ICC World Cup 2023: ইডেনে টস ভাগ্যও সঙ্গ দিল না বাবরদের, মাঠে নামার আগেই বিদায় পাকিস্তানের?
ইডেনে অসম্ভবকে সম্ভব করার লক্ষ্য নিয়ে গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে শুধু জিতলেই হবে না একইসঙ্গে কঠিন অঙ্কও মেলাতে হবে বাবর আজমদের। টসে জিতে ব্যাটিং নিল ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই কার্যত হেরে বসল পাকিস্তান। টস ভাগ্য সঙ্গ না দেওয়ায় আরও কঠিন হল পাকিস্তানের অঙ্ক।
পাকিস্তানের সামনে এখন অঙ্ক অত্যন্ত কঠিন। বর্তমানে ৮ ম্যাচে ৮ পয়েন্টে রয়েছে বাবর আজমের দল। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতলে পাক দলের পয়েন্টও হবে ১০। কিন্তু সমস্যা অন্য জায়গায়। পাকিস্তানের রানরেট প্লাস ০৩৬। এই পরিস্থিতিতে সেমিফাইনাতলে যেতে হলে শনিবার ইডেনে পাকিস্তানকে অসম্ভবকে সম্ভব করতে হবে।

প্রথমে বোলিং করায় ইংল্যান্ডকে ৫০ রানে অলআউট করতে হবে। সেইরান ২ ওভারে তুলতে হবে। যদি ইংল্যান্ড ১০০ করে সেটা তুলতে হবে ২.৫ ওভারে। টস হেরেই যেন বিদায়ের করুণ সুর পাকিস্তান শিবিরে। কারণ প্রথমে ব্যাটিং করলে বড় রান স্কোর বোর্ডে তুলে জয়ের একটা ক্ষীণতম সম্ভাবনা ছিল কিন্তু প্রথমে বোলিং করায় সেই অঙ্ক কেসি নাগের থেকেও কঠিন হয়ে গেল। ফলে ইডেনে খেলতে নামার আগেই কার্যত বিদায় হয়ে গেল পাক দলের। এই ম্যাচের দিকে নজর রয়েছে নিউজিল্যান্ডের।
টস হেরে পাক অধিনায়ক বাবর আজম বলেন, 'আমরা প্রথমে ব্যাটিং করতে চেয়েছিলাম। কিন্ত আপাতত কিছু করার নেই, আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। বাকিটা দেখা যাক।’ ইডেনে গ্প লিগের শেষ ম্যাচে একটি পরিবর্তন করে পাকিস্তান। হাসান আলির জায়গায় দলে এসেছেন শাদাব খান।
চলতি ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ইংল্যান্ড এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে। এর মধ্যে মাত্র ২টি ম্যাচে তারা জয় পেয়েছে এবং ৬টি ম্যাচে তারা হেরেছে। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা সপ্তম স্থানে রয়েছে। গ্রুপ লিগের শেষ ম্যাচ ব্রিটিশদের কাছে সম্মান রক্ষার। এই ম্যাচে প্রথণ একাদশে কোনও পরিবর্তন করেনি ইংল্যান্ড। জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শেষ করতে মরিয়া গতবারের বিশ্বকাপজয়ীরা।
ইংল্যান্ডের প্রথম একাদশ- জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক এবং উইকেটরক্ষক), মইন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ।
পাকিস্তানের প্রথম একাদশ- আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাদাব খান, শাহীন আফ্রিদি, মহম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।












Click it and Unblock the Notifications