Ind vs Aus In CWC 2023 Final: অশ্বিন কি খেলবেন বিশ্বকাপ ফাইনালে? ধোঁয়াশা রাখলেন রোহিত! কার জন্য খেতাব চান?

Ind vs Aus In CWC 2023 Final: ২০১১ সালের বিশ্বকাপ খেলতে না পারার যন্ত্রণা ঘুচে গিয়েছে দলকে এবারের বিশ্বকাপে ফাইনালে তুলতে পেরে। কাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ফ্রন্টিয়ার।

ভারতের বর্তমান দলের সিংহভাগই এই প্রথমবার ৫০ ওভারের বিশ্বকাপ খেলবেন। স্বাভাবিকভাবেই তাঁদের জীবনের স্মরণীয় দিন। আর ঠিক এই বিষয়ে সতর্ক থেকে ভারসাম্যে জোর দিচ্ছেন রোহিত শর্মা।

Ind vs Aus In CWC 2023 Final: অশ্বিন কি খেলবেন বিশ্বকাপ ফাইনালে? ধোঁয়াশা রাখলেন রোহিত!

ম্যাচের আগে সাংবাদিকদের তিনি বলেন, কাল ভুল কিছু করলে টানা ১০টি ম্যাচ জেতা অর্থহীন হয়ে যাবে। সকলেই নিজেদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে নির্দিষ্ট কিছু পরিকল্পনা করে আমরা নামব। অনেকের কাছেই কালকের দিনটা অত্যন্ত বড় দিন। সকলেই বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ চান। তবে শান্ত থেকে ভারসাম্য বজায় রাখাটা জরুরি।

২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় মোটিভেশন ছিলেন সচিন তেন্ডুলকর। ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে কাপ জিততেই সচিনকে কাঁধে চাপান সতীর্থরা। রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামিদের এটাই শেষ ৫০ ওভারের বিশ্বকাপ। তাঁরা সকলেই মাঠে নামবেন কাপ জয়ের প্রত্যয়ের নিয়ে। ভারত আরেক কিংবদন্তির জন্য জিততে চাইছে এবারের বিশ্বকাপ।

২০০৭ সালের বিশ্বকাপে রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বে ভরাডুবি হয়েছিল। সেই দ্রাবিড় এখন হেড কোচ। রোহিত বলেন, সকলের মধ্যে দায়িত্ববোধ সম্পর্কে স্বচ্ছতা রাখার যে কথা আমি বলি তাতে বড় ভূমিকা রয়েছে দ্রাবিড়ের। রাহুল ভাই যেভাবে খেলতেন, আমি এখন যেভাবে খেলি, তাতে ফারাক রয়েছে। তবে তিনি আছেন বলেই স্বাধীনভাবে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারছি।

২০২২ সালে টি ২০ বিশ্বকাপে পরাজয়ের পর দ্রাবিড় যেভাবে ক্রিকেটারদের পাশে থেকেছেন তার কথাও উল্লেখ করেন রোহিত। টি ২০ বিশ্বকাপের সেমিফাইনাল অবধি ভালো খেলেও ফাইনালে ওঠা যায়নি। এবার বিশ্বকাপ ফাইনাল। তাই রাহুল দ্রাবিড়কেই বিশ্বকাপ উপহার দিতে গোটা দল এককাট্টা বলে জানান রোহিত।

আজ রোহিত প্রথম একাদশ খোলসা করেননি। তবে রবিচন্দ্রন অশ্বিনকে অজি-বধের লক্ষ্যে নামানোর সম্ভাবনা উড়িয়েও দেননি। বলেন, সকলেই তৈরি রয়েছেন। ১২-১৩ জনের মধ্যে থেকে উইকেট দেখে প্রথম একাদশ স্থির করব। তবে লোয়ার অর্ডার ব্যাটিংয়েও দল যে রান চাইছে তা বোঝা গিয়েছে নেটে কুলদীপ যাদব, মহম্মদ সিরাজরা অনেকক্ষণ ব্যাটিং করায়।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব বা রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+