Ind vs Aus CWC 2023 Final Updates: বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া, স্কোর ও টাটকা তথ্য জানুন

Ind vs Aus CWC 2023 Final Updates: বিশ্বকাপ ফাইনালে আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। ভারত টানা ১১টি ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার কীর্তি স্পর্শ করে তৃতীয়বার বিশ্বকাপ জয়ের সামনে দাঁড়িয়ে।

অস্ট্রেলিয়া চলতি বিশ্বকাপে শুরুতে হোঁচট খেলেও টানা ৮ ম্যাচে জিতে ফাইনাল খেলতে নামছে। অজিরা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। এই ফাইনালের স্কোর ও টাটকা তথ্য জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

Ind vs Aus CWC 2023 Final Updates: বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া,

Nov 19, 2023, 9:31 pm IST

ষষ্ঠবার বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া

৪২ বল বাকি থাকতে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া।
Nov 19, 2023, 9:21 pm IST

ট্রাভিস হেড আউট

১৫টি চার ও চারটি ছয়ের সাহায্যে ১২০ বলে ১৩৭ রান করে ট্রাভিস হেড আউট হলেন। মহম্মদ সিরাজের বলে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে। অস্ট্রেলিয়ার জিততে দরকার ৪৩ বলে ২ রান।
Nov 19, 2023, 9:14 pm IST

ষষ্ঠ বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় অস্ট্রেলিয়া

ষষ্ঠ বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় অস্ট্রেলিয়া
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাশাপাশি বসে খেলা দেখছেন। হেডের সেঞ্চুরি, লাবুশেনের হাফ সেঞ্চুরিতে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের পথে অস্ট্রেলিয়া।
Nov 19, 2023, 8:41 pm IST

ট্রাভিস হেডের শতরান

ট্রাভিস হেডের শতরান
বিশ্বকাপ ফাইনালে দুরন্ত শতরান ট্রাভিস হেডের। অস্ট্রেলিয়ার ওপেনার সেঞ্চুরি করলেন ৯৫ বলে। মেরেছেন ১৪টি চার, ১টি ছয়।
Nov 19, 2023, 6:59 pm IST

অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটের পতন

অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেট পড়ল। জসপ্রীত বুমরাহর বলে লেগ বিফোর হলেন স্টিভ স্মিথ। করলেন ৯ বলে ৪। অস্ট্রেলিয়া ৭ ওভারে ৩ উইকেটে ৪৭।
Nov 19, 2023, 6:48 pm IST

অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট

অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পতন। জসপ্রীত বুমরাহর বলে কট বিহাইন্ড মিচেল মার্শ। ১৫ বলে ১৫ রান করে আউট। অস্ট্রেলিয়া ৪.৩ ওভারে ২ উইকেটে ৪১।
Nov 19, 2023, 6:41 pm IST

অস্ট্রেলিয়ার প্রথম উইকেট

অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন। ১.১ ওভারে ১৬ রানে ভাঙল ওপেনিং জুটি। মহম্মদ শামির শিকার ডেভিড ওয়ার্নার (৩ বলে ৭)।
Nov 19, 2023, 5:57 pm IST

ভারত ২৪০

টস হেরে ব্যাট করতে নেমে ভারত ৫০ ওভারে ২৪০ রানে অল আউট। মিচেল স্টার্ক নিলেন তিন উইকেট, দুটি করে উইকেট দখল জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের। অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েল ১টি করে উইকেট পান।
Nov 19, 2023, 5:41 pm IST

ভারতের নবম উইকেটের পতন

ভারতের নবম উইকেটের পতন। ২৮ বলে ১৮ রান করে জশ হ্যাজলউডের শিকার সূর্যকুমার যাদব। ভারত ৪৭.৩ ওভারে ৯ উইকেটে ২২৬।
Nov 19, 2023, 5:27 pm IST

ভারতের অষ্টম উইকেটের পতন

ভারতের অষ্টম উইকেটের পতন। ৩ বলে ১ রান করে অ্যাডাম জাম্পার বলে লেগ বিফোর জসপ্রীত বুমরাহ। ভারত ৪৪.৫ ওভারে ৮ উইকেটে ২১৪।
Nov 19, 2023, 5:21 pm IST

ভারতের সপ্তম উইকেটের পতন

ভারতের সপ্তম উইকেটের পতন। মিচেল স্টার্কের বলে কট বিহাইন্ড হলেন মহম্মদ শামি (১০ বলে ৬ রান)। ভারত ৪৩.৪ ওভারে ৭ উইকেটে ২১১।
Nov 19, 2023, 5:11 pm IST

ভারতের ষষ্ঠ উইকেটের পতন

৪১.৩ ওভারে ভারতের ষষ্ঠ উইকেটের পতন। ১০৭ বলে ৬৬ রান করে মিচেল স্টার্কের বলে কট বিহাইন্ড লোকেশ রাহুল। মেরেছেন ১টি চার। ভারতের স্কোর ৬ উইকেটে ২০৩।
Nov 19, 2023, 4:43 pm IST

ভারতের পঞ্চম উইকেটের পতন

ভারতের পঞ্চম উইকেটের পতন। ২২ বলে ৯ রানে জশ হ্যাজলউডের শিকার রবীন্দ্র জাদেজা। ভারত ৩৫.৫ ওভারে ৫ উইকেটে ১৭৮।
Nov 19, 2023, 4:40 pm IST

রাহুলের হাফ সেঞ্চুরি

বিরাট কোহলির পর বিশ্বকাপ ফাইনালে অর্ধশতরান লোকেশ রাহুলের। ৮৬ বলে পূর্ণ করলেন হাফ সেঞ্চুরি।
Nov 19, 2023, 4:05 pm IST

বিরাট কোহলি আউট

বিরাট কোহলি আউট। ৬৩ বলে ৫৪ রান করে আউট বিরাট কোহলি। বোল্ড হলেন প্যাট কামিন্সের বলে। ভারত ২৮.৩ ওভারে ৪ উইকেটে ১৪৮।
Nov 19, 2023, 3:54 pm IST

বিরাট কোহলির অর্ধশতরান

বিরাট কোহলির দুরন্ত ফর্ম অব্যাহত ফাইনালেও। অর্ধশতরান পূর্ণ করলেন ৫৬ বলে।
Nov 19, 2023, 3:17 pm IST

মাঠে ঢুকে পড়লেন দর্শক

নিরাপত্তাবেষ্টনী ভেদ করে বিশ্বকাপ ফাইনাল চলাকালীন মাঠে ঢুকে বিরাট কোহলির কাছে পৌঁছে গেলেন এক দর্শক। ১৩.৩ ওভারের পর। নিরাপত্তারক্ষীরা দর্শককে বের করে নিয়ে যান। সাময়িক খেলা বন্ধ থাকে।
Nov 19, 2023, 3:15 pm IST

১৬ ওভারের শেষে

১৬ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১০১।১৫.৪ ওভারে ভারতের ১০০ রান পূর্ণ হয়। বিরাট কোহলি ৩৩ বলে ৩৪, লোকেশ রাহুল ২২ বলে ১০ রান করে ক্রিজে।
Nov 19, 2023, 2:49 pm IST

ভারতের তৃতীয় উইকেটের পতন

ভারতের তৃতীয় উইকেটের পতন। ১০.২ ওভারে প্যাট কামিন্সের বলে কট বিহাইন্ড শ্রেয়স আইয়ার। ৩ বলে ৪ রান করে আউট। ভারত ৩ উইকেটে ৮১। প্রথম ১০ ওভারের পাওয়ারপ্লে-র শেষে স্কোর ছিল ২ উইকেটে ৮০।
Nov 19, 2023, 2:45 pm IST

ভারতের দ্বিতীয় উইকেটের পতন

ভারতের দ্বিতীয় উইকেটের পতন। চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩১ বলে ৪৭ রানে আউট অধিনায়ক রোহিত শর্মা। উইকেটটি পেলেন গ্লেন ম্যাক্সওয়েল। ক্যাচ ধরলেন ট্রাভিস হেড। ভারত ৯.৪ ওভারে ২ উইকেটে ৭৬।
Nov 19, 2023, 2:22 pm IST

ভারতের প্রথম উইকেট

বিশ্বকাপ ফাইনালে ভারতের প্রথম উইকেটের পতন। ৪.২ ওভারে মিচেল স্টার্কের বলে অ্যাডাম জাম্পার হাতে সহজ ক্যাচ দিলেন শুভমান গিল। ৭ বলে ৪ রান করে আউট। ভারত ১ উইকেটে ৩০।
Nov 19, 2023, 2:19 pm IST

বিশ্বকাপ ফাইনালে প্রথম ছয়

বিশ্বকাপ ফাইনালে প্রথম ছয়টি মারলেন রোহিত শর্মা। জশ হ্যাজলউডের বলেই।
Nov 19, 2023, 2:07 pm IST

বিশ্বকাপ ফাইনালে প্রথম বাউন্ডারি

বিশ্বকাপ ফাইনালে প্রথম চারটি এলো রোহিত শর্মার ব্যাট থেকে। জশ হ্যাজলউডের বলে দুরন্ত শট রোহিতের। পরপর দুই বলে মারলেন দুটি চার।
Nov 19, 2023, 2:04 pm IST

প্রথম ওভার শেষ

প্রথম ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩ রান।
Nov 19, 2023, 1:39 pm IST

অস্ট্রেলিয়ার একাদশ

অস্ট্রেলিয়া- ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইনগ্লিস (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
Nov 19, 2023, 1:37 pm IST

ভারতীয় দল

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।
Nov 19, 2023, 1:35 pm IST

রোহিতের পরিকল্পনায় ধাক্কা নয়

রোহিত শর্মা জানালেন, টস জিতলে তিনি ব্যাটিংই নিতেন। ফলে অস্ট্রেলিয়া টস জিতে ফিল্ডিং নেওয়ায় ভারতের অসুবিধা হলো না। ভারতের একাদশও অপরিবর্তিত।
Nov 19, 2023, 1:34 pm IST

অস্ট্রেলিয়ার একাদশ অপরিবর্তিত

অস্ট্রেলিয়া সেমিফাইনালের একাদশ নিয়েই নামছে ফাইনালে
Nov 19, 2023, 1:33 pm IST

টস জিতল অস্ট্রেলিয়া

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে টস জিতল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করবে ভারত।
Nov 19, 2023, 1:13 pm IST

মহারণের মঞ্চে মহারাজ

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পৌঁছে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে বিপুল উন্মাদনা। রয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+