ICC World Cup 2023: পাণ্ডিয়াকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ইংল্যান্ড ম্যাচে খেলতে পারবেন‌? বড় আপডেট দিল বিসিসিআই

ICC World Cup 2023: বিশ্বকাপের মাঝে হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পান ভারতীয় দলের সহ অধিনায়ক।। চোটের জেরে খেলতে পারেননি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে। আগামী রবিবার লখনউতে ইংল্যান্ড দলের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এই ম্যাচে কি মাঠে ফিরতে পারবেন পাণ্ডিয়া? একাদশীর সকালে পাওয়া গেল বড় আপডেট।

বিশ্বকাপে গ্রুপ পর্বে টানা পাঁচ ম্যাচ জিতে লিগ টেবলের শীর্ষে আছেন মেন ইন ব্লু। কিন্তু এই পরিস্থিতিতেও ভারতীয় দলের অস্বস্তি বাড়াচ্ছেন পাণ্ডিয়া। দলের সঙ্গে ধরমশালায় যাননি, বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল হার্দিক সরাসরি লখনউতে দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু ইং‌ল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও সম্ভবত সহ অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে হবে টিম ইন্ডিয়াকে।

ICC World Cup 2023:hardik Pandya

একটি ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুসারে, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও খেলতে পারবেন না পাণ্ডিয়া। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইটটিকে জানানো হয়েছে, পাণ্ডিয়ার চোট গুরুতর নয়, সাবধানতার জন্যই তাঁকে আরও একটি ম্যাচ বাইরে রাখা হচ্ছে। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, 'লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও সম্ভবত খেলতে পারবেন না পাণ্ডিয়া। তাঁকে নিয়ে উদ্বেগের কারণ নেই, সাবধানতার জন্যই এই সিদ্ধান্ত।'

গত বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে বোলিং করার সময় চোট পেলেন হার্দিক পাণ্ডিয়া। ৯ ওভারে বল করার সময় বাংলাদেশ ব্যাটসম্যানের মারা শট পা দিয়ে ধরতে গিয়ে বেকায়দায় মাটিতে পড়ে যান ভারতীয় দলের তারকা আলরাউন্ডার।নিজের ফলো থ্রু'র মধ্যেই ডান পা বাড়িয়ে বলটা আটকাতে যান হার্দিক। তার জেরে সম্ভবত গোড়ালি মুচকে যায় তাঁর।

ICC World Cup 2023

হার্দিকের চোটের পরিস্থিতি নিয়ে নতুন করে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চোট লাগার পরের দিন শুধু জানানো হয়েছিল, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিনি খেলবেন না। সরাসরি লখনউয়ে দলের সঙ্গে যোগ দেবেন। বর্তমানে বেঙ্গালুরুতে চোট মুক্ত হওয়ার প্রক্রিয়াতে আছেন হার্দিক।

আগামী ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর ভারতীয় দলের পরের ম্যাচে রয়েছে ২ নভেম্বর মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সম্ভবত সেই ম্যাচেই সহ অধিনায়ক ফিরতে পারেন দলে। পর পর পাঁচ ম্যাচ জিতে লিগ টেবলের শীর্ষে আছে ভারতীয় দল। সুবিধাজনক জায়গায় আছে ভারত। ফলে এই পরিস্থিতিতে পাণ্ডিয়াকে নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে নারাজ থিঙ্ক ট্যাঙ্ক।

ICC World Cup 2023

পাণ্ডিয়া খেলতে না পারায় নিউজিল্যান্ড ম্যাচে টিম কম্বিনেশনে বদল হয়। সুযোগ পেয়েই পাঁচ উইকেট নেন শামি।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+