে বড় ভূমিকা আছে ভারতের। বিসিসিআইয়ের সহযোগিতা ছাড়া রশিদ খানদের বিশ্ব ক্রিকেটের মানচিত্রে জায়গা করে নেওয়া ‌নেওয়া সহজ ছিল না। ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে একের পর এক চমক দেখানোর পর আফগান অধিনায়ক হসমতউল্লাহ শাহিদির মুখেও ভারত এবং ভারতীয়দের প্রতি কৃতজ্ঞতা। শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছে পাঠানরা।

প্রাপ্তির দিক থেকে এখনও পর্যন্ত আফগানিস্তানের এটাই সফলতম বিশ্বকাপ। এর আগের দুটি বিশ্বকাপ মিলিয়ে মাত্র দুটি জয় এসেছিল। এ বার এক সংস্করণেই তিনটে বড় দলকে ইতিমধ্যেই হারিয়েছে রশিদরা। সেমিফাইনালের স্বপ্নে বুদ আফগানরা। কিন্তু সেই রাস্তা সহজ নয়। সামনে আরও তিনটি কঠিন ম্যাচ আছে । চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আফগান শিবির।

ICC World Cup 2023

শ্রীলঙ্কাকে হারিয়ে আফগান অধিনায়ক শাহিদি ভারতীয়দের ধন্যবাদ জানিয়ে বলেন, 'আমি সমস্ত আফগানিস্তান সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। একইসঙ্গে সমস্ত ভারতীয়দের সমর্থকদের কৃতজ্ঞতা জানাতে চাই যারা আমাদের জন্য সমর্থন করছেন।' ভারতের মাটিতে খেলা হওয়ায় স্টেডিয়ামে ভালোই সমর্থন পাচ্ছেন রশিদ খানরা। গ্যালারির সমর্থন তাঁদের কাছে বাড়তি প্লাস পয়েন্ট।

রান তাড়া করে জয় পাওয়টা প্রায় অভ্যাসে পরিণত করেছেন পাঠানরা। সোমবার পুণের মাঠে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানিস্তান। ব্যাটিং করার সময় যথেষ্টই আত্মবিশ্বাসী লেগেছিল রহমত শাহদের। পাকিস্তান ম্যাচই তাঁদের আত্মবিশ্বাসের ভিত গড়ে দিয়েছিল তা জানাতে ভুল করলেন না আফগান অধিনায়ক।

ICC World Cup 2023

হসমতউল্লাহ শাহিদির কথায়, 'পাকিস্তান ম্যাচের পরই মনে হয়েছিল, আমরা যে কোনও ধরনের টার্গেট তাড়া করতে পারি। শ্রীলঙ্কার বিরুদ্ধে বোলিং দুর্দান্ত হয়েছে। আর রান তাড়ায় প্রতি মুহূর্তেই পেশাদার ক্রিকেটারদের মতো পারফর্ম করেছি। ব্যক্তিগত ভাবেও দারুণ খুশি।'

এদিকে পাঠানদের জয়ে সেলিব্রেট করলেন আরও এক পাঠান। পাকিস্তানকে হারানোর পর মাঠেই রশিদ খানদের সঙ্গে সেলিব্রেশনে অংশ নিয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। শ্রীলঙ্কাকে হারিয়ে মাঠে নয় স্টুডিওতেই আনন্দে নাচলেন পাঠান। তাঁর সঙ্গী ছিলে‌ন হরভজন সিং। সোমবার ম্যাচ শেষে খেলা সম্প্রচারকারী চ্যানেলের স্টডিওতে আনন্দে মাতলেন পাঠা‌ন।


বর্তমানে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাচ্ছে ভারতীয় দলের দুই প্রাক্তনী ভাজ্জি ও পাঠানকে। কিন্তু সোমবার রশিদদের জয়ের পরে যেভাবে আনন্দে নাচলেন দুই ভারতীয় প্রাক্তন ক্রিকেটার, তা এক কথায় অভিনব। উল্লেখ্য নিজের শততম ম্যাচকে জয় দিয়েই স্মরণীয় করে রাখলেন রশিদ খান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+