ICC World Cup 2023:পাণ্ডিয়াকে নিয়ে চলে এল বড় আপডেট, গ্রুপ পর্বের কোন ম্যাচে দলে ফিরছেন তারকা ক্রিকেটার?

বিশ্বকাপের সেমিফাইনাবলের স্থা‌ন প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে, বৃহস্পতিবার শ্রী‌লঙ্কার বিরুদ্ধে জিতলেই ভারতীয় দল শেষচারের টিকিট কনফার্ম করে নেবে রোহিত ব্রিগেড। রাহুল দ্রাবিড়ের সুখের সংসারে উদ্বেগের একমাত্র কারণ হার্দিক পাণ্ডিয়া। চোট পাওয়া হার্দিকের বিশ্বকাপে ম্যাচ মিসের সংখ্যা ক্রমশ বাড়ছে। নিউজিল্যান্ড-ইংল্যান্ডের পর এই তালিকায় যুক্ত হল আগামী দুটি ম্যাচও।

বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচৈএ নামছে ভারত। এই ম্যাচের ২৪ ঘণ্টাকে আগে সহ অধিনায়ককে নিয়ে বিরাট আপডেট পাওয়া গেল। ক্রিকইনফোর প্রতিবেদ‌ন অনুসারে , শ্রীলঙ্কা ম্যাচ এবং ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচেও খেলতে পারবেন না পাণ্ডিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলে ফিরতে পারেন হার্দিক।

ICC World Cup 2023

তবে স্বস্তির খবরও আছে। এনসিএতে নেটে ব্যাটিং এবং বোলিং উভয়ই শুরু করে দিয়েছেন পাণ্ডিয়া। ভারতীয় বোর্ড সূত্রের খবর, আগামী সাত থেকে ১০ দিনের মধ্যেই পুরো ফিয হয়ে যাবেন পাণ্ডিয়া। ফলে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে তাঁর দলে ফেরার সম্ভাবনাই উজ্জ্বল। তবে সেই ম্যাচে আদৌও তাঁকে খেলানো হবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে।

কারণ চোটমুক্ত পাণ্ডিয়াকে একাবের সেমিফাইনালে খেলাতে চাইছে টিম ম্যানেজমেন্ট। কারণ ভারত ইতিমধ্যেই সেমির পথে অনেকটাই এগিয়ে গিয়েছে। তাই দলের তারকা ক্রিকেটারকে নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে নারাজ থিঙ্ক ট্যাঙ্ক।

গত ১৯ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন পাণ্ডিয়া। মাঠ থেকেই সোজা হাসপাতালে ‌নিয়ে যাওয়া হয় তাঁকে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছি‌ল নিউজিল্যান্ড ম্যাচে না খেললেও লখনউতে ইংল্যান্ড ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবে‌‌‌ন।

কিন্তু পরে জানা যায় পাণ্ডিয়ার লিগামেন্টে চোট রয়েছে। হাঁটুতে গ্রেড ১ ‌লিগামেন্ট টিয়ার হয়েছে। ফলে প্রথমদিকে তাঁর চোট যতটা হালকা মনে করা হয়েছিল, দিন যত যত এগোচ্ছে তাঁর চোটের গভীরতা ততই বাড়ছে। তবে হার্দিকের বিকল্প ক্রিকেটার নেওয়ার কথা চিন্তাভাবনা করেনি টিম ম্যানেজমেন্ট।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হার্দিককে ছাড়াই খেলেতে নেমেছি‌ল ভারত। টিম কম্বিনেশনেও বদল হয়। কিন্তু জয় পেতে কোনও অসুবিধা হয়‌নি। ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল জয় পায়। আগামীকাল ২ নভেম্বর মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারত। ৫ নভেম্বর ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া, তবে পাণ্ডিয়া ফিরলেই ভারতীয় দলের কম্বিনেশনে কিন্তু বদল করতে হবে। আপাতত গ্রুপ পর্বে পাণ্ডিয়াকে ছাড়াই দল সাজাতে হবে দ্রাবিড়কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+