ICC CWC 2023 Final: অনুষ্কা-আথিয়াকে দেখে সামলাতে পারলেন না হরভজন! বিরাট-রাহুলের স্ত্রীদের নিয়ে মন্তব্যে বিতর্ক

ICC CWC 2023 Final: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল। সেই ম্যাচ দেখতে ভারতের অন্যান্য ক্রিকেটারদের সহধর্মিণীদের সঙ্গেই হাজির হয়েছেন অনুষ্কা শর্মা ও আথিয়া শেট্টি।

বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা ও লোকেশ রাহুলের স্ত্রী আথিয়াকে কথা বলতে দেখে আর নিজেকে সামলাতে পারলেন না হরভজন সিং। ধারাভাষ্য দিতে গিয়ে এমন মন্তব্য করে বসলেন, যা নিয়ে তুঙ্গে বিতর্ক।

ICC CWC 2023 Final: অনুষ্কা-আথিয়াকে দেখে সামলাতে পারলেন না হরভজন!

ভারত ১০.২ ওভারে ওভারে ৮১ রানে তৃতীয় উইকেট হারিয়েছিল। এরপর জুটি বাঁধেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। ভারত ৫০ ওভারে ২৪০ রান তুলেছে। তার মধ্যে সবচেয়ে বড় পার্টনারশিপ বিরাট-রাহুলের। চতুর্থ উইকেট জুটিতে তাঁরা যোগ করেন ১০৯ বলে ৬৭ রান। বিরাট ও রাহুল দুজনেই এদিন হাফ সেঞ্চুরি পেয়েছেন।

টিভি ক্যামেরায় মাঝেমধ্যেই ধরা হচ্ছিল ভারতীয় ক্রিকেটারদের সহধর্মিণীদের একসঙ্গে বসে খেলা দেখার দৃশ্য। রোহিতের স্ত্রী রীতিকার পাশে বসেই খেলা দেখছেন অনুষ্কা, আথিয়ারা। এ ছাড়াও বলিউডের অনেক তারকাই মাঠে হাজির রয়েছেন। বিরাট ও রাহুলের সহধর্মিণীরা বলিউডের নামকরা নায়িকাও বটে।

একটা সময় দেখা যায় অনুষ্কা ও আথিয়া নিজেদের মধ্যে কিছু আলোচনা করছেন। তখন স্টার স্পোর্টসের হিন্দি চ্যানেলে ধারাভাষ্য দিচ্ছিলেন হরভজন সিং। তাঁর স্ত্রীও বলিউডের বিভিন্ন ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। ক্রিকেট খেলার পাশাপাশি আপের তরফে রাজ্যসভায় যাওয়া সাংসদ হরভজন নিজেও অভিনয় করেন।

অনুষ্কা ও আথিয়ার মধ্যে কথোপকথন দেখে ভাজ্জি বলেন, আমি নিশ্চিত হতে পারছি না এঁরা ক্রিকেট নিয়ে, নাকি ছবি নিয়ে আলোচনা করছেন! কেন না, আমি জানি না তাঁরা ক্রিকেট কতটা বোঝেন। হরভজনের এই মন্তব্য নিয়ে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রচারকারী সংস্থায় ধারাভাষ্য দিতে গিয়ে এমন মন্তব্য করার এক্তিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে। হরভজনের এই মন্তব্যে অনেকে নারীবিদ্বেষের ছোঁয়াও খুঁজে পেয়েছেন। এই জয় কতদূর গড়ায় সেদিকেই তাকিয়ে সকলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+