ICC World Cup 2023: কেম‌ন আছেন পাণ্ডিয়া? খেলতে পারবেন ইংল্যা‌ন্ডের বিরুদ্ধে ম্যাচ?

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন ভারতীয় দলের সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ম্যাচে খেলতে পারেননি ভারতীয় দলের তারকা অল রাউন্ডার। আগামী রবিবার ইং‌ল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে হার্দিকের খেলার সম্ভাবনা কতটা?

হার্দিকের চোটের পরিস্থিতি নিয়ে নতুন করে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড । পাণ্ডিযা চোট পাওযার পরের দিন বিসিসিআইযের পক্ষ থেকে শুধু জানানো হয়েছিল, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিনি খেলবেন না। সরাসরি লখনউয়ে দলের সঙ্গে যোগ দেবেন। বর্তমানে বেঙ্গালুরুতে চোট মুক্ত হওয়ার প্রক্রিয়াতে আছেন হার্দিক।

Hardik Pandya

বৃহস্পতিবার বাংলাদেশ ম্যাচ শেষে পাণ্ডিয়াকে নিয়ে আশার আলো দেখিয়েছিলেন রোহিত শর্মা। সতীর্থের চোট নিয়ে ভারত অধিনায়ক জানিয়েছিলেন, যন্ত্রণা রয়েছে। তবে বড় ক্ষতি কিছু হয়নি। এ ধরনের চোটের ক্ষেত্রে প্রতিদিনই নজর রাখতে হয়। যা করণীয় আমরা করব। শুক্রবার সকালে আসে আরও বড় আপডেট।

ভারতীয় দলের তারকা ক্রিকেটারের স্ক্যানের রিপোর্ট পাঠানো হয়েছিল মুম্বইতে।সিনিয়র চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য। এই পরিস্থিতিতে আগামী রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধেই প্রথম একাদশে ফিরতে পারেন হার্দিক। বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ''ওর পা মুচকে গিয়েছিল। তার বেশি কিছু নয়। উদ্বেগের কিছু নেই। লখনউয়ে খেলতে ওর কোনও সমস্যা হবে না।''

Hardik Pandya

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে বোলিং করার সময় চোট পেলেন হার্দিক পাণ্ডিয়া। ৯ ওভারে বল করে বাংলাদেশ ব্যাটসম্যানের মারা শট পা দিয়ে ধরতে গিয়ে বেকায়দায় মাটিতে পড়ে গে‌লেন ভারতীয় দলের তারকা আলরাউন্ডার।তৃতীয় বলের চারটা একেবারে সোজা মারেন বাংলাদেশের তারকা। নিজের ফলো থ্রু'র মধ্যেই ডান পা বাড়িয়ে বলটা আটকাতে যান হার্দিক। তার জেরে সম্ভবত গোড়ালি মুচকে যায় তাঁর।

হার্দিক না খেলায় নিউজিল্যা‌ন্ডের বিরুদ্ধে টিম কম্বিনশনে বদল হয়। শামি সুযোগ পেয়েই পাঁচ উইকেট নেন। ইংল্যান্ড ম্যাচে পাণ্ডিয়া ফিরলে নতুন করে টিম কম্বিনেশন ভাবতে হবে রোহিতদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+