ICC World Cup 2023: লিগামেন্টে চোট হার্দিকের! দীর্ঘায়িত হচ্ছে পাণ্ডিয়ার প্রত্যাবর্তন, কবে ফিরবেন মাঠে?

বিশ্বকাপে গ্রুপ পর্বে টানা পাঁচ ম্যাচ জিতে লিগ টেবলের শীর্ষে আছেন মেন ইন ব্লু।ষষ্ঠ ম্যাচ খেলতে বুধবার রাতেই লখনউ পৌঁছে গিয়েছে ভারতীয় দল। কিন্তু এই পরিস্থিতিতেও ভারতীয় দলের অস্বস্তি বাড়াচ্ছেন হার্দিক পাণ্ডিয়া।প্রতিদিনই দলের সহ অধিনায়কের চোট নিয়ে নিত্য নতুন আপডেট পাওয়া যাচ্ছে। যা উদ্বেগ বাড়াচ্ছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের।

বুধবার পর্যন্ত খবর ছিল ইংল্যান্ড ম্যাচের পর শ্রীলঙ্কা ম্যাচে দলে ফিরবেন তারকা অল রাউন্ডার। কিন্তু বৃহস্পতিবার একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শুধু ইংল্যান্ড নয় আরও কয়েকটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তারকা অল রাউন্ডারকে। শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচেও হার্দিকের খেলা নিয়ে অনিশ্চয়তা আছে।

ICC World Cup 2023:Hardik Pandya

ইংরেজি দৈনিকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাণ্ডিয়ার লিগামেন্টে চোট রয়েছে। হাঁটুতে গ্রেড ১ ‌লিগামেন্ট টিয়ার হয়েছে। ফলে প্রথমদিকে তাঁর চোট যতটা হালকা মনে করা হয়েছিল, দিন যত এগোচ্ছে তাঁর চোটের গভীরতা ততই বাড়ছে। তবে এখনও পর্যন্ত হার্দিকের বিকল্প ক্রিকেটার নেওয়ার কথা চিন্তাভাবনা করেনি টিম ম্যানেজমেন্ট।

হার্দিকের চোটের পরিস্থিতি নিয়ে নতুন করে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চোট লাগার পরের দিন শুধু জানানো হয়েছিল, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিনি খেলবেন না। সরাসরি লখনউয়ে দলের সঙ্গে যোগ দেবেন। বর্তমানে বেঙ্গালুরুতে চোট মুক্ত হওয়ার প্রক্রিয়াতে আছেন হার্দিক।

ICC World Cup 2023:Hardik Pandya

বিসিসিআইয়ের একটি সূত্র ইংরেজি দৈনিককে জানিয়েছেন, 'বেঙ্গালুরুর এনসিতে ভারতীয় দলের চিকিৎসক নীতিন প্যাটেলের তত্ত্বাবধানে আছেন পাণ্ডিয়া। প্রথমদিকে তাঁর চোট গুরুতর মনে ‌না হলেও পরবর্তীকালে পরীক্ষা-নীরীক্ষার পর চোটকে নিয়ে উদ্বেগ বাড়ছে। পাণ্ডিয়ার হালকা লিগামেন্টে চোট দেখা গিয়েছে। এনসিএ-র চিকিৎসকরা ক্রমাগত দলের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন।'

ঔই সূত্র আরও জানিয়েছেন, 'দল এখনই পাণ্ডিয়ার বিকল্প নেওয়ার চিন্তাভাবনা করছে না। বরং তাঁর জন্য অপেক্ষা করবে।আগামী সপ্তাহ পর্যন্ত হার্দিকের জন্য সম্ভবত অপেক্ষা করা হবে। তারপরই তাঁর চোটের আপডেটে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে।'

ICC World Cup 2023:Hardik Pandya

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হার্দিককে ছাড়াই খেলেতে নেমেছি‌ল ভারত। টিম কম্বিনেশনেও বদল হয়। কিন্তু জয় পেতে কোনও অসুবিধা হয়‌নি। আগামী ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর ভারতীয় দলের পরের ম্যাচে রয়েছে ২ নভেম্বর মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ৫ নভেম্বর ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+