Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: বেঙ্গালুরুতে বিশ্বকাপে বিদ্যুৎ বিভ্রাট, পাকিস্তানের ইনিংস চলার মধ্যেই বিগড়ে গেল ডিআরএস

ICC World Cup 2023: বিশ্বকাপের ম্যাচ চলাকালীন বিদ্যুৎ বিভ্রাট। তবে স্টেডিয়ামের বাতিস্তম্ভ নেভায় খেলা বন্ধের ঘটেনি। আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তানের ব্যাটিংয়ের সময় বিগড়ে গেল ডিআরএস।

পাকিস্তান ৩৬৮ রানের টার্গেট তাড়া করছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১৭তম ওভারে ডিসিশন রিভিউ সিস্টেম ডাউন হয়ে যায়। স্বাভাবিক হতে দুই ওভার চলে যায়।

ICC World Cup 2023: বেঙ্গালুরুতে বিশ্বকাপে বিদ্যুৎ বিভ্রাট

পাওয়ারকাট বা বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়ার কারণেই এই বিপত্তি। যেসব যন্ত্রপাতি ডিআরএসে ব্যবহৃত হয় বিদ্যুৎ বিভ্রাটে তা আচমকাই বন্ধ হয়ে গিয়েছিল। ফলে রিবুট করার জন্য কিছুটা সময় লাগে। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল তখন ধারাভাষ্য দিচ্ছিলেন। তিনিই এই ডিআরএস বিপত্তির কথা জনসমক্ষে আনেন।

ডুল ধারাভাষ্যে বলেন, রিভিউ নেওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে বল ট্র্যাকিং টেকনোলজি কাজ করবে না। ডিআরএস বসে গিয়েছে। কোনও দল রিভিউ নিলে তা পর্যালোচনা করা হবে শুধুমাত্র ফুটেজ দেখে। বল ট্র্যাকিং ও হটস্পট প্রযুক্তি ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়া সম্ভবপর হবে না। ফলে প্রযুক্তির উন্নতি হলেও দুই ওভারের জন্য সকলকেই ভরসা করতে হয় পুরানো প্রক্রিয়াতেই।

ICC World Cup 2023: বেঙ্গালুরুতে বিশ্বকাপে বিদ্যুৎ বিভ্রাট

ডিআরএস সংক্রান্ত এই বিপত্তি দেখা দিতেই মাঠে থাকা দুই আম্পায়ার ক্রিস ব্রাউন ও রিচার্ড ইলিংওয়ার্থ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন দুই অধিনায়ককেই। যন্ত্রপাতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওল্ড স্কুল রিভিউয়েই যে ভরসা রাখতে হবে সে কথাই জানানো হয়। ১৭.১ ওভার থেকে ১৮তম ওভারের শেষ পর্যন্ত অসুবিধা হলেও ১৯তম ওভার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই সময়কালে অবশ্য পাকিস্তানের কোনও উইকেট পড়েনি। পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙে ২২তম ওভারের প্রথম বলে। সাতটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৬১ বলে ৬৪ রান করেন আবদুল্লা শফিক। তিনি দলের ১৩৪ রানের মাথায় সাজঘরে ফেরেন। শফিকের পর ২৩.৪ ওভারে ইমাম উল হককেও প্যাভিলিয়নে ফেরান মার্কাস স্টইনিস।

ইমাম ১০টি চারের সাহায্যে ৭১ বলে ৭০ রান করেছেন। পাকিস্তানের দ্বিতীয় উইকেট পড়ে ১৫৪ রানে। ২৬.২ ওভারে আউট হন পাক অধিনায়ক বাবর আজম। ১৪ বলে ১৮ রান করে বিশ্বের ১ নম্বর ওডিআই ব্যাটার অ্যাডাম জাম্পার বলে আউট হলে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৭৫। শেষ পাওয়া খবরে পাকিস্তান ৩১ ওভারে ৩ উইকেটে ২০৮ রান তুলেছে।

এর আগে, টস জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। ডেভিড ওয়ার্নারের ১৬৩ ও মিচেল মার্শের ১২১ রানের দৌলতে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ৩৬৭ রান তোলে। ওপেনিং জুটিতে ৩৩.৫ ওভারে উঠেছিল ২৫৯ রান। যদিও সেখান থেকে অস্ট্রেলিয়াকে চারশোর কমে থামাল শাহিন শাহ আফ্রিদির বোলিং। ১টি মেডেন-সহ ১০ ওভারে ৫৪ রান দিয়ে তিনি ৫ উইকেট নেন। তিন উইকেট নেন হ্যারিস রউফ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+