ICC World Cup 2023: বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার প্রয়োগ হল এই নিয়ম, পাকিস্তান-দঃআফ্রিকা ম্যাচে ঘটল বিরল ঘটনা
চলতি বিশ্বকাপে শুরু থেকেই একের পর এক রেকর্ড হচ্ছে।মাঠে শুধু ক্রিকেটাররাই ব্যাট বা বল হাতে রেকর্ড সৃষ্টি করছেন না, মাঠের বাইরেও একাধিক মাইলস্টোন হয়েছে চলতি একদিনের বিশ্বকাপে। কিন্তু শুক্রবার চিপকে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে এমন একটি ঘটনা ঘটল যা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার। ঘটনা না বলে দুর্ঘটনা বলাই ভালো।
আইসিসি চলতি বিশ্বকাপে কনকাশন পরিবর্ত চালু করেছে। অর্থ্যাত একজন ক্রিকেটারের মাথায় লাগলে তাঁর পরিবর্ত নামা ক্রিকেটার ম্যাচে ব্যাটিং বোলিং উভয়ই করতে পারবে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার প্রয়োগ হল এই নিয়ম শুক্রবার পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে।

এরপর মাঠেই বেশ কিছুক্ষণ শাদাবের চিকিৎসা চলে। কিন্তু পুরোপুরি সুস্থ বোধ করেননি পাক ক্রিকেটার। ফলে তাঁর জন্য স্ট্রেচারও আনা হয়। কিন্তু পায়ে হেঁটেই মাঠ ছাড়েন শাদাব। তাঁর জায়গায় দলে আসেন উসামা মীর।
ফুটবল ম্যাচ চলাকালীন পাঁচজন ফুটবলার পরিবর্তন করা যায়। ক্রিকেট ম্যাচ চলাকালীন মাথায় চোট পেলে পরিবর্তনের নতুন নিয়ম চালু হয়েছে। মাথায় চোট পাওয়া ক্রিকেটারের পরিবর্ত হিসাবে যিনি নামতেন তিনি শুধু ফিফিল্ডিংই করতে পারতেন। কিন্তু সাম্প্রতিক কালে এই নিয়েমের পরিবর্তন করছে আইসিসি।
শুক্রবার সেই পরিবর্তনই করল পাকিস্তান দল। চোট পেয়ে বেরিয়ে যাওয়ায় বোলিং করতে পারেননি শাদাব। তাঁর পরিবর্তে মাঠে নেমে বোলিং করেন উসামা।












Click it and Unblock the Notifications