ICC World Cup 2023: ‘বন্ধু তোমার জন্য...’, বিশ্বকাপ জিতে কোহলির থেকে বিরাট উপহার পেলেন ম্যাক্সওয়েল
ICC World Cup 2023: বিশ্বকাপ ফাইনাল মানে শুধু জয় পরাজয়ের কাহিনী নয়, উল্লাস-কান্নার বাইরেও টিভিতে না দেখানো অনেক মুহূর্ত থাকে, যা বিশ্বকাপের অন্যতম রঙিন কোলাজ হয়েই থাকে। পর্দার আড়ালে থাকা কিছু দৃশ্য এমন কিছু মুহূর্ত থাকে যেগুলি শুধু সময়ের কাছেই ঋণী থাকে। রবিবার রাতে মোতেরাতে তার ব্যতিক্রম হল না। ২২ গজের প্রতিদ্বন্দ্বিতা ভুলে এক বন্ধুত্বের কাহিযনী লিখছেন বিরাট-ম্যাক্সওয়েল।
ম্যাচের পর স্বভাবতই কান্নায় ভেঙে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। চোখের জল লুকাতে পারেনি অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে জশপ্রীত বুমরাহরা। সেই সময়েই বিশ্বজয়ের উচ্ছ্বাস ছেড়ে ভারতীয় শিবিরের দিকে এগিয়ে আসেন অজি তারকা ক্রিকেটার ম্যাক্সওয়েল। আইপিএলের সতীর্থ বিরাটকে জড়িয়ে ধরে সান্ত্বনাও দেন দুইবারের বিশ্বকাপজয়ী অজি তারকা।

অজি শিবিরের উল্লাস ছেড়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া কোহলিকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন আইপিএলে তার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল। এই বিশ্বকাপে তার নামের পাশেও দুটি বিশ্বরেকর্ড আছে। দুই তারকাকে এক ফ্রেমে ধার দেন। কে বলবে একটু আগেও তাদের মধ্যে কাপ জয়ের জন্য ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা।
এরপর আরও একটি মন ছোঁয়া দৃশ্য দেখা যায় মাঠে। বিরাট কোহলির কাছ থেকে তার একটা জার্সি চেয়ে নেন ম্যাক্সওয়েল। মন খারাপ থাকলেও মুখে হাসি ফুটিয়ে তার মনের ইচ্ছে পূরণ করেন কোহলি। সমর্থকরা আশা করছেন দুই তারকা আগামী বছর একসঙ্গে আইপিএলে ফের এক মাঠমাতিয়ে দেবেন ভারত-অস্ট্রেলিয়ার দুই তারকা।
Respect and admiration 💛💙#CWC23 pic.twitter.com/FQqoXLDavn
— ICC (@ICC) November 20, 2023
এরআগে বাবর আজমও ভারত-পাকিস্তান ম্যাচ শেষে কোহলির থেকে একটি জার্সি পান।ভারতের কাছে হারের পরই বিরাট কোহলির কাছে তাঁর জার্সি উপহার চেয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক। বিরাট সঙ্গে সঙ্গে পূরণ করেছেন বাবর আজমের ইচ্ছে। সঙ্গে সইও করে দিয়েছেন। আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের পর মাঠেই সেই জার্সি বাবরের হাতে তুলে দিয়েছেন।
যদিও বিরাটের থেকে বাবরের এই জার্সিগ্রহণ ভাল চোখে দেখেননি প্রাক্তন পাক ক্রিকেটার ওয়াসিম আক্রম। তিনি বলেন, 'এই কাজটার জন্য শনিবার উপযুক্ত দিন ছিল না। হতেই পারে, তোমার খুড়তুতো ভাই কোহলির জার্সিটার আবদার করেছিল তোমার কাছে। তাহলে তোমার উচিত ছিল ম্যাচের পরে ড্রেসিংরুমে গিয়ে কাজটা করা'।
বাবরের পর এবার ম্যাক্সওয়েল। প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের কাছেও কোহলি কতটা প্রিয় সেটা ফের একবার প্রমাণ হল। মাঠের লড়াইয়ের পর সবাই কিং কোহলিকে আপন করে নেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications