ICC World Cup 2023:ক্রিকেট মাঠে কূটনীতি, পাকিস্তানকে হারানোয় ভারতকে অভিনন্দন ইজরায়েলের
ক্রিকেট মাঠের সঙ্গে কূটনীতির সম্পর্ক বরাবরই বেশ গভীর। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চিরকালীন। বাইশ ভারত-পাক ম্যাচে সর্বতভাবে জড়িয়ে থাকে দিল্লি ইসলামাবাদ সম্পর্কের রেশ। শনিবারের ভারত পাকিস্তান ম্যাচেও পড়ল কূটনীতির প্রভাব। তবে সেটা ইজরায়েল-প্যালেস্তাইনের।
কিছুটা অবাক করা ঘটনা হলেও আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও মধ্যপ্রাচ্যের দুই দেশের সংঘাতের আঁচ এসে পড়ল। যাতে সরাসরি জড়িয়ে পড়ল ইজরায়েলও। শনিবারের ম্যাচে এক ক্রিকেটপ্রেমীর পোস্টারে লেখা ছিল ইজরায়েলের প্রতি সমর্থনের বার্তা। ক্রিকেট ভক্তের পোস্টারে বার্তা ছিল, 'সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইজরায়েলের সঙ্গেই রয়েছে ভারত'। বিষয়টি শুধু গ্যালারির মধ্যে সীমাবদ্ধ থাকলে এর প্রভাব এতটা পড়ত না।

এই ছবি নিজের এক্স অ্যাকাউন্টে (যা ট্যুইটার নামেই পরিচিত) শেয়ার করেছেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন । নাওর সমাজমাধ্যমে এই ছবিটি শেয়ার করে লিখেছেন, আমরা খুশি যে একদিনের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারত জিতেছে। পাকিস্তান তাদের জয়ের কৃতিত্ব হামাসের সন্ত্রাসবাদীদের দিতে পারেনি। ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন পোস্টার দেখিয়ে, ভারতীয় বন্ধুরা যেভাবে ইজরায়েলের সঙ্গে তাঁদের সমর্থন জানিয়েছেন, সেটা মুগ্ধ করার মতো।'
ঠিক কোন প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন, তা ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত স্পষ্ট করেননি। তবে যেটা মনে করা হচ্ছে, এবারের বিশ্বকাপে পাকিস্তান দ্বিতীয় ম্যাচ জেতার পর গাজার 'ভাই-বোনেদের' জয় উৎসর্গ করেছিলেন মহম্মদ রিজওয়ান। সেই রেশ ধরেই এমন মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত।
हमें खुशी है कि #CWC23 में #INDvPAK मैच में #भारत 🇮🇳 विजयी हुआ और पाकिस्तान अपनी जीत हमास के आतंकवादियों को समर्पित नहीं कर पाया।
— Naor Gilon (@NaorGilon) October 14, 2023
हम हमारे भारतीय मित्रों द्वारा मैच के दौरान पोस्टर दिखाकर कर इज़राइल 🇮🇱 के साथ अपनी एकजुटता दिखाने से हम बेहद भाव विभोर हैं। 🙏
We are happy that… pic.twitter.com/fIDY4Ap7aJ
এই পোস্টে হামাসের উল্লেখ করা হয়েছে কারণ শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পরে পাকিস্তানী ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান প্যালেস্তাইনের নাম করেছিলেন। যার জন্য তাঁকে অনেক ট্রোলড হতে হয়েছিল। কিন্তু ভারতের বিরুদ্ধে হারের পর সেই নিয়ে মুখ খোলেননি পাকিস্তানের ক্রিকেটাররা। কিন্তু পাকিস্তানকে পাল্টা খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করলেন না ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত।
বিশ্বকাপের মঞ্চে আগেই চলে এসেছে এই দুই দেশের সমস্যা। সৌজন্যে পাকিস্তান ক্রিকেটার মহম্মদ রিজওয়ান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি জেতার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন রিজওয়ান। তাতে তিনি লেখেন, 'আমি আমার এই শতরান গাজার 'ভাই-বোন'দের উৎসর্গ করলাম।'যা নিয়ে শুরু হয় প্রবল বিতর্ক।
🫡🙏🇮🇱❤️🇮🇳 https://t.co/v7eN0HeALA
— Naor Gilon (@NaorGilon) October 15, 2023
পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের জন্য ভারতের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ -সহ দেশের বিভিন্ন নেতারা।












Click it and Unblock the Notifications