Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: বিশ্বকাপের দলে জোড়া পরিবর্তন আনল পাকিস্তান, ছিটকে গেলেন নির্ভরযোগ্য পেসার

ICC World Cup 2023: এশিয়া কাপের পারফরম্যান্স যাচাইয়ের পর বিশ্বকাপের দলে দুটি পরিবর্তন করল পাকিস্তান। নির্ভরযোগ্য পেসার নাসিম শাহ আশঙ্কা সত্যি করে চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন।

তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন হাসান আলি। এশিয়া কাপের দলে ছিলেন না উসামা মির। ফাহিম আশরফের জায়গায় নেওয়া হলো এই লেগ-স্পিনারকে।

ICC World Cup 2023: বিশ্বকাপের দলে জোড়া পরিবর্তন আনল পাকিস্তান

পাকিস্তানের পেস আক্রমণে শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ ও মহম্মদ ওয়াসিমের সঙ্গী হলেন হাসান। মহম্মদ হ্যারিস রয়েছেন রিজার্ভের তালিকায়। উসামা মিরের চলতি বছরেই ওডিআই অভিষেক হয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তবে তিনি এশিয়া কাপের দলে ঠাঁই পাননি। স্পিন বোলিং অলরাউন্ডার মহম্মদ নওয়াজ নিজের জায়গা ধরে রেখেছেন চূড়ান্ত দলে।

পাকিস্তানের নির্বাচকমণ্ডলীর প্রধান ইনজামাম উল হক জানিয়েছেন, নাসিম আমাদের প্রধান বোলারদের একজন। তাঁর ছিটকে যাওয়া দুর্ভাগ্যজনক। মহম্মদ হাসনাইনেরও গোড়ালিতে চোট। চোটের কারণে নেই ইহসানুল্লাহ। লঙ্কা প্রিমিয়ার লিগ-সহ বিভিন্ন টুর্নামেন্টের পারফরম্যান্সের সুবাদে হাসানকে তাই দলে নেওয়া হলো।

বড় আসরে দেশের হয়ে খেলার অভিজ্ঞতা আছে। সেই সঙ্গে পুরানো বলের পাশাপাশি নতুন বলে বল করার দক্ষতাই হাসানকে সুযোগ করে দিল বলে জানান ইনজি। গত বছরের জুনে শেষবার পাকিস্তানের হয়ে ওডিআই খেলেছেন হাসান। গত জানুয়ারিতে করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার পর আর জাতীয় দলে ডাক পাননি। পেলেন একেবারে বিশ্বকাপের দলে।

ICC World Cup 2023: বিশ্বকাপের দলে জোড়া পরিবর্তন আনল পাকিস্তান

ইনজির চোখে বিশ্বের সেরা বোলার নাসিমের ছিটকে যাওয়া পাকিস্তানের বড় ক্ষতি বলে মন্তব্য করেছেন ইনজামাম। বিশ্বকাপের পরও বেশ কিছুটা সময় তাঁকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানা গিয়েছে। এশিয়া কাপে সুপার ফোরের সবচেয়ে নীচে ছিল পাকিস্তান। পারফরম্যান্স যাচাইয়ের বৈঠক ও নাসিমের চোট সম্পর্কে চূড়ান্ত রিপোর্ট পেয়েই দল ঘোষণা করা হলো।

পিসিবি চেয়ারম্যান জাকা আশরফ, পাক অধিনায়ক বাবর আজম, সহ অধিনায়ক শাদাব খান, টেকনিক্যাল কমিটির সদস্য মিসবা উল হক ও মহম্মদ হাফিজ, হেড কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন ও বোলিং কোচ মর্নি মরকেল এশিয়া কাপের পারফরম্যান্স বিশ্লেষণের বৈঠকে হাজির ছিলেন। এরপরই পদত্যাগ করেন হাফিজ।

পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, বেশ কয়েকজনের ফিটনেস কাঙ্ক্ষিত পর্যায়ের না থাকাতেই এশিয়া কাপে দল ব্যর্থ হয়েছে বলে জানা যায়। দলে একজন স্পিন বোলিং কোচ রাখার পক্ষে মর্কেল সওয়াল করেন বলেও খবর। সবমিলিয়ে রীতিমতো ডামাডোল পরিস্থিতিতেই ভারতে আসছে পাকিস্তান।

বিশ্বকাপে পাকিস্তান: ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সলমন, শাদাব খান, উসামা মির, মহম্মদ হাফিজ, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+