ICC World Cup 2023: অস্ট্রেলিয়া শিবিরের মতভেদ প্রকাশ্যে, কোটলার লাইট শো নিয়ে ওয়ার্নার-ম্যাক্সওয়েলের বাগযুদ্ধ
আহমেদাবাদে ভারতের কাছে হেরে আইসিসি-বিসিসিআইকে কটাক্ষ করেছিলেন পাকিস্তানের ক্রিকেট ডিরেক্টর মিকি আর্থার। এবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে সবচেয়ে কম বলে শতরানের রেকর্ড গড়েও একই পথে হাঁটলেন গ্লেন ম্যাক্সওয়েল। ডাচদের বিরুদ্ধে বিরাট ব্যবধানে ম্যাচ জিতে বিসিসিআই এবং আইসিসির বিরুদ্ধে মুখ খুললেন অজি তারকা ব্যাটসম্যান। ব্যাটের মতোই তাঁর মুখে কথাও ছিল বিস্ফোরক।
বিশ্বকাপের ম্যাচ আয়োজনে একের পর এক চমক দিচ্ছে বিসিসিআই। ভারতের ১০টি ভেন্যুতে হচ্ছে বিশ্বকাপের ম্যাচ। আয়োজনের দিক থেকে রাজ্য সংস্থা গুলির মধ্যেও চলছে তীব্র প্রতিযোগিতা। বুধবার অস্ট্রেলিয়া নেদারল্যান্ডস ম্যাচে জলপানের বিরতিতে বিশেষ আলোর প্রর্দশনীর ব্যবস্থা করেছিল দিল্লি ক্রিকেট সংস্থা। তা নিয়ে তীব্র আপত্তি তুললেন ম্যাক্সওয়েল। কিন্তু তারই সতীর্থ ওয়ার্নার আবার উল্টো সুর গাইলেন।

Arun jaitley stadium light show🔥❤️#AUSvNED #GlennMaxwell #DavidWarner #lightshowdelhi pic.twitter.com/9dofka68Ut
— Rahul Kashyap Rajput🇮🇳 (@therahulkrajput) October 25, 2023
এখানেই থেমে না থেকে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে অজি ব্যাটার জানান, 'আলোর পরিবর্তন হলে ক্রিকেটাদের চোখে তার প্রভাব পড়ে। হঠাত করে মাঠে গেলে চোখের মানিয়ে নিতে সমস্যা হয়। আমি মনে করি ক্রিকেটারদের জন্য এটি সবচেয়ে ক্ষতিকারক।'
একইসঙ্গে ম্যাক্সওয়েল উল্লেখ করেছেন, 'বিগ ব্যাশ খেলার সময় পার্থ স্টেডিয়ামে একই রকমের লাইট শোর জন্য আমার সঙ্গে খারাপ ঘটেছিল। সেই সময় এই শো আমার মাথা ব্যাথার কারণ হয় এবং আমার চোখ ঠিক করতে আমার কিছুটা সময় লাগে এবং আপনার কাছে এই জিনিসটি দ্রুত আসছে এবং আপনার চোখ এরসঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় নেয়।'
I absolutely loved the light show, what an atmosphere. It’s all about the fans. Without you all we won’t be able to do what we love. 🙏🙏🙏 https://t.co/ywKVn5d5gc
— David Warner (@davidwarner31) October 25, 2023
যদিও সতীর্থের এই মতের সঙ্গে সহমত পোষণ করেননি ওয়ার্নার। সোশ্যাল সাইটে তিনি লেখেন, 'আমার এই লাইট শো অত্যন্ত ভালো লেগেছে। দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছিল, সব কিছুই সমর্থকদের জন্য। সমর্থকরা ছাড়া আমরা কিছুই নয়।' অর্থ্যাত লাইট শো নিয়ে অজি শিবিরের মধ্যেই যে ভিন্ন মত আছে তা প্রকাশ্যে চলে এল দুই তারকার মন্তব্য থেকেই।
বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪০ বলে শতরান করলেন ম্যাক্সওয়েল। তাঁর ৪৪ বলে ১০৬ রানের ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং ৮টি ছক্কা দিয়ে। এরআগে ২০১৫ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ৫১ বলে শতরান করেছিলেন ম্যাক্সওয়েল।নিজের রেকর্ড ভাঙলেন সেইসঙ্গে গড়লেন নতুন কীর্তি।













Click it and Unblock the Notifications