ICC World Cup 2023: হার্দিক মাঠ থেকে সোজা হাসপাতালে, বাংলাদেশের বিরুদ্ধে আর খেলতে পারবেন?

ICC World Cup 2023: হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে বড়সড় দুশ্চিন্তায় ভারতীয় শিবির। পুনেতে আজ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের নবম ওভারে নিজের প্রথম ওভারটি করতে গিয়েছিলেন হার্দিক।

তৃতীয় বলটি করার সময়ই ফলো থ্রুতে গোড়ালিতে চোট লাগে হার্দিকের। মাঠে শুশ্রূষায় কাজ না হওয়ায় তাঁকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছে। যার উপর নির্ভর করছে আজকের ম্যাচ তথা চলতি বিশ্বকাপে হার্দিকের খেলার বিষয়টি।

ICC World Cup 2023: হার্দিক মাঠ থেকে সোজা হাসপাতালে

ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে হার্দিক আর ফিল্ডিং করতে পারবেন না। তবে প্রয়োজন হলে ব্যাট করতে নামতে হবে কিনা সেটা এখনও কিছু জানানো হয়নি। যদিও হার্দিকের চোট যেভাবে লেগেছে তাতে আজকের ম্যাচ তো বটেই, আগামী কয়েকটি ম্যাচেও তাঁর মাঠে নামার সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। বেলা ২টোয় খেলা শুরু হয়, হার্দিক মাঠ ছাড়েন ২টো ৫৯ মিনিটে।

হার্দিকের চোট লাগতেই মাঠে ছুটে যান ফিজিও। বিরাট কোহলি প্রথমে হার্দিকের কাছে পৌঁছে গিয়ে তাঁকে ধরেন। হার্দিক ভালোভাবে দাঁড়াতেই পারছিলেন না। এরপর মাঠেই পা টান করে বসে পড়েন। ফিজিও গিয়ে পায়ে শক্ত করে ব্যান্ডেজ জড়িয়ে দেন। কিছুক্ষণ পরে হার্দিক উঠে দাঁড়িয়ে দৌড়ানোর চেষ্টা করেন। তখনও তিনি খোঁড়াচ্ছিলেন।

ICC World Cup 2023: হার্দিক মাঠ থেকে সোজা হাসপাতালে

এরপরই বোঝা যায় হার্দিক আর বল করতে পারবেন না। আম্পায়ারের কাছ থেকে সানগ্লাস চেয়ে খোঁড়াতে খোঁড়াতেই হার্দিক ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, হার্দিকের চোটের দিকে নজর রাখা হচ্ছে। তাঁকে স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে।

হার্দিক ভারতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। ব্যাটের পাশাপাশি বল হাতেও সমান পারদর্শী। দলের ষষ্ঠ বোলারের জায়গাটিতে হার্দিক অত্যন্ত নির্ভরযোগ্য একজন। চলতি বিশ্বকাপে তিনটি ম্যাচে ১৬ ওভার হাত ঘুরিয়ে পাঁচ উইকেট ঝুলিতে পুরেছেন। আগের ম্য়াচগুলিতে শার্দুল ঠাকুর দলে থাকলেও হার্দিককে দিয়েই বেশি বল করিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

হার্দিক যদি ছিটকে যান তাহলে নিশ্চিতভাবেই তা হবে বড় ধাক্কা। তাঁর উপযুক্ত বিকল্প এই মুহূর্তে নেই। হার্দিকের ওভারের বাকি তিনটি বল করে দেন বিরাট কোহলি। শার্দুল ঠাকুর এখনও অবধি ৬ ওভার করে ৩৫ রান দিলেও উইকেট পাননি।

বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙে ১৪.৪ ওভারে ৯৩ রানে। ২৭.৪ ওভারে স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৩৭। তানজিদ হাসান ৫১ (৪৩), লিটন দাস ৬৬ (৮২), নাজমুল হোসেন শান্ত ৮ (১৭) ও মেহিদি হাসান মিরাজ ৩ (১৩) রানে আউট হয়েছেন। বাংলাদেশের স্কোর ২৯ ওভারে ৪ উইকেটে ১৪০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+