ICC World Cup 2023: নিউজিল্যান্ড ম্যাচের আগে বড় ধাক্ক,কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিল বোর্ড

বিশ্বকাপে টানা চতুর্থ ম্যাচে জয় এসেছে, পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ফিরে না পেলেও টিম ইন্ডিয়ার ছন্দ কাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। কিন্তু সেই স্বপ্নের মধ্যেই আতঙ্কের নাম হার্দিক পাণ্ডিয়া। বাংলাদেশ ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। তারপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিল যে হার্দিক পাণ্ডিয়াকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। স্ক্যানের পরই বোঝা যাবে যে তাঁর চোট কতটা গুরুতর।

বৃহস্পতিবার ম্যাচ শেষে পাণ্ডিয়াকে নিয়ে আশার আলো দেখিয়েছিলেন রোহিত শর্মা। সতীর্থের চোট নিয়ে ভারত অধিনায়ক জানিয়েছিলেন, যন্ত্রণা রয়েছে। তবে বড় ক্ষতি কিছু হয়নি। এ ধরনের চোটের ক্ষেত্রে প্রতিদিনই নজর রাখতে হয়। যা করণীয় আমরা করব। শুক্রবার সকালে এল আরও বড় আপডেট। মহাষষ্ঠীর সকালে যা আরও বেশি উদ্বেগ বাড়াবে।

ICC World Cup 2023

ভারতীয় দলের তারকা ক্রিকেটারের স্ক্যানের রিপোর্ট পাঠানো হয়েছে মুম্বইতে। ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, হার্দিকের স্ক্যানের রিপোর্ট পাঠানো হয়েছে মুম্বইতে অভিজ্ঞ চিকিৎসকদের মতামত নেওয়ার জন্যই। মুম্বইয়ের অভিজ্ঞ চিকিৎসকরা যেভাবে পরামর্শ দেবেন সেই অনুযায়ীই পাণ্ডিয়ার চিকিৎসা করা হবে। আসলে দলের অন্যতম সেরা অলরাউন্ডারকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না বোর্ড।

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচে হার্দিকের খেলার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। শুক্রবার ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, নিউজিল্যান্ড ম্যাচে খেলতে পারবেন না পাণ্ডিয়া। ইংল্যান্ড ম্যাচের আগে লখনউতে দলের সঙ্গে যোগ দেবে‌ন তিনি। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।

আগামী ২২ অক্টোবর ধরমশালাতে বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থাকা দুই দল মুখোমুখি হবে। তবে শুধু কিউয়িদের বিরুদ্ধেই নয়, পুরো বিশ্বকাপেই কী হবে টিম ইন্ডিয়ার তারকার, তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন ভারতীয় ক্রিকেট মহল।

ICC World Cup 2023

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে বোলিং করার সময় চোট পান হার্দিক পাণ্ডিয়া। ৯ ওভারে বল করে বাংলাদেশ ব্যাটসম্যানের মারা শট পা দিয়ে ধরতে গিয়ে বেকায়দায় মাটিতে পড়ে যান ভারতীয় দলের তারকা আলরাউন্ডার।তৃতীয় বলের চারটা একেবারে সোজা মারেন বাংলাদেশের ব্যাটার। নিজের ফলো থ্রু'র মধ্যেই ডান পা বাড়িয়ে বলটা আটকাতে যান হার্দিক। তার জেরে সম্ভবত গোড়ালি মুচকে যায় তাঁর।

এরপরই সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন ফিজিও। বেশ কিছুক্ষণ চিকিৎসার পর উঠে দাঁড়ালেন, কিন্তু বল করতে পারেননি। ফলে বাধ্য হয়েই মাঠ ছাড়লেন পাণ্ডিয়া হার্দিককে ধরে বের করে নিয়ে যাওয়া হয়। মাঠ থেকেই সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পাণ্ডিয়াকে।

ICC World Cup 2023

বিশ্বকাপের শুরুতেই ডেঙ্গি আক্রান্ত হয়ে দুটি ম্যাচ খেলতে পারেননি গিল,এবার চোটের কবলে পড়ে উদ্বেগ বাড়ালেন পাণ্ডিয়াও।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+