ICC CWC 2023: হার্দিকের তুকতাক, ধরাশায়ী ইমাম! বল নিয়ে মন্ত্রপাঠেই কি বাজিমাত? ভাইরাল ভিডিও

ICC CWC 2023: আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচে তুকতাক? এমনই চর্চা চলছে হার্দিক পাণ্ডিয়ার বলে পাকিস্তানের ওপেনার ইমাম উল হক আউট হতেই। বল করার আগে হার্দিকের আচরণের ভিডিও ভাইরাল।

টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। পাকিস্তান ইনিংসে প্রথম আঘাতটি হানেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় উইকেটটি নেন হার্দিক পাণ্ডিয়া।

ICC CWC 2023: হার্দিকের তুকতাক, বিধ্বস্ত ইমাম!

ঘটনাটি ম্যাচের ত্রয়োদশ ওভারে। এই ওভারের দ্বিতীয় বল অবধি পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৭৩। বড় পার্টনারশিপ গড়ার লক্ষ্যে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অধিনায়ক বাবর আজম ও ওপেনার ইমাম উল হক। ইমাম মোটেই ভালো ফর্মে নেই। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ৯ করেছিলেন।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬ রান করেন। বিশ্বকাপে নেদারল্যান্ডস ম্যাচে ১৫ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ১২ রান করেছিলেন। তাঁর উপর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে আজ বড় রানের আশা জাগিয়েছিলেন উমাম। কিন্তু অফ স্টাম্পের বল তাড়া করতে গিয়েই ক্যাচ দিলেন উইকেটকিপার লোকেশ রাহুলের হাতে।

কিন্তু এই বলের আগেই দেখা যায় হার্দিক বলটিকে দুই হাতে ধরে মুখের কাছে নিয়ে গিয়ে কিছু বলছেন। এরপর বল করতে দৌড়ানো এবং সেই বলটিতেই বাবর-ইমামের জুটি ভাঙা। ক্রিকেটাররা নানা সংস্কারে বেশি। হতেই পারে, হার্দিক সংস্কারের বশেই কিছু করেছেন। কিন্তু সেটিই বড় চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে ওই বলটিতে উইকেট পড়ায়।

হার্দিক পাণ্ডিয়া আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক। গুজরাত রাজ্যেরই বাসিন্দা হার্দিক। ফলে আমেদাবাদের ম্যাচ তাঁর কাছে কার্যত ঘরের মাঠই। হার্দিকের জন্ম চরিয়াসিতে, খেলেন বরোদার হয়ে। জসপ্রীত বুমরাহ আমেদাবাদেরই ছেলে। রবীন্দ্র সৌরাষ্ট্রের। ফলে আজ ভারতীয় দলে রয়েছেন গুজরাতের তিন ক্রিকেটার।

হার্দিক উইকেট পেতেই স্বাভাবিকভাবে উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি। তবে হার্দিকের উইকেটের থেকেও নেটপাড়ায় ঝড় উঠেছে বল নিয়ে তাঁর আচরণে। অনেকে এমন দাবিও করেছেন, মহাদেবের মন্ত্র উচ্চারণ করেই বাজিমাত করেছেন হার্দিক। অনেকে এমন কটাক্ষও করেছেন, ভারতের ক্রিকেটারদের মন্ত্রেই ভূপতিত হবে পাকিস্তান।

ICC CWC 2023: হার্দিকের তুকতাক, ধরাশায়ী ইমাম! বল নিয়ে মন্ত্রপাঠেই কি বাজিমাত?

এদিকে, পাকিস্তানের স্কোর ২৫ ওভারের শেষে ২ উইকেটে ১২৫ রান। ক্রিজে রয়েছেন বাবর ও মহম্মদ রিজওয়ান। অষ্টম ওভারের শেষ বলে মহম্মদ সিরাজের বলে লেগ বিফোর হন আবদুল্লাহ শফিক। তিনি করেন ২৪ বলে ২০। পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙে ৪১ রানে। প্রথম পাওয়ারপ্লে-র ১০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ছিল ১ উইকেটে ৪৯।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+