ICC World Cup 2023: সচিন-সৌরভদের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার, ছাতা দিয়ে মাথা রক্ষার চেষ্টা স্মিথদের!

বিশ্বকাপ মানেই রেকর্ড ভাঙা গড়ার খেলা। অতীতের রেকর্ড ভেঙে তৈরি হয় নতুন মাইলস্টোন। রেকর্ড বইয়ের পাতায় পুরানোদের নাম মুছে লেখা হয় নতুনদের নাম। মাত্র কয়েকদিন শুরু হয়েছে আইসিসির একদিনের বিশ্বকাপ। কিন্তু এরইমধ্যে নতুন মাইলস্টোন তৈরি হয়েছে একাধিক। আর রবিবার ভারত অস্ট্রেলিয়া ম্যাচে শুরু থেকেই রেকর্ডের রমরমা।

শুধুমাত্র একটা ক্যাচ নিয়েই বিশ্বকাপে নতুন মাইলস্টোন সৃষ্টি করলেন কিং ভারতীয়দের মধ্যে এক দিনের বিশ্বকাপে সব থেকে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়লেন কিং কোহলি। টপকে গেলেন অনিল কুম্বলেকে। কুম্বলে ১৪টি ক্যাচ নিয়েছিলেন। বিরাট নিলেন ১৫তম ক্যাচ। এরপর ব্যাট হাতে নতুন রেকর্ড সৃষ্টি করলেন ডেভিড ওয়ার্নার। ব্যাট হাতে ৫২ বলে ৪১ রান করলেন।

aus

কিন্তু ৪১ রানের ইনিংসেক মধ্যেই একটি বড় রেকর্ড গড়লেন অজি তারকা ব্যাটসম্যান। ভারতের মাটিতেই ভেঙে দিলে‌ন সচিন তেন্ডুলকরের একটি মাইলস্টোনকে। অস্ট্রেলিয়ার প্রথম ব্যাটস্যান হিসেবে বিশ্বকাপের মঞ্চে দ্রুততম ১০০০ রান করে ফেললেন। এই মাইলস্টোন গড়তে নিলেন ১৯টি ইনিংস। হার্দিককে চার মেরে নিজের নামে এই রেকর্ড গড়ে নেন ওয়ার্নার। সচিন তেন্ডুলকর ও এবি ডিভিলিয়ার্স দুই জনেই এই রান করেছিলেন ২০ ইনিংসে।

ভিভ রিচার্ডস ও সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্বকাপে ১ হাজার রান করেছিলেন ২১ ম্যাচে। ২২ ম্যাচে এই রেকর্ড ছিল মার্ক ওয়া ও গিবসের। তবে রবিবার সবাইকে ছাপিয়ে গেলেন ওয়ার্নার।

অজি

এই ম্যাচে শুরুতেই মার্শের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অজিরা। কিন্তু জীব‌নের শেষ বিশ্বকাপ খেলতে ‌নামা ওয়ার্নার কিছুটা জমাট ইনিংস খেলতে শুরু করেন ভারতের বিরুদ্ধে। সচিন ডিভিলিয়ার্সদের রেকর্ডও ভাঙলেন। মনে করা হচ্ছিল বড় রানের পথেই এগোচ্ছেন কিন্ত ৪১ রান করে কুলদীপের বলে আউট হলেন ওয়ার্নার।


এদিকে চে‌ন্নাইয়ে গরমে নাজেহাল অবস্থা অস্ট্রেলিয়া দলের। রবিবার তামিলনাডুর রাজধানী শহরে তাপমাত্রা রয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান রয়েছে ৭০ শতাংশ। এই পরিস্থিতিতে বেশ অস্বস্তির মধ্যেই পড়তে হচ্ছে অজি ক্রিকেটারদের।

ম্যাচ চলাকালীমন মাঠের মধ্যেই ছাতার তলায় মাথা রক্ষা করলেন স্মিথ-ওয়ার্নাররা। জলপানের বিরতিতে দেখা গেল মাঠের মধ্যেই ছাতা নিয়ে এসেছেন অজি রিজার্ভ দলের সদস্যরা। ছাতার আড়ালে একটুর ছাওয়ার খোঁজ করলেন অজি ক্রিকেটাররা। এই ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল।


শুধু অজি ক্রিকেটাররাই নন ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রেও একই অবস্থা হল। ম্যাচ চলাকালীন বার বারই জলপান করতে দেখা গেল‌ টিম ইন্ডিয়ার সদস্যদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+