ICC World Cup 2023: বিরাট-নবীন বিতর্ক মিটতেই খুশি গম্ভীর, কোহলির ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা

ICC World Cup 2023: বিরাট কোহলি বনাম নবীন উল হক। আইপিএল থেকেই মাঠে, মাঠের বাইরের এই লড়াই উপভোগ্য ও চর্চার বিষয় হয়ে উঠেছিল দর্শকদের কাছে। যদিও সেই বিতর্কে ইতি টানল অরুণ জেটলি স্টেডিয়ামে।

দিল্লিতে নিজের মাঠে গতকাল বিরাট কোহলি দুরন্ত অর্ধশতরান হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। তারই ফাঁকে বিরাট কোহলি দৃষ্টান্ত স্থাপন করে সকলের মন জিতলেন। প্রশংসা আদায় করে নিলেন গৌতম গম্ভীরের কাছ থেকেও।

ICC World Cup 2023: বিরাট-নবীন বিতর্ক মিটতেই খুশি গম্ভীর

ভারত বনাম আফগানিস্তান ম্যাচে নবীন যখন ব্যাট করতে নেমেছিলেন তখন গ্যালারি গর্জে উঠেছিল কোহলি-কোহলি ধ্বনিতে। আইপিএলের আসরে একইভাবে কোহলি-কোহলি ধ্বনি নবীন উল হক ও গৌতম গম্ভীরকে শুনতে হয়েছিল বিরাট কোহলি ভক্তদের কাছ থেকে। এমনকী এশিয়া কাপেও বিরাটের জয়ধ্বনি শুনে গম্ভীর আপত্তিকর ইঙ্গিত করেন বলে অভিযোগ।

যদিও শ্রীলঙ্কায় ধারাভাষ্য দেওয়ার ফাঁকে এশিয়া কাপের ওই বিতর্ক নিয়ে গম্ভীর মুখ খুলে জানিয়েছিলেন, ভারতকে নিয়ে কু-কথা বলাতেই তিনি মধ্যমা দেখিয়েছিলেন। আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্য়াচে কোহলি ও নবীন বাকযুদ্ধে জড়ান। তুমুল বাকযুদ্ধ চলাকালীন গম্ভীর ও কোহলির মধ্যেও বচসা হয়েছিল।

গতকাল বিরাট ব্যাট করতে নামতেই নবীনকে আক্রমণে আনেন অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। বিরাট নামার সময়ও তাঁর নামে জয়ধ্বনি দিচ্ছিলেন ভক্তরা। কিন্তু ক্রিজে আসার একটু পরেই বিরাট সমর্থকদের দিকে ইশারা করে বলেন, নবীনকে উদ্দেশ করে কোনও কটূক্তি না করার জন্য। এরপর কোহলির সঙ্গে নবীনকে হাসিমুখে করমর্দন করতেও দেখা যায়।

ICC World Cup 2023: বিরাট-নবীন বিতর্ক মিটতেই খুশি গম্ভীর

নবীনকে জড়িয়ে ধরে তাঁকে শুভেচ্ছাও জানান কোহলি। আইপিএলের ম্যাচের শেষে বিরাটের সঙ্গে করমর্দনের সময়ই গণ্ডগোল বড় আকার নিয়েছিল। পরে সোশ্যাল মিডিয়াতেও কোহলিকে কটাক্ষ করে নানা পোস্ট করেছিলেন নবীন। তবে কালকের ম্যাচের পর বিরাটের সঙ্গে আফগানিস্তানের ক্রিকেটারদের সঙ্গে নবীনও হাত মেলান।

চলতি বিশ্বকাপে ধরমশালাতেও নবীনকে উদ্দেশ করে কোহলি-কোহলি ধ্বনি তুলেছিলেন ভক্তরা। তবে গতকালের ম্যাচের পর তেমনটা আর না হওয়ারই সম্ভাবনা। আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে গম্ভীর বাকযুদ্ধের মধ্যে নবীনেরই পক্ষ নিয়েছিলেন। গম্ভীর ও কোহলি দুজনেই দিল্লির। সেখানে বিতর্ক মেটায় খুশি গৌতিও।

গম্ভীর স্টার স্পোর্টসে বলেন, কোহলি যে ভূমিকা নিয়েছেন আশা করব সকলেই আগামী ম্যাচগুলিতে সেই বিষয়টি মাথায় রাখবেন। প্রত্যেক পেশাদার ক্রিকেটারই কঠোর পরিশ্রমের পর জাতীয় দল বা আইপিএলের মতো পর্যায়ে খেলার সুযোগ পান। যদি কেউ কাউকে সমর্থন নাও করেন, সমালোচনা করবেন না।

গম্ভীরের কথায়, প্রত্যেকেরই পছন্দের ক্রিকেটারকে সমর্থনের অধিকার রয়েছে। কিন্তু কোনও ক্রিকেটারের সমালোচনা করার অধিকার নেই। দিল্লিতে যাঁরা ওই ধরনের আচরণ করছিলেন তাঁদের কেউই জানেন না আইপিএলের ম্য়াচে ঠিক কী ঘটনা ঘটেছিল। শুধু ওই দুই ক্রিকেটার ও তাঁদের টিম ম্যানেজমেন্ট তা জানে। আশা করব, দর্শকদের আচরণ উন্নত হবে।

বিদেশি ক্রিকেটাররা এ দেশে খেলতে এসেছেন। আয়োজক হিসেবে ভারতীয়দের আরও ভালো ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়া উচিত বলে মন্তব্য করেন গম্ভীর। যাতে সকলেই বিশ্বকাপ অভিযানের শেষে সুখস্মৃতি নিয়ে ফিরতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+