ICC CWC 2023: বিশ্বকাপ আয়োজনে ল্যাজেগোবরে সিএবি! কাউন্টার থেকে ইডেন ম্যাচের টিকিট কবে কীভাবে কাটা যাবে?

ICC World Cup 2023: চলতি বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। শনিবার বাংলাদেশের মুখোমুখি নেদারল্যান্ডস। এরই মধ্যে টিকিট নিয়ে সদস্যদের বিক্ষোভের মুখে পড়েছেন সিএবি কর্তারা। বাড়াতে হয়েছে নিরাপত্তা।

টিকিট নিয়ে সিএবির ল্যাজেগোবরে দশা! একের পর এক ভুল প্রমাণ করছে প্রশাসনিক দক্ষতার অভাব। তাতেই জটিল হয়েছে পরিস্থিতি। অবশেষে কাউন্টার থেকে টিকিট বিক্রির সিদ্ধান্ত। যদিও তাতেও থাকছে স্বচ্ছতার অভাব।

ICC World Cup 2023: বিশ্বকাপের টিকিট নিয়ে ল্যাজেগোবরে সিএবি!

কত সংখ্যক টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে তা জানায়নি সিএবি। কয়েকটি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে কাউন্টার থেকে টিকিট বিক্রির কথা জানানো হলেও কেন সিএবির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল বা ওয়েবসাইটে তা কেন জানানো হলো না, তা নিয়ে সরব হয়েছেন অনেকেই। সবমিলিয়ে ল্যাজেগোবরে দশা সিএবির।

আজ জানানো হয়েছে, শনিবারের বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের টিকিট আজ ও আগামীকাল এবং ৩১ অক্টোবরের পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের সীমিত সংখ্যক প্রাইস টিকিট আজ থেকে ৩০ অক্টোবর অবধি মহমেডান স্পোর্টিং মাঠের কাউন্টার থেকে আগে এলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি করা হবে। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে কাউন্টার।

ICC World Cup 2023: বিশ্বকাপের টিকিট নিয়ে ল্যাজেগোবরে সিএবি!

এই সীমিত সংখ্যক কথাটিতেই টিকিট বিক্রির কেলেঙ্কারির ইঙ্গিত থাকছে। আগেও বিভিন্ন সময় টিকিটের কালোবাজারি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, স্বচ্ছতা বজায় রেখে টিকিটের সংখ্যা প্রকাশ করা হলে টিকিটের কালোবাজারির সম্ভাবনা কমতো।

যে দুটি ম্যাচের টিকিট আপাতত কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে তা ঘিরে উন্মাদনা খুব বেশি নেই। কিন্তু ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচের ক্ষেত্রে কী হবে তা নিয়েই চর্চা চলছে। ভারতের অন্যান্য ম্যাচের মতো ওই ম্য়াচের টিকিটও অনলাইনে ফের ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তারই মধ্যে অসন্তোষ সিএবির সদস্যদেরও।

সিএবি পূর্ণ সদস্যদের জন্য ৩ হাজার টিকিট অনলাইনে ছেড়েছিল। বিজ্ঞাপন দিয়ে। কিন্তু প্রথম বিজ্ঞাপনে ওয়েবসাইট ভুল ছাপা হয়। পরে ফের নতুন ওয়েবসাইটের কথা জানানো হয়। ফলে একই বিজ্ঞাপন দিতে গিয়ে দুবার অর্থ ব্যয়! অর্থের অপচয়েও সমস্যা মেটেনি। অনেকেই অভিযোগ করেছেন, লিঙ্কে ক্লিক করে টিকিট কাটা যায়নি।

কলকাতায় বিশ্বকাপের ম্যাচের আগে ইডেনের সামনে টিকিটের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন লাইফ মেম্বাররা। শর্ত ভঙ্গের অভিযোগ তুলে অনেকে সদস্যপদের টাকা ফেরত চাইছেন। লিঙ্কে টিকিট কাটার পর অ্যাপ্রুভড বার্তা দেখা গেলেও মেসেজ আসছে না বলেও অভিযোগ। ফলে আজও ক্লাব হাউসের সামনে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা।

সিএবি কর্তারা দায় এড়াতে বল ঠেলছেন আইসিসির দিকে। এক কর্তা সংবাদমাধ্যমে বলেছেন, সিএবির গঠনতন্ত্রে লেখা আছে সিএবি যে ম্যাচ আয়োজন করবে সেখানে সব সদস্যকে ম্যাচের টিকিট দেওয়া হবে। কিন্তু বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি। সিএবি চাইলেও সব লাইফ মেম্বারকে টিকিট দিতে পারবে না। যাঁদের টিকিট কাটতে গিয়ে সমস্যা হয়েছে তাঁরা নিয়ম মেনে বিষয়টি জানালে ব্যবস্থা নেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+