ICC World Cup 2023: শুভমান গিলের পর ডেঙ্গি আক্রান্ত ভারতের আরও এক তারকা, ছিটকে গেলেন পাকিস্তান ম্য়াচ থেকে

ICC World Cup 2023: শুভমান গিলের ডেঙ্গি ধরা পড়েছিল চেন্নাইয়ে গিয়ে। গুয়াহাটিতে বিশ্বকাপের প্রস্তুতি ম্য়াচের আগে থেকেই জ্বরে ভুগছিলেন। তিরুবনন্তপুরমে গিয়েও ডেঙ্গি আক্রান্ত কিনা বোঝা যায়নি।

ডেঙ্গি ধরা পড়ার পর শুভমান ছিটকে যান বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ থেকে। আজ নেট প্র্যাকটিসও সারেন। কিন্তু এরই মধ্যে আক্রান্ত আরও এক ভারতীয় তারকা। ডেঙ্গি আক্রান্ত হওয়ায় ছিটকে গেলেন ভারত-পাকিস্তান মহারণ থেকেই।

ICC World Cup 2023: শুভমান গিলের পর ডেঙ্গি আক্রান্ত ভারতের আরও এক তারকা

তবে স্বস্তির খবর একটাই। যে ভারতীয় তারকা ডেঙ্গি আক্রান্ত হয়েছেন তিনি কোনও ক্রিকেটার নন। তবে তাঁর ধারাভাষ্য, বিশ্লেষণ শোনার অপেক্ষায় থাকেন ক্রিকেটপ্রেমীরা। তিনি হলেন হর্ষ ভোগলে। আজ এক্স হ্যান্ডলে হর্ষের বিবৃতিতে ধরা পড়েছে বিষাদের সুর। তিনি জানিয়েছেন, শনিবার আমেদাবাদে ভারত-পাক দ্বৈরথে কমেন্ট্রি বক্সে থাকতে না পারার কথা।

হর্ষ লিখেছেন, ১৪ অক্টোবরের ভারত-পাকিস্তান দ্বৈরথ মিস করতে হচ্ছে। আমি খুবই হতাশ। ডেঙ্গি ধরা পড়েছে। দুর্বলতা রয়েছে। ডেঙ্গি আক্রান্ত হওয়ার জেরে ইমিউনিটিও কমেছে। সে কারণেই আমেদাবাদে যাওয়া সম্ভব হচ্ছে না। আশা করছি, ১৯ অক্টোবর ভারত-বাংলাদেশ ম্যাচের আগে সুস্থ হয়ে দায়িত্ব পালন করতে পারব।

তাঁর অনুপস্থিতিতে সম্প্রচারকারী চ্যানেলের অন্যান্য ধারাভাষ্যকার-সহ সকলকে যে অতিরিক্ত কাজের চাপ নিতে হচ্ছে, মুখোমুখি হয়ে তাঁদের প্রতি ধন্যবাদজ্ঞাপনের পরিকল্পনাও রয়েছে হর্ষর। তাঁর টুইট থেকে স্পষ্ট হয়েছে, চেন্নাইয়ে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনি অসুস্থ বোধ করেন। যার জেরে ধারাভাষ্যের কাজ চালিয়ে যেতে পারেননি। ফলে বাকিদের বাড়তি ওয়ার্কলোড নিতে হয়।

ICC World Cup 2023: শুভমান গিলের পর ডেঙ্গি আক্রান্ত ভারতের আরও এক তারকা

এদিকে, ভারত টানা দুটি ম্য়াচে জিতলেও আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্য়াচে প্রথম একাদশে রদবদল হতে পারে। গুজরাত টাইটান্সের হয়ে আইপিএল খেলা মহম্মদ শামির কাছে আমেদাবাদের স্টেডিয়াম এখন ঘরের মাঠ। গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে মহম্মদ সিরাজ প্রত্যাশাপূরণ করতে পারেননি। ফলে সিরাজের জায়গায় শামিকে দেখা যেতেই পারে।

শার্দুল ঠাকুরের জায়গায় শনিবারের ম্য়াচে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হবে কিনা তা নিয়েও চর্চা রয়েছে। অশ্বিনকে বড় ম্যাচগুলিতে খেলানোর পরামর্শ দিয়েছেন প্রাক্তনরাও। শুভমান গিল আজ আমেদাবাদে নেট প্র্যাকটিস সেরেছেন। ঘণ্টাখানেক ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং অনুশীলনেও নামেন।

শুভমান শনিবার খেলতে পারবেন কিনা তা স্পষ্ট হতে পারে আগামীকাল ভারতীয় দলের অনুশীলনেই। ভারত কাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যায় অনুশীলন করবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা অবধি নৈশালোকে প্র্যাকটিস সারার আগে সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ ভারতীয় দলের সাংবাদিক বৈঠক রয়েছে। পাকিস্তান অনুশীলন সারবে বেলা ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। পাকিস্তানের সাংবাদিক বৈঠক বেলা ২টোয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+