ICC World Cup 2023:কলকাতায় বিরিয়ানি বিতর্কে জেরবার পাকিস্তান, কাঠগড়ায় সিএবির লোকাল ম্যানেজার
মঙ্গলবার ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়ে খানিকটা ক্ষীণ হলেও বিশ্বকাপ সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছে পাকিস্তান। কিন্তু কলকাতা সফরে এসে বিরিয়ানি বিতর্কে জড়িয়ে পড়েছেন বাবর আজমরা। কলকাতায় এসেই পাঁচতারা হোটেলের খাবার পছন্দ হয়নি বাবরদের। ফলে অনলাইনে থেকে নানাবিধ সুস্বাদু খাবার অর্ডার করে পাকিস্তান ক্রিকেট দল, তা দিয়েই দলের একাংশ মহাভোজ শুরু করেছে বলে খবর পাওয়া গিয়েছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, বিখ্যাত কোনও আউটলেট নয় পার্ক সার্কাসের বিখ্যাত জম জম রেস্তরাঁ থেকে বিরিয়ানি ও নানারকম কাবাব অর্ডার করা হয় পাকিস্তান দলের তরফ থেকে। আইসিসির মতো মেগা ইভেন্টে বাইরের হোটেল থেকে বিরিয়ানি আনায় বড়সড় গোলযোগ তৈরি হয়েছে। গোটা ঘটনায় কড়া অবস্থান নিয়েছে বিসিসিআই।

এমনি সেউ খাবারের গুণমাণ পরীক্ষা না করেই তা খেয়েও নেন দলের কয়েকজন সদস্য।এই ঘটনা কানে গিয়েছে পাকিস্তানের ক্রীড়ামন্ত্রকেরও। তারা কড়া অবস্থান নিয়েছে ক্রিকেটারদের এইভাবে নিরাপত্তা নীতি লঙ্ঘন করায়।এমনকী ভারতীয় ক্রিকেট বোর্ডকে এই বিষয়ে জানানো হয়েছে যে, কী করে বিশ্বকাপের একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিরিয়ানির মতো খাবার দেওয়া হল। যদি এতে ক্রিকেটারদের খাদ্যে বিষক্রিয়ার মতো ঘটনা ঘটত, সেই ঘটনার দায়ভার কে নিত?

যদিও ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে মঈন বিন মকসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমি কালও পাকিস্তান দলের দায়িত্বে ছিলাম। আমাকে একটা ম্যাচের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। যেহেতু সিএবির অনেক সদস্য আছেন তাই প্রত্যেকেই একটি ম্যাচের দায়িত্বই দেওয়া হয়।।'

-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications