ICC World Cup 2023: বিশ্বকাপের পর কোচ থাকবেন দ্রাবিড়? প্রকাশ্যে এল বিসিসিআইয়ের পরিকল্পনা
বিশ্বকাপ শুরু হতে একমাসও সময় বাকি নেই। চূড়ান্ত দলও ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। এরইমধ্যে দ্রাবিড়ের ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু। বিশ্বকাপের পর কী কোচ থাকবেন দ্য ওয়াল নাকি সরে যাবেন হেডস্যারের পদ থেকে? কোচ দ্রাবিড়কে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাবনাই ফাঁস হল বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টের আগে।
রবি শাস্ত্রীর পর ভারতীয় দলের হেডস্যারের দায়িত্ব নেন প্রাক্তন ভারত অধিনায়ক। এখনও পর্যন্ত এশিয়া কাপ, টি২০ বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সহ একাধিক বড় ইভেন্টে দ্রাবিড়ের কোচিংয়ে খেলেছে টিম ইন্ডিয়া। কিন্তু দলকে সাফল্য দিতে পারেননি। এই পরিস্থিতিতে বিশ্বকাপে ভারতীয় দল সাফল্য না পেলে কোচের পদ যে হারাবেন দ্রাবিড়, তা এক প্রকার নিশ্চিত। তবে দ্য ওয়াল নিজেও থাকতে রাজী হবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে।

ভারতীয় ক্রিকেটের অন্দরের যা খবর তাতে বিশ্বকাপের পর দ্রাবিড় আর কোচিং করাতে না চান। বা বিশ্বকাপে ভারত ভাল পারফর্ম না করে, তাহলে একসঙ্গে ভারতীয় দলের জোড়া কোচের কথা ভাবা হতে পারে। সেক্ষেত্রে দ্রাবিড়কে দায়িত্ব দেওয়া হবে টেস্ট ক্রিকেটের।
নামপ্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, 'ভারত বিশ্বকাপ জিতলেও আমার মনে হয় না দ্রাবিড় আর কোচ থাকতে চাইবেন। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর সেই সাফল্য নিয়েই শেষ করতে চাইবেন। ব্যক্তিগত ভাবে আমি মনে করি, বিশ্বকাপের পর ভিন্ন ফরম্যাটে ভিন্ন কোচ নিয়ে ভাবা উচিত বোর্ডের। রাহুলকে লাল বলে কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার কথা বলতে পারে বোর্ড।'
গত দু'বছরের কোচিং কেরিয়ারে দ্রাবিড় একাধিক বার বিশ্রাম নিয়েছেন । সম্প্রতি আয়ারল্যান্ড সিরিজেও তিনি দলের সঙ্গে যাননি। ফলে আগামী দিনে আশিস নেহরার মতো কাউকে ভারতের সীমিত ওভারের কোচ হিসাবে দেখা যেতেও পারে। নেহেরা আইপিএলে সাফল্যের সঙ্গে কোচিং করিয়েছেন।

বিশ্ব টেস্ট ফাইনালে হারের পর কোচ রাহুল দ্রাবিড়ের আসন টলোমলো হয়ে উঠেছিল। আশঙ্কা, বিশ্বকাপের পরে দ্রাবিড়কে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত ভারতীয় দলকে কোনও ট্রফি দিতে পারেননি দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপে বিতর্কিত দল নির্বাচন, টেস্ট বিশ্বকাপ ফাইনালে রবি অশ্বিনকে বসানো-সহ তাঁর একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি বিশ্বকাপের দলেও অন্তত তিনটি জায়গা নিয়ে বিতর্ক রয়েছে।

নেহেরা ছাড়াও আরও একটি বিকল্প নাম ঘোরাফেরা করছে। স্টিফেন ফ্লেমিং। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে চেন্নাই সুপার কিংসের কোচের দায়িত্বে রয়েছেন। দল পাঁচটি আইপিএল ট্রফি জিতেছে তাঁর অধীনে। দলের ক্রিকেটারদের থেকে সেরাটা বার করে আনতে কিউড়ি প্রাক্তনীর জুড়ি নেই। আগ্রাসন এবং শান্ত, দু'রকম মনোভাব নিয়েই দলকে চালনা করতে পারেন।
কিন্তু বিশ্বকাপের আগে এই কোচ বদলের হাওয়া ভারতীয় দলের ক্ষতি করবে না তো? প্রশ্ন কিন্তু থাকছেই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications