ICC World Cup 2023:বিশ্বকাপে বোলার বিরাট, কিং কোহলি বল হাতে নিলেন ৬ বছর বাদে!
ভারত-বাংলাদেশ ম্যাচে চোটের উদ্বেগ ভারতীয় শিবিরে।বোলিং করার সময় চোট পেলেন হার্দিক পাণ্ডিয়া। ৯ ওভারে বল করার সময় বাংলাদেশ ব্যাটসম্যানের মারা শট পা দিয়ে ধরতে গিয়ে বেকায়দায় মাটিতে পড়ে গেলেন ভারতীয় দলের তারকা আলরাউন্ডার। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন ফিজিও। বেশ কিছুক্ষণ চিকিৎসার পর উঠে দাঁড়ালেন, কিন্তু বল করতে পারলেন না। ফলে বাধ্য হয়েই মাঠ ছাড়লেন পাণ্ডিয়া।
এরপরই কাহানি মে টুইস্ট। হার্দিকের অসমাপ্ত ওভার শেষ করার দায়িত্ব পড়ল কোহলির উপরে। বিশ্বকাপের মঞ্চে বল হাতে নামলেন বিরাট। এই ম্যাচের আগে পর্যন্ত একদিনের ক্রিকেটে ২৮৪ ম্যাচে চারটি উইকেট সংগ্রহ করেছেন কোহলি। তবে ওডিআইতে প্রায় ছয় বছর পর বল হাতে নামলেন বিরাট। বিশ্বকাপে বল করতে এলেন আট বছর পর।

বিশ্বকাপের দল ঘোষণার সময় ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, এই প্রতিযোগিতায় শর্মা-কোহলিকেও বল করতে দেখা যাবে। রোহিতের কথা এমনভাবে ফলে যাবে তা হয়ত ভাবতেই পারেননি কোনও ক্রিকেট পণ্ডিতই। বিশ্বকাপের মঞ্চে আর আগেও ১০ ওভার বল করেছেন কোহলি।৬ বছর পর ওয়ানডেতে বোলিং করলেন বিরাট। ২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোতে শেষবার বল করেছিলেন কোহলি।

কোহলির বোলিং পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যাবে ২৮৫টি ম্যাচের মধ্যে কোহলি বল করেছেন ৪৯ ইনিংসে। মোট বল করেছেন ১০৭.২ ওভার। একটি মেডেন ওভার আছে তাঁর। মোট রান খরচ করেছেন ৬৬৭। সেরা বোলিং ১৫ রানে ১ উইকেট।ইকোনমি রেট ৬.২১। কোহলির বল করার ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এর আগে এমন গুরুত্বপূর্ণ সময়ে কবে বল করেছেন কোহলি, তা মনে করা যাচ্ছে না। ভক্তরা সবাই তাঁর থেকে একটা উইকেটের প্রত্যাশা করছেন।
King Kohli bowling action. pic.twitter.com/3o04Fx4NC5
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 19, 2023
তবে কোহলির বোলিংকে ছাপিয়ে ভারতীয় শিবিরে উৎকণ্ঠা এখন পাণ্ডিয়াকে নিয়ে। যেভাবে চোট পেয়ে মাঠ ছাড়লেন পাণ্ডিয়া, তাতে অনেকেই তাঁকে নিয়ে অশনি সংকেত দেখছেন। এই ম্যাচে আর ফিল্ডিং করতে দেখা যাবে না তাঁকে।












Click it and Unblock the Notifications