ICC World Cup 2023: মাঝপথেই শেষ বিশ্বকাপ যাত্রা, 'দলের সঙ্গেই থাকবেন পাণ্ডিয়া', লিখলেন মনের কথাও
চোটের কারনে বিশ্বকাপের মাঝপথ থেকেই ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া। বাংলাদেশ ম্যাচে চোট পেয়ে দলের বাইরে চলে গিয়েছিলেন ভারতীয় দলের সহ অধিনায়ক। মাঝের কয়েকটা সপ্তাহ আশা আশঙ্কার দোলাচলেই কাটে। শেষ পর্যন্ত ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে জানা গেল এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছে হার্দিকের। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে আর মাঠে নামা হবে না তাঁর।
বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েই সোশ্যাল মিডিয়ায় আবেগপূর্ণ বার্তা দিয়েছেন ভারতীয় দলের সহ অধিনায়ক। পাণ্ডিয়া লিখেছেন, 'এটা মেনে নেওয়া কঠিন যে আমি বিশ্বকাপের বাকি অংশে খেলতে পারব না।কিন্ত টিম স্পিরিট বজায় রেখে আমি দলের সঙ্গে থাকব, প্রতিটি ম্যাচের প্রতিটি বলে তাঁদের সঙ্গে উল্লাস করব।'
একইসঙ্গে পাণ্ডিয়া উল্লেখ করেছেন, 'আমাকে ভালোবাসার এবং সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।এই দল অত্যন্ত বিশেষ, আমি আশা করছি এই দল সবাইকে গর্বিত করতে পারবে।'

উল্লেখ্য, হার্দিক পান্ডিয়া গোড়ালিতে চোটের কারণে তিনি খেলতে পারবেন না। তাঁর স্থলাভিষিক্ত হবেন প্রসিদ্ধ কৃষ্ণ। অর্থ্যাত বিশ্বকাপের দরজা খুলে যাচ্ছে প্রসিদ্ধের জন্য। তবে বিকল্প ক্রিকেটার দলে নিতে হলে আইসিসির অনুমোদন নিতে হবে বিসিসিআইকে। ইতিমধ্যেই সেই অনুমোদন দিয়ে দিয়েছে আইসিসি।
পুনেতে বাংলাদেশ ম্যাচে লিটন দাসের ড্রাইভ আটকাতে গিয়েছিলেন। নিজের বোলিংয়ের ফলো থ্রুতে বাউন্ডারি বাঁচাতে গিয়েছিলেন। তারপরেই ভারসাম্য হারিয়ে গোড়ালি মচকে মাটিতে পড়ে যান তিনি। এরপরে উঠে দাঁড়িয়ে দৃশ্যতই অস্বস্তিতে ছিলেন তিনি। নিচু হতে পারছিলেন না। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে হয় তারকাকে। তাঁর চোট যে এতটা গুরুতর প্রথমে ভাবা যায়নি।
Tough to digest the fact that I will miss out on the remaining part of the World Cup. I'll be with the team, in spirit, cheering them on every ball of every game. Thanks for all the wishes, the love, and the support has been incredible. This team is special and I'm sure we'll… pic.twitter.com/b05BKW0FgL
— hardik pandya (@hardikpandya7) November 4, 2023
কিন্তু পরে জানা যায় পাণ্ডিয়ার লিগামেন্টে চোট রয়েছে। হাঁটুতে গ্রেড ১ লিগামেন্ট টিয়ার হয়েছে। কিন্ত দলের তারকা অল রাউন্ডারকে বিশ্বকাপে মাঠে নামাতে মরিয়া ছিল বিসিসিআই। একাধিক পদক্ষেপও গ্রহণ করা হয়। ইংল্যান্ড থেকে আসা বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ মেনে তাঁর চিকিত্সা চলছে আপাতত। একদম শেষ অস্ত্র হিসাবে ভাবা হয় ইঞ্জেকশন-ও। ইঞ্জেকশন দিয়ে বিশ্বকাপে নামিয়ে দেওয়ার প্ল্যান ছিল টিম ইন্ডিয়ার।
কিন্তু শেষ পর্যন্ত সব প্রচেষ্টাই জলে গেল। বিশ্বকাপ আর খেলতে পারবেন না পাণ্ডিয়া। কেরিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে চোট বার বার সমস্যায় ফেলেছে পাণ্ডিয়াকে। তবে বিশ্বকাপের মতো টুর্নামেন্টের মাঝপথ থেকেই তাঁর ছিটকে যাওয়া অত্যন্ত দুভার্গ্যের।কবে মাঠে ফিরতে পারবেন পাণ্ডিয়া সেই বিষয়ে সরকারিভাবে বিসিসিআইয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications