ICC World Cup 2023 Updates: বিশ্বকাপে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, ম্যাচের স্কোর ও টাটকা খবর জানুন
ICC World Cup 2023 Updates: আইসিসি বিশ্বকাপ শুরু হচ্ছে আজ থেকে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ২০১৯-এ কিউয়িদের হারিয়ে কাপ জিতেছিল নিউজিল্যান্ড।
এই ম্যাচের স্কোর ও নিউজ আপডেট-সহ বিশ্বকাপের টাটকা খবর জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

একাধিক নজির
২০১৫ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল বাংলাদেশের বিরুদ্ধে ৮৮ বলে শতরান করেছিলেন। সেই রেকর্ডটি এদিন প্রথম কনওয়ে ভাঙেন, ৮৩ বলে শতরান করে। একটু পরেই রেকর্ডটি রবীন্দ্র নিজের দখলে নিয়ে নেন, ৮২ বলে শতরান করে। তাও আবার কেরিয়ারের নবম ওডিআই ইনিংসে।
বিশ্বকাপে নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ হিসেবে শতরান হাঁকালেন ২৩ বছরের রবীন্দ্র। বিরাট কোহলির পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্বকাপ অভিষেকেই শতরান পেলেন।
ভারতের বিরুদ্ধে অনিশ্চিত স্টইনিস
চেন্নাইয়ে ৮ অক্টোবর ভারতের বিরুদ্ধে ম্য়াচে অনিশ্চিত অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টইনিস। এ কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। স্টইনিস ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেললেও প্র্যাকটিস ম্যাচে নামেননি। তাঁর হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে।
ঝড়ের গতিতে রান তুলছে নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের প্রথম উইকেট পড়েছিল ১.১ ওভারে ১০ রানে। তারপর শতাধিক রানের পার্টনারশিপ গড়ে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। দুজনেই অর্ধশতরান পূর্ণ করেছেন ৩৬ বলে। ২৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ১৪ ওভারে ১ উইকেটে ১১০ রান তুলেছে।
নিউজিল্যান্ডের টার্গেট ২৮৩
টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। ইংল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলল ২৮২ রান। চারটি চার ও একটি ছয়ের সৌজন্যে ৮৬ বলে সর্বাধিক ৭৭ রান করেন জো রুট। অধিনায়ক জস বাটলার ৪৩, জনি বেয়ারস্টো ৩৩, হ্যারি ব্রুক ২৫, লিয়াম লিভিংস্টোন ২০, ডেভিড মালান ১৪, স্যাম কারান ১৪, মঈন আলি ১১, ক্রিস ওকস ১১ রান করেন। আদিল রশিদ ১৫ ও মার্ক উড ১৩ রানে অপরাজিত থাকেন। ম্যাট হেনরি ১টি মেডেন-সহ ১০ ওভারে ৪৮ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস ২টি করে উইকেট দখল করেছেন। ট্রেন্ট বোল্ট ও রাচিন রবীন্দ্র পেয়েছেন ১টি করে উইকেট।
বিশ্বকাপে বিনামূল্যে পানীয় জল
বিসিসিআই সচিব জয় শাহ-র ঘোষণা, বিশ্বকাপ চলাকালীন প্রতিটি স্টেডিয়ামেই বিনামূল্যে মিনারেল ও প্যাকেটবন্দি পানীয় জল সরবরাহ করা হবে।
🏏 Exciting times ahead as we anticipate the first ball of @ICC @cricketworldcup 2023 ! 🌟
— Jay Shah (@JayShah) October 5, 2023
I am proud to announce that we're providing FREE mineral and packaged drinking water for spectators at stadiums across India. Stay hydrated and enjoy the games!
🏟️ Let's create… pic.twitter.com/rAuIfV5fCR
উদ্বোধনী ম্যাচ
২০১৯ সালে সুপার ওভারেও নিষ্পত্তি হয়নি ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনালের। এরপর বাউন্ডারি বেশি মারার সৌজন্যে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। কিউয়িদের কাছে তাই আজ বদলার ম্যাচ। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্য়ান্ড।
A rematch of the 2019 Final kicks things off at #CWC23 🏆
— ICC (@ICC) October 5, 2023
Who's your pick to win the opener? 👀 pic.twitter.com/lRJau3MbUJ















Click it and Unblock the Notifications