ICC World Cup 2023: ওয়ার্নারের পুষ্পারাজ, অজি ব্যাটসম্যানের শতরানের সেলিব্রেশন ভাইরাল, দেখুন ভিডিও

অস্ট্রেলিয়ান হলেও ডেভিড ওয়ার্নার বরাবরই ভারতীয় সংস্কৃতির ভক্ত। সোশ্যাল সাইটে বারবারই বলিউডের গানের সঙ্গে নাচের ভিডিও পোস্ট করেন অজি তারকা ওপেনার। সেই ধারা বজায় রাখলেন ভারতে বিশ্বকাপ খেলতে এসেও। পাকিস্তানের বিরুদ্ধে শতরান করলেন, সেইসঙ্গে চিন্নাস্বামী স্টেডিয়াম সাক্ষী থাকল ওয়ার্নারের বিশেষ সেলিব্রেশনের। যা নিয়ে উত্তাল নেট দুনিয়া।

মাঠে যেদিন ছন্দে থাকে প্রতিপক্ষের বোলারদের মধ্যে ত্রাসের সঞ্চার করেন। ঠিক যেমনটা হল শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে। শুরু থেকেই ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ধরা দিলেন অজি তারকা ওপেনার। শতরানও হাঁকালেন। তবে সেঞ্চুরি সেলিব্রেশনে অভিনবত্ব দেখালে‌ন। কর্ণাটকের মাটিতে দাঁড়িয়ে পুষ্পারাজ দেখালেন ওয়ার্নার।

ICC World Cup 2023

শুনতে অবাক হচ্ছেন, হওয়ারই কথা। ক্রিকেটের সঙ্গে বলিউড বা সিনেমা জগতের সম্পর্ক নতুন নয়। ভারতীয় দলের একাধিক ক্রিকেটারই বলিউড অভিনেত্রীদের সঙ্গে ঘর বেঁধেছেন। তবে ক্রিকেটের সঙ্গে সিনেমাকে জুড়ে দি‌লেন ওয়ার্নারও। নিজের সেলিব্রেশনের মধ্য দিয়ে। বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে শতরানের পরই অল্লু অর্জুনের স্টাইলে সেলিব্রেশন করলেন।

এই প্রথম নয়। এর আগেও অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার দক্ষিণ ভারতের জনপ্রিয় ছবির গানে নাচ করেছেন। 'হুক স্টেপ' যাকে বলে। সেই ধারা বজায় রেখেই এরআগে পা মেলালেন অল্লু অর্জুনের গান 'শ্রীভল্লি' গা‌নেও। এাবার বিশ্বকাপে দেখালেন পুষ্পারাজ।

দক্ষিণ ভারতীয় অভিনেতা আল্লু অর্জুনের ছবি 'পুষ্পা: দ্য রাইজ' সুপারহিট হয়েছে। ছবিটির গান গুলিও সারা বিশ্বে তোলপাড় করছে। । ছবির একটি গানে নেচেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের মেয়েরা। এবার নিজেই মাঠে দেখালেন পুষ্পারাজ।


চলতি বিশ্বকাপে শুরু থেকে খুব একটা ছন্দে দেখা যাচ্ছিল না ওয়ার্নারকে। ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪৮ রান করেন। এরপর দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ম্যাচেও রান পাননি। অবশেষে চেনা চন্দে পাওয়া গেল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে। শতরান করে দলকে বড় রানের ভিত গড়ে দিলেন।

এই ম্যাচে শতরান করে কোহলিকে ছুঁয়ে ফেললেন ওয়ার্নার। এই নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে চারটি শতরান করলেন অজি ব্যাটসম্যান। একই প্রতিপক্ষের বিরুদ্ধে চারটি শতরান করার নজির আছে কোহলিরও। এই নিয়ে বিশ্বকাপে পাঁচটি শতরান করলেন ওয়ার্নার।

ICC World Cup 2023

এরআগে লখনউতে সবাইকে অবাক করে দিয়েছিলেন ওয়ার্নার। ম্যাচের মধ্যে বৃষ্টি আসার পরই মাঠকর্মীদের সঙ্গে কাজে হাত লাগালেন ডেভিড ওয়ার্নারও।অজি বাঁ-হাতি ওপে‌নারা, মাঠকর্মীদের সঙ্গে কভার টেনে নিয়ে আসেন। মাঠকর্মীদের নিজের উদ্যোগেই সাহায্য করেন, অজি তারকার এই কর্মকাণ্ড অবাক করে দেয় সকলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+