ICC World Cup 2023: বিশ্বকাপে ডিজিটাল বিপ্লব, মাঠের বাইরে বিরাট রেকর্ড আইসিসির
ICC World Cup 2023: মধ্যগগনে একদিনের বিশ্বকাপ। ইতিমধ্যেই গ্রুপ পর্বে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলে ফেলেছে। তবে নক আউট পর্ব এখনও বেশ কিছুটা দূরে আছে। কিন্তু এরইমধ্যে নতুন ইতিহাস তৈরি করে ফেলল চলতি একদিনের বিশ্বকাপ। মাঠে ক্রিকেটাররা প্রতিদিনই নিত্য নতুন রেকর্ড গড়ছেন আর মাঠের বাইরে নতুন নজির তৈরি করল আইসিসিও।
রেডিওর যুগ আগেই অতীত হয়েছে, টিভিতে বিশ্বকাপ দেখার আগ্রহও কমেছে, মুঠোফোনের যুগে সবকিছুই এখন ডিজিটাল নির্ভর। ব্যাতিক্রম নয় বিশ্বকাপও। মাঝপথেই ডিজিটাল মিডিয়ায় বিপ্লব ঘটিয়েছে এবারের বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ডিজিটাল মাধ্যমেই সবথেকে বেশি জোর দিয়েছিল আইসিসি। তাঁর প্রমাণও পাওয়া গেল হাতে না হাতে। পরিসংখ্যান বলছে বিশ্বকাপের মাঝপথেই সোশ্যাল সাইটে নতুন রেকর্ড রেকর্ড গড়েছে আইসিসি।

এখনও পর্যন্ত বিশ্বকাপে ভিডিও ভিউয়ার্স ৬.৭ বিলিয়ন(৩১৪% বৃদ্ধি পেয়েছে)। আইসিসির ওয়েবসাইট থেকে বিশ্বকাপের খবর সংগ্রহ করেছেন ৪৩ মিলিয়ন মানুষ(৩০% বৃদ্ধি পেয়েছ)।সোশ্যালসাইটের প্রতি পোস্টে এখনও পর্যন্ত ৬০ হাজার মানুরষ কোনও না কোনওভাবে যুক্ত থেকেছেন। এই ক্ষেত্রেও বৃদ্ধির সংখ্যা ৩০%। অর্থ্যাত এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ডিজিটাল মাধ্যমে এই বিশ্বকাপ বিপ্লব ঘটিয়েছে।
ICC confirms World Cup 2023 is the most digitally engaged event in the history of cricket already.
— CricketMAN2 (@ImTanujSingh) October 27, 2023
•Video views - 6.7 Billion (314% Up).
•Website users - 43 Million (30% Up).
•Social engagement - 60K per post (30% Up)
- History Made in this World Cup in India...!!!! pic.twitter.com/U4o5lzFXNK
১২ বছর পর ভারতের মাটিতে বসেছে একদিনের বিশ্বকাপের আসর। বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচে গ্ল্যারারি ফাঁকা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু দর্শক সংখ্যাও কম নয়। এমনকি অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে চলতি বছরের বিশ্বকাপ। চলতি বিশ্বকাপে মোবাইলে হটস্টারের লাইট স্টিমিং হচ্ছে। বিনামূল্যে দর্শকরা এই অ্যাপের মাধ্যমে খেলা দেখতে পারছেন।
২২ অক্টোবর ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচও ইতিহাস সৃষ্টি করেছে। সেই ম্যাচেও রেকর্ড পরিমাণ ভিউয়ারশিপ হয় ওটিটি মাধ্যমে। কিন্তু চূড়ান্ত রেকর্ড করে বিরাট কোহলি যখন ব্যাট করতে নামে। সেই সময় দর্শক সংখ্যা ছিল ৪.৩ কোটি। ভারত পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ ভিউয়ারশিপ ছিল ৩.৫ কোটি। অর্থ্যাত হটস্টারের দর্শক সংখ্যার নিরিখে অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে এই ম্যাচ।

-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications