World Cup Matches At Eden: ইডেনে বিশ্বকাপের ৫ ম্যাচ, ১৯৮৭ থেকে বিশ্বকাপে কলকাতার খেলাগুলির ফলাফল একনজরে
World Cup Matches At Eden: ভারত চতুর্থবার ৫০ ওভারের আইসিসি বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। ৫ অক্টোবর শুরু হয়ে বিশ্বকাপ চলবে ১৯ নভেম্বর অবধি। ইডেনে দুর্গাপুজোর পর হবে বিশ্বকাপের ম্যাচগুলি।
ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচের পাশাপাশি পাকিস্তানের দুটি ম্যাচ পেয়েছে ইডেন। বাংলাদেশ ও ইংল্যান্ড খেলবে ক্রিকেটের নন্দনকাননে। ১৯৯৬ সালের পর এই প্রথম ৫০ ওভারের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ পেল কলকাতা।

ইডেনে বিশ্বকাপের প্রথম ম্যাচটি হয়েছিল ১৯৮৭ সালে। ২৩ অক্টোবর সেই ম্যাচে জিম্বাবোয়েকে ৪ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড। ১০৫ বলে ৮৮ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন জেফ ক্রো।
#OnThisDay in 1987 Australia won their first ever men's Cricket World Cup!
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 8, 2019
Where did you watch the final? pic.twitter.com/ojmj3rLKr8
সেই বিশ্বকাপের ফাইনালে ৮ নভেম্বর ইডেনে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। ডেভিড বুন খেলেছিলেন ১২৫ বলে ৭৫ রানের ইনিংস।
১৯৯৬ সালের বিশ্বকাপে ইডেনে একটিই ম্যাচ হয়েছিল। ১৩ মার্চ প্রথম সেমিফাইনালে ভারত মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। ভারতের শুরুটা ভালোই হয়েছিল। শ্রীলঙ্কা দিয়েছিল ২৫২ রানের টার্গেট।
On This Day: The 1996 World Cup semi-final was a dark day for cricket as the Eden Gardens crowd disturbed proceedings as India were on the verge of defeat and Sri Lanka were handed a victory due to their unsporting behaviour⏪
— MTAG: More Than A Game (@mtagofficial_) March 13, 2020
#FlashbackFriday #FridayThoughts pic.twitter.com/p86wQFWhMH
৯৮ রানে ভারতের দ্বিতীয় উইকেট পড়েছিল। ৮৮ বলে ৬৫ রান করে ফিরেছিলেন সচিন তেন্ডুলকর। সেখান থেকে ৩৪.১ ওভারে স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১২০। দর্শক হামলায় ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়। জয়ী ঘোষণা করা হয় শ্রীলঙ্কাকে।

২০১১ সালের বিশ্বকাপে ১৮ মার্চ ইডেনে হয়েছিল নেদারল্যান্ডস বনাম আয়ারল্যান্ড ম্যাচ। হাই স্কোরিং ম্য়াচে আইরিশরা জেতে ৬ উইকেটে। ডাচ দলের হয়ে রায়ান টেন দুশখাতে ১০৮ বলে ১০৬ রান করেছিলেন, পল স্টার্লিংয়ের ৭২ বলে ১০১ রান জেতায় আইরিশদের। স্টার্লিং হন ম্যাচের সেরা।
এরপর ২০ মার্চ ইডেনে হয়েছিল জিম্বাবোয়ে বনাম কেনিয়া ম্যাচ। সেই ম্যাচে ১৬১ রানে জয়লাভ করে জিম্বাবোয়ে। ৫৪ বলে ৬৬ রান করা ক্রেগ আরভিন হন ম্যাচের সেরা। সেবার কোয়ার্টার ফাইনাল হয়েছিল ঢাকা, আমেদাবাদ ও কলম্বোয়। সেমিফাইনাল হয় মোহালি ও কলম্বোয়। ফাইনাল হয়েছিল মুম্বইয়ে।

সেই নিরিখে এবারই প্রথম ৫০ ওভারের বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্য়াচ পেল ইডেন। ২০১৬ সালের আইসিসি টি ২০ বিশ্বকাপে ১৬ মার্চ ইডেনে পাকিস্তান ৫৫ রানে হারায় বাংলাদেশকে। ১৭ মার্চ ইডেনেই আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কা।

এরপর ১৯ মার্চ সুপার টেন গ্রুপ-২-র ম্যাচে পাকিস্তানকে ক্রিকেটের নন্দনকাননে ভারত ৬ উইকেটে হারিয়ে দেয়। বিরাট কোহলি ৩৭ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন, ম্যাচের সেরাও হন। ২৬ মার্চ নিউজিল্যান্ড কলকাতায় বাংলাদেশকে হারিয়ে দেয় ৭৫ রানে।
২০১৬ সালের টি ২০ বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনালে ৩ এপ্রিল ইংল্যান্ডকে পরাস্ত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড জো রুটের ৩৬ বলে ৫৪ রানের দৌলতে ৯ উইকেটে ১৫৫ তুলেছিল। জবাবে ২ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্য়াচ জেতে ওয়েস্ট ইন্ডিজ। ৬৬ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন মার্লন স্যামুয়েলস।

বল হাতে তিন উইকেট নেওয়ার পর শেষ ওভারে চারটি ছয় হাঁকিয়ে ম্যাচ জেতান কার্লোস ব্রেথওয়েট। শেষ ওভারটি করছিলেন বেন স্টোকস। ব্রেথওয়েট ১০ বলে ৩৪ করে অপরাজিত থাকেন। এই ম্যাচের ঠিক আগে ইডেনেই হয়েছিল মহিলাদের টি ২০ বিশ্বকাপ ফাইনাল।












Click it and Unblock the Notifications