ICC World Cup 2023: দশটি ভেন্যুতেই শুরু সংস্কারের কাজ, নতুনরূপে দেখা যাবে ইডেনকেও
বিশ্বকাপ শুরু হতে আর ১০০ দিনও বাকি নেই। ইতিমধ্যেই সুচি এবং ভেন্যু ঘোষণা হয়ে গিয়েছে। ভারতবর্ষের দশটি মাঠে হবে বিশ্বকাপের ৪৮ টি ম্যাচ। পাশাপাশি আরও দুটি মাঠে হবে প্রস্তুতি ম্যাচ। ইতিমধ্যেই প্রতিটি ভেন্যুতে সংস্কারে কাজ শুরু হয়ে গিয়েছে।
কোথাও নতুন করে মাঠে ঘাস বসানোর প্রক্রিয়া চলছে। কোথাও আবার নতুন বাতিস্তম্ভ বসানো হচ্ছে। কোন স্টেডিয়ামে আবার তৈরি হচ্ছে নতুন করে ক্রিকেটারদের জন্য সাজঘর। সব মিলিয়ে এখন থেকেই সেজে উঠতে শুরু করেছে ইডেন থেকে ওয়াংখেড়ে।
ভারতের ১০টি মাঠে হবে বিশ্বকাপের মূল পর্বের ম্যাচ। আমদাবাদ, হায়দরাবাদ, ধর্মশালা, দিল্লি, চেন্নাই, লখনউ, পুণে, মুম্বই, বেঙ্গালুরু এবং কলকাতার মাঠে একদিনের বিশ্বকাপের ম্যাচগুলি রয়েছে। এ ছাড়াও অনুশীলন ম্যাচ হবে গুয়াহাটি এবং তিরুবনন্তপুরমে।



পিছিয়ে নেই ইডেনও। আইপিএল শেষ হওয়ার পর থেকেই জোর কদমে কাজ শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের নন্দন কাননে। ইডেনে সাজঘর নতুন করে সাজানো হচ্ছে। পাশাপাশি ক্লাব হাউস থেকে গ্যালারি সংস্কারের কাজ পুরোমাত্রায় শুরু হয়ে গিয়েছে। প্রতিটি ব্লকে তৈরি করা হচ্ছে শৌচাগার।
চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে এলইডি লাইট লাগানো হচ্ছে। সেই সঙ্গে লাল মাটির পিচ তৈরি করা হচ্ছে দু'টি। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রতিটি স্টেডিয়ামকে তাদের নিজস্ব অবকাঠামো উন্নয়নের জন্য ৫০ কোটি টাকা দেওয়া হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দশটি বিশ্বকাপের ভেন্যুর মধ্যে ৫০০ কোটি টাকারও বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে বিশ্বকাপের সৌজন্যে বদলে যেতে চলেছে ভারতের মূল মাঠ গুলির চেহারা।












Click it and Unblock the Notifications