ICC World Cup 2023: পয়েন্ট তালিকায় তলানিতে স্থান, ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে বড় পরিবর্তন ইংল্যান্ড দলে

আগামী রবিবার ভারতের বিরুদ্ধে নামবে ইংল্যান্ড। টানা পাঁচ ম্যাচ জিতে দুরন্ত ছন্দে রয়েছে মেন ইন ব্লু।ভারতের বিরুদ্ধে কঠিন ম্যাচে নামার আগে বড় রদবদল ইংল্যান্ড শিবিরে। চোট পেয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন দলের সেরা বোলার। আগামী রবিবার লখনউতে ভারতীয় দলের মুখোমুখি হবে ব্রিটিশ বাহিনি।

পয়ে‌ন্ট টেবলের দিকে চোখ রাখলেই বোঝা যাবে ভারতের থেকে খাতায় কলমে অনেক পিছিয়ে থেকেই শুরু করবে ইং‌ল্যান্ড। কারণ চার ম্যাচের মধ্যে তিনটিতে হেরে ২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৯ ‌নম্বরে রয়েছে জস বাটালার-জো রুটরা। অন্যদিকে পাঁচ ম্যাচের প্রত্যেকটিতে জিতে রোহিতরা রয়েছেন শীর্ষস্থানে।

ICC World Cup 2023

ইংল্যান্ড দলের যখন কঠিন সময়, তখন সমস্যা আরও বাড়ালেন রিস টপলি। চোট পেয়ে বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেলেন ব্রিটিশ এই পেসার। ফলে শুধু ভারতের বিরুদ্ধে ম্যাচ নয় একইসঙ্গে গোটা টুর্নামেন্টেই মাঠে নামতে পারবেন না টপলি। তাঁর পরিবর্তে দলে এলেন ব্রাইডন কার্স। ইংল্যান্ডের হয়ে ২০২১ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয় ২৮ বছর বয়সি এই পেসারের। এখনও পর্যন্ত ১২টি একদিনের ম্যাচ খেলে ১৪টি ম্যাচ খেলেছেন ব্রাইডন।

শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুম্বইয়ে ম্যাচ খেলেছিল ইংল্যান্ড। সেই ম্যাচ চলাকালীনই হাতে চোট পেয়েছিলেন টপলি। খেলা শেষ হওয়ার পরেই স্ক্যান করে জানা যায়, বাঁ হাতের তর্জনী ভেঙেছেন ইংরেজ পেসার। ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো আর খেলতে পারবেন না তিনি। সোমবারের মধ্যেই তাঁকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।

ICC World Cup 2023

তবে টপলি ছিটকে গেলেও সুযোগ পেলেন না জোফ্রা আর্চার। তবে ইংল্যান্ড দলের ১৫ সদস্যের দলে আর্চার ছিলেন না। তবে বিশ্বকাপে আর্চার খেলবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন ছিলই। শেষ পর্যন্ত দলের সঙ্গে যোগ দি‌লেও রিজার্ভেই থাকতে হবে ব্রিটিশ তারকা পেসারকে।

গত বৃহস্পতিবার ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দিলেন জোফ্রা আর্চার। কনুইয়ের চোটের জন্য চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে প্রায় দেখাই যায়নি। ফিটনেস সমস্যার জন্য ইংল্যান্ডের ১৫ জনের বিশ্বকাপের দলেও জায়গা হয়নি তাঁর। আর্চারকে রাখা হয়েছে রিজার্ভ সদস্য হিসেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+